News Flash

  • Home
  • দেশ
  • ৫ দফার ভোটেই মোদীর ৩১০ আসন পার, দাবি শাহর
Image

৫ দফার ভোটেই মোদীর ৩১০ আসন পার, দাবি শাহর

পূর্ব মেদিনীপুর, ২২ মে (হি. স.): ‘৫ দফার ভোটেই নরেন্দ্র মোদী ৩১০ আসন পার করে গিয়েছে। মমতার ইন্ডিয়া জোটের মুখ শুকিয়ে গিয়েছে।’ এখনও পর্যন্ত হওয়া পাঁচ দফার ভোটে কত আসন বিজেপির দখলে এসে গিয়েছে, বুধবার তারই দাবি করলেন অমিত শাহ। ফের তাঁর মুখে জয়ের আসন সংখ্যা নিয়ে শোনা গেল বড় দাবি।

পাঁচ দফায় ভোটগ্রহণ হয়েছে। এখনও ২৫ মে ও ১ জুন-এ ষষ্ঠ ও সপ্তম দফায় ভোটগ্রহণ বাকি রয়েছে। কাঁথির বিজেপি প্রার্থী এবং শুভেন্দু অধিকারীর ভাই সৌমেন্দু অধিকারীর সমর্থনে এ দিন ভূপতিনগরে ভোট-প্রচার করেন অমিত শাহ।

বাংলা থেকে ৩০টারও বেশি আসন পাবে বিজেপি- এই দাবি আগেও করেছেন অমিত শাহ। সেই দাবিতেই অনড় থেকে শাহ বলেন, ‘এবার বাংলা থেকেই নরেন্দ্র মোদী ৩০ আসন পেতে চলেছেন। বিজেপি ৩০ আসন পেলেই তৃণমূল টুকরো টুকরো হয়ে যাবে। মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের বিদায় আসন্ন।’

এনআরসি-সিএএ থেকে শুরু করে রামমন্দির ছত্রে ছত্রে তৃণমূলের বিরুদ্ধে আক্রমণ শানালেন অমিত শাহ। তাঁর বক্তৃতায় উঠে আসে ভারত-পাক সীমান্ত সমস্যা, পাক-নিয়ন্ত্রণাধীন কাশ্মীর থেকে শুরু করে রাজ্যের দুর্নীতির অভিযোগের কথাও।

শাহের তোপ, ‘শুভেন্দু অধিকারীর বাড়িতে পুলিশ হানা দিয়েছে। আমরা ভয় পাই না, পুলিশের অপব্যবহার বন্ধ করুন। না হলে বাংলার মানুষ ২-৪টি আসনও এবার দেবে না।’ সঙ্গে তাঁর সংযোজন, ‘শুভেন্দুর উপর মমতা যত অত্যাচার করবেন, শুভেন্দুকে বিজেপি তত বড় করবে।

Releated Posts

ক্যানবেরায় অস্ট্রেলিয়ার নৌপ্রধানের সঙ্গে বৈঠকে ভারতীয় নৌপ্রধান, সামুদ্রিক সহযোগিতা বাড়ানোর আলোচনা

ক্যানবেরা, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যে সামুদ্রিক সহযোগিতা আরও গভীর করার লক্ষ্যে শুক্রবার অস্ট্রেলিয়ার নৌপ্রধান ভাইস…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

ব্রিকসের বৈশ্বিক গুরুত্ব রয়েছে, ভারতের কূটনৈতিক সক্ষমতাও তুলে ধরে: শশী থারুর

নয়াদিল্লি, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): ব্রিকসের প্রাসঙ্গিকতা নিয়ে প্রশ্ন ওঠার পর এই জোটের গুরুত্বের পক্ষে সওয়াল করলেন কংগ্রেস সাংসদ…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

তেজপুর বিশ্ববিদ্যালয়ে তদন্ত রিপোর্ট প্রকাশের দাবিতে কেন্দ্রের হস্তক্ষেপ চাইলেন পড়ুয়া ও গবেষকরা

গুয়াহাটি, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): তেজপুর বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিষয় নিয়ে গঠিত বিধিবদ্ধ তদন্ত কমিটির রিপোর্ট প্রকাশে বিলম্বের অভিযোগ তুলে…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

ইএইউ-র সঙ্গে বাণিজ্য চুক্তির আলোচনা দ্রুত করতে উদ্যোগ, আন্দ্রে স্লেপনেভের সঙ্গে বৈঠকে পীযূষ গোয়েল

নয়াদিল্লি, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): প্রস্তাবিত ভারত-ইউরেশিয়ান ইকোনমিক ইউনিয়ন মুক্ত বাণিজ্য চুক্তির আলোচনা দ্রুত এগিয়ে নিয়ে যাওয়া এবং বাজারে…

ByByTaniya Chakraborty Sep 11, 2026
Scroll to Top