News Flash

  • Home
  • দিনের খবর
  • ২০১০ সালের পর দেওয়া সব ওবিসি শংসাপত্র বাতিলের নির্দেশ হাইকোর্টের
Image

২০১০ সালের পর দেওয়া সব ওবিসি শংসাপত্র বাতিলের নির্দেশ হাইকোর্টের

কলকাতা, ২২ মে (হি.স.) : ২০১০ সাল পরবর্তী রাজ্যের দেওয়া সমস্ত ওবিসি সার্টিফিকেট বাতিল করল কলকাতা হাইকোর্ট। বুধবার কলকাতা হাইকোর্ট সাফ জানাল, এই রায় ঘোষণার পর থেকেই বাতিল হওয়া শংসাপত্র আর কোথাও ব্যবহার করা যাবে না।

এদিন কলকাতা হাইকোর্টের তরফে জানান হয়েছে, ২০১০ সালের পরে জারি হওয়া সমস্ত ওবিসি সার্টিফিকেট বাতিল করা হয়েছে। উল্লেখ্য, ২০১১ সালে রাজ্যে ক্ষমতায় আসে তৃণমূল কংগ্রেস। সুতরাং আদালতের নির্দেশ কার্যকর হতে চলেছে তৃণমূল জমানায় ইস্যু করা ওবিসি সার্টিফিকেটের ওপরেই। এর ফলে বাতিল হতে চলেছে প্রায় ৫ লক্ষ ওবিসি সার্টিফিকেট। যদিও ২০১০ সালের আগের ঘোষিত ওবিসি শ্রেণিভুক্তদের শংসাপত্র বৈধ। ২০১০ সালের আগে যে যে গোষ্ঠীগুলিকে ওবিসি শ্রেণীভুক্ত বলে ঘোষণা করা হয়েছিল সেগুলি বৈধ থাকছে। বিচারপতি তপোব্রত চক্রবর্তী, বিচারপতি রাজা শেখর মান্থার ডিভিশন বেঞ্চ এদিন এই নির্দেশ দিয়েছে।

একই সঙ্গে এও জানিয়েছে, এই সার্টিফিকেট ব্যবহার করে যাঁরা ইতিমধ্যে সুযোগ পেয়ে গিয়েছেন তাঁদের ওপর এই রায়ের কোনও প্রভাব আপাতত পড়বে না। নয়া নির্দেশে হাইকোর্ট বলছে, ওয়েস্ট বেঙ্গল ব্যাকওয়ার্ড ক্লাস কমিশন অ্যাক্ট ১৯৯৩ অনুযায়ী ওবিসি–দের নতুন তালিকা তৈরি করতে হবে। সেই তালিকা বিধানসভায় পেশ করে চূড়ান্ত অনুমোদন নিতে হবে।

Releated Posts

মহানগর গ্যাসের প্রতিনিধি সেজে সাইবার প্রতারণা, মুম্বইয়ে ৪.৯৮ লক্ষ টাকা হাতানোর অভিযোগে গ্রেফতার ২

মুম্বই, ৮ আগস্ট (আইএএনএস): মহানগর গ্যাস লিমিটেডের প্রতিনিধি পরিচয় দিয়ে এক ব্যক্তির কাছ থেকে প্রায় ৫ লক্ষ টাকা…

ByByNews Desk Aug 8, 2026

এনএইচএম কর্মীদের সাম্মানিক বাড়ানোর প্রস্তাব কেন্দ্রে পাঠানো হয়েছে: জম্মু-কাশ্মীরের স্বাস্থ্যমন্ত্রী

শ্রীনগর, ৮ আগস্ট (আইএএনএস): ন্যাশনাল হেলথ মিশন-এর কর্মীদের সাম্মানিক বাড়ানোর প্রস্তাব কেন্দ্রীয় সরকারের কাছে পাঠানো হয়েছে বলে শনিবার…

ByByNews Desk Aug 8, 2026

কর্ণাটকে শিবম অ্যাসোসিয়েটসের মালিকের বাড়ি ও অফিসে ইডির তল্লাশি দ্বিতীয় দিনেও অব্যাহত

বেলগাভি (কর্ণাটক), ৮ আগস্ট (আইএএনএস): বহু কোটি টাকার কথিত আর্থিক জালিয়াতির ঘটনায় শিবম অ্যাসোসিয়েটসের মালিক শিবানন্দ নীলান্নভারের সঙ্গে…

ByByNews Desk Aug 8, 2026

বিজেপি কর্মীকে মারধর, মাকে শ্লীলতাহানির অভিযোগে কলকাতায় তৃণমূলের যুব নেতা গ্রেফতার

কলকাতা, ৮ আগস্ট (আইএএনএস): দক্ষিণ কলকাতার ভবানীপুর এলাকায় এক বিজেপি কর্মীকে মারধর এবং তাঁর মাকে শ্লীলতাহানির অভিযোগে তৃণমূল…

ByByNews Desk Aug 8, 2026
Scroll to Top