News Flash

  • Home
  • দিনের খবর
  • পঞ্চম দফায় বিকেল ৫টা পর্যন্ত ভোট পড়েছে ৫৬.৬৮ শতাংশ, বাংলায় সর্বোচ্চ ৭৩ শতাংশ
Image

পঞ্চম দফায় বিকেল ৫টা পর্যন্ত ভোট পড়েছে ৫৬.৬৮ শতাংশ, বাংলায় সর্বোচ্চ ৭৩ শতাংশ

নয়াদিল্লি, ২০ মে (হি. স.) : সোমবার লোকসভা নির্বাচনের পঞ্চম ধাপে ছয়টি রাজ্য ও দুটি কেন্দ্রশাসিত অঞ্চলের ৪৯টি আসনে ভোটগ্রহণ চলছে। বিকেল ৫টা পর্যন্ত মোট ভোট পড়েছে ৫৬.৬৮ শতাংশ। এর মধ্যে, পশ্চিমবঙ্গে সর্বাধিক ভোট পড়েছে ৭৩ শতাংশ এবং সর্বনিম্ন ছিল মহারাষ্ট্রে ৪৮.৬৬ শতাংশ।

নির্বাচন কমিশনের মতে, বিহারে ৫২.৩৫ শতাংশ, জম্মু ও কাশ্মীরে ৫৪.২১ শতাংশ, ঝাড়খণ্ডে ৬১.৯০ শতাংশ, লাদাখে ৬৭.১৫ শতাংশ, মহারাষ্ট্রে ৪৮.৬৬ শতাংশ, ওডিশায় ৬০.৫৫ শতাংশ, উত্তর প্রদেশে ৫৫.৮০ শতাংশ এবং পশ্চিমবঙ্গে ৭৩ শতাংশ ভোট পড়েছে।

এই পর্বে উত্তরপ্রদেশের ১৪টি, মহারাষ্ট্রের ১৩ টি, পশ্চিমবঙ্গের ৭টি, ওডিশায় ৫টি, বিহারের ৫টি, ঝাড়খণ্ডের ৩টি, জম্মু ও কাশ্মীরের একটি, লাদাখে একটি আসন অন্তর্ভুক্ত রয়েছে।

নির্বাচন কমিশনের তরফে জানানো হয়েছে, এদিন ওডিশা বিধানসভার ৩৫টি বিধানসভা আসনের জন্যও একই সঙ্গে ভোট হচ্ছে। পরিসংখ্যান প্রকাশ করে কমিশন বলেছে যে বিকেল ৫টা পর্যন্ত ওডিশায় মোট ৬০.৫৪ শতাংশ ভোট রেকর্ড করা হয়েছে।

Releated Posts

‘এই সরকার সম্পূর্ণ ব্যর্থ’, স্কুল একীভূতকরণ পরিকল্পনা নিয়ে তেলঙ্গানা সরকারকে নিশানা বিজেপির

নয়াদিল্লি, ১৫ জুন (আইএএনএস): সরকারি স্কুল বন্ধ ও একীভূতকরণের পরিকল্পনা নিয়ে তেলঙ্গানা সরকারের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানাল বিজেপি।…

ByByNews Desk Jun 15, 2026

সোমবতী অমাবস্যায় দেশজুড়ে পুণ্যস্নান, পবিত্র নদী ও তীর্থস্থানে ভক্তদের ঢল

নয়াদিল্লি, ১৫ জুন (আইএএনএস): সোমবতী অমাবস্যা উপলক্ষে সোমবার দেশজুড়ে দেখা গেল গভীর ধর্মীয় ভক্তি ও আস্থার অনন্য ছবি।…

ByByNews Desk Jun 15, 2026

কুলতলিতে কেরলের বাসিন্দাকে পিটিয়ে হত্যার অভিযোগ, গ্রেপ্তার ৫, আটক ২ নাবালক

কলকাতা, ১৪ জুন (আইএএনএস): দক্ষিণ ২৪ পরগনার কুলতলি এলাকায় চোর সন্দেহে এক ব্যক্তিকে বেঁধে বেধড়ক মারধর করে হত্যার…

ByByNews Desk Jun 14, 2026

দুর্নীতি মামলায় জম্মু-কাশ্মীরে বন দফতরের দুই আধিকারিক-সহ গ্রেপ্তার ৩, জানাল সিবিআই

শ্রীনগর, ১৪ জুন (আইএএনএস): দুর্নীতির অভিযোগে জম্মু ও কাশ্মীরের বুদগাম জেলায় বন দফতরের দুই আধিকারিক-সহ তিনজনকে গ্রেপ্তার করেছে…

ByByNews Desk Jun 14, 2026
Scroll to Top