News Flash

  • Home
  • দেশ
  • এএপি-র বিক্ষোভ, দিল্লিতে আঁটোসাঁটো নিরাপত্তা বিজেপির সদর দফতরের সামনে
Image

এএপি-র বিক্ষোভ, দিল্লিতে আঁটোসাঁটো নিরাপত্তা বিজেপির সদর দফতরের সামনে

নয়াদিল্লি, ১৯ মে (হি. স.): রবিবার দিল্লিতে বিজেপির সদর দফতর ঘেরাওয়ের ডাক দিয়েছে আম আদমি পার্টি। এই বিক্ষোভের কথা মাথায় রেখে বিজেপির সদর দফতরের বাইরে ব্যারিকেড ও বিশাল পুলিশ মোতায়েন করা হয়েছে।
জানা গেছে, দলীয় নেতাদের গ্রেফতারির প্রতিবাদে বিজেপির সদর দফতরের সামনে বিক্ষোভ দেখাবে আম আদমি পার্টি। এও জানা গেছে, এদিন বিজেপির সদর দফতরে যাবেন মুখ্যমন্ত্রী কেজরিওয়াল ও তাঁর দলের বিধায়করা।
এদিকে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের বিক্ষোভ প্রসঙ্গে দিল্লি পুলিশ সূত্রে জানা গেছে, আম আদমি পার্টি পুলিশের কাছে কোনও অনুমতি চায়নি। এর আগে কেজরিওয়াল বলেছিলেন, আমার সমস্ত বড় নেতা, বিধায়ক এবং সাংসদদের সাথে আমিও বিজেপির সদর দফতরে যাব, যাদের আপনারা জেলে ঢোকাতে চান, তাদের জেলে ঢোকান। একসঙ্গে জেলে ঢোকান।

Releated Posts

‘বড় আকারে অর্থবল ও ইভিএমের অপব্যবহার হয়েছে’: ডিইউএসইউ ফল নিয়ে উদিত রাজ

নয়াদিল্লি, ২০ সেপ্টেম্বর (আইএএনএস): দিল্লি বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ (ডিইউএসইউ) নির্বাচনে এবিভিপির সাফল্য নিয়ে প্রতিক্রিয়া জানাতে গিয়ে অর্থবল ও…

ByByNews Desk Sep 20, 2026

কংগ্রেসের ৬০ বছরের শাসনেই ছাত্রদের সবচেয়ে বেশি সমস্যায় পড়তে হয়েছে: বিহারের মন্ত্রী

পাটনা, ২০ সেপ্টেম্বর (আইএএনএস): লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীর ‘ছাত্রোঁ কি গুঞ্জ’ কর্মসূচি নিয়ে কংগ্রেসের সমালোচনা করলেন বিহারের…

ByByNews Desk Sep 20, 2026

নির্বাচনে জয়-পরাজয় গণতন্ত্রেরই অংশ: ডিইউএসইউ ফল নিয়ে কংগ্রেস সাংসদ

অমৃতসর, ২০ সেপ্টেম্বর (আইএএনএস): নির্বাচনে জয়-পরাজয় গণতান্ত্রিক প্রক্রিয়ারই অংশ বলে মন্তব্য করলেন অমৃতসরের কংগ্রেস সাংসদ গুরজিৎ সিং আউজলা।…

ByByNews Desk Sep 20, 2026

ডুসু নির্বাচনে এবিভিপির জয়: ‘জেন জি বিরোধীদের মিথ্যা মেনে নেবে না’, দাবি বিজেপির

নয়াদিল্লি, ১৯ সেপ্টেম্বর (আইএএনএস): দিল্লি বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ (ডুসু) নির্বাচনে চারটি পদের মধ্যে তিনটিতে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ…

ByByNews Desk Sep 19, 2026
Scroll to Top