News Flash

  • Home
  • ত্রিপুরা
  • কাজ, খাদ্য,পানীয় জল সহ একাধিক দাবিতে খোয়াইয়ে মিছিল ও গণ ডেপুটেশন
Image

কাজ, খাদ্য,পানীয় জল সহ একাধিক দাবিতে খোয়াইয়ে মিছিল ও গণ ডেপুটেশন

খোয়াই, ১৮ মে: কাজ, খাদ্য, বিদ্যুৎ পরিষেবার মানোন্নয়ন, শিক্ষক স্বল্পতা দূরীকরণ, সেচ, আবাসন, পানীয় জল ও  জীর্ণ রাস্তাঘাটের দ্রুত সংস্কার সহ জনস্বার্থ সংশ্লিষ্ট দাবির ভিত্তিতে রাজ্যব্যাপী সপ্তাহের আন্দোলনের ডাক দিয়েছে সিপিএম। এরই  অঙ্গ হিসেবে আজ জেলা শহর খোয়াইয়ে সিপিএমেট গণ ডেপুটেশন।

এদিনেট মিছিল জেলা শহরের কবিগুরু পার্কের রবীন্দ্র মূর্তির পাদদেশ থেকে শুরু হয়ে বিভিন্ন পথ পরিক্রমা করে পুনরায় কবিগুরু পার্কে রবীন্দ্র মূর্তির পাদদেশে গিয়ে শেষ হয়েছে।সি পি আই ( এম)- র প্রতিনিধিদলের সদস্যরা এদিন মহকুমা ম্যাজিস্ট্রেটের কাছে দাবীসনদের ব্যাখ্যা করে বলেন, গোটা মহকুমা জুড়ে কাজ খাদ্যের সঙ্কট তীব্র আকার ধারণ করেছে।রেগা ও টুয়েপ প্রকল্পের কাজ অপ্রতুল।রেগার কাজের মজুরি বকেয়া তিনটি ব্লকেই।বিরোধী দলের পরিবারের শ্রমিকেরা বৈধ জবকার্ড থাকা সত্বেও সরকারী কাজের সুযোগ থেকে বঞ্চিত।পানীয় জলের অভাবে দুর্ভোগ পোহাতে হচ্ছে অনেক পঞ্চায়েত ও এ ডি সি ভিলেজের মানুষজন।সেচের উৎসগুলো বিকল।সংস্কার নেই।নতুন সেচ প্রকল্পও করা হচ্ছেনা।জেলার মূল শহর সহ মহকুমার বিভিন্ন রাস্তাঘাট জরাজীর্ণ অবস্থায়।এগুলোর কোন সংস্কার নেই।বিপর্য্যস্ত বিদ্যুৎ পরিষেবা।

তাছাড়া, আবাসন প্রকল্পে সুবিধাভোগীরা কিস্তির টাকা পাচ্ছেন না যথাসময়ে।ফলে ঘর তৈরি করতে তারা অসুবিধার সম্মুখীন। প্রয়োজনীয় সংখ্যক চিকিৎসক ও নার্স সহ স্বাস্থ্যকর্মীর অভাবে জেলা হাসপাতালে বিঘ্নিত হচ্ছে চিকিৎসা পরিষেবা।সামাজিক প্রকল্পের ভাতার টাকা পাচ্ছেন না সুবিধাভোগীরা।ভাতার সুযোগ থেকে বঞ্চিত করা হচ্ছে বিরোধী দলের সমর্থক পরিবারের লোকজনদের।শিক্ষক স্বল্পতার জন্য পঠন পাঠন লাটে উঠেছে মহকুমার বিভিন্ন স্কুলে।জেলা শহরে ভেঙে পড়েছে ট্রাফিক নিয়ন্ত্রণ ব্যাবস্থা।বিপর্য্যস্ত জল নিকাশী ব্যাবস্থা।ফলে জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে শহর সহ শহরতলীতে।উপজাতি অধ্যুষিত এলাকায় এ ডি সি র কোন ধরনের উন্নয়নের কাজ নেই।

Releated Posts

একাধিক দাবিতে খোয়াইয়ে কংগ্রেসের ছয় ঘণ্টার গণ অবস্থান

নিজস্ব প্রতিনিধি, খোয়াই, ১১ সেপ্টেম্বর:  একাধিক দাবিকে সামনে রেখে খোয়াই জেলা যুব কংগ্রেস ও ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে…

ByByReshmi Debnath Sep 11, 2026

বিরোধী সদস্যের ওয়ার্ডে রেগার কাজ বন্ধের অভিযোগ, ছনতৈল পঞ্চায়েতে চাঞ্চল্য

কৈলাসহর, ১১ সেপ্টেম্বর: ‘সবকা সাথ, সবকা বিকাশ’-এর স্লোগান দিলেও বিরোধী দলের নির্বাচিত পঞ্চায়েত সদস্যের ওয়ার্ডের সাধারণ মানুষকে সরকারি…

ByByReshmi Debnath Sep 11, 2026

সরকারি টাকায় জন প্রতিনিধির বাড়ির সীমানায় গার্ড ওয়াল, ক্ষোভে স্থানীয়রা

আগরতলা, ১১ সেপ্টেম্বর: জনসাধারণের স্বার্থে কাজ করার বদলে একজন নির্বাচিত জনপ্রতিনিধিই সরকারি প্রকল্পের সুবিধা নিচ্ছেন—এমন অভিযোগকে কেন্দ্র করে…

ByByReshmi Debnath Sep 11, 2026

একই রাতে একই পাড়ার তিন বাড়িতে গরু চুরি, আতঙ্ক পশ্চিম কাঞ্চনমালায়

আগরতলা, ১১ সেপ্টেম্বর: একই রাতে একই পাড়ার তিনটি বাড়িতে গরু চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে আমতলী থানার অন্তর্গত পশ্চিম…

ByByReshmi Debnath Sep 11, 2026
Scroll to Top