News Flash

  • Home
  • ত্রিপুরা
  • বাসের চাকায় পিষ্ট হয়ে মর্মান্তিক মৃত্যু যুবকের 
Image

বাসের চাকায় পিষ্ট হয়ে মর্মান্তিক মৃত্যু যুবকের 

আগরতলা, ১৮ মে: ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের সামনে বাসের চাকায় পিষ্ট হয়ে মর্মান্তিক মৃত্যু হয়েছে এক ব্যক্তির। খবর পেয়ে দমকলকর্মীরা তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গিয়েছে।

জানা গিয়েছে, আজ সকালে ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের সামনে টিআর০৩১৩৪০ বাসের সাথে টিআর০৭ই৭৩৬০ নম্বরের বাইকের সংঘর্ষ ঘটে। তাতে বাসের চাকায় পিষ্ট হয়ে মর্মান্তিক মৃত্যু হয়েছে বাইক চালক সম্রাট ওরাং (৪০)। তাঁর বাড়ি হরিশনগর চা বাগান এলাকায়। আজ সকাল ১১ টা নাগাদ কাজের উদ্দেশ্যে সে বাইক নিয়ে আগরতলার দিকে কাজের উদ্দেশ্যে যাচ্ছিলেন। আমতলী থানার অন্তর্গত সূর্যমনিনগর এলাকায় আসতেই উল্টো দিক থেকে আসা একটি যাত্রীবাহী বাস সম্রাটের বাইকে ধাক্কা দেয় এবং সঙ্গে সঙ্গেই সম্রাটের মাথা চলে যায় বাসের পেছনের চাকার নিচে। চাকার নিচে পড়ে গিয়ে সম্রাট ওরাং এর মাথা সম্পূর্ণ ভাবে থেঁতলে গিয়ে ঘটনাস্থলেই প্রাণ হারায়।সাথে সাথে স্হানীয় মানুষ ঘটনাটি প্রত্যক্ষ করে আমতলী থানায় ও দমকলবাহিনীকে খবর পাঠিয়েছেন। দমকলকর্মীরা বাইক চালককে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গিয়েছে। পরে সম্রাট ওরাং এর মৃতদেহ ময়নাতদন্তের জন্য পুলিশ উদ্ধার করে হাঁপানিয়া মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়ে দেয়। এদিকে ঘটনার খবর পেয়ে সম্রাট ওরাং এর পরিবারের লোকজন হাসপাতালে ছুটে গিয়ে কান্নায় ভেঙ্গে পড়েন।

এদিকে খবর পেয়ে হাসপাতালে ছুটে আসেন কমলা সাগরের বিধায়িকা অন্তরা সরকার দেব। এলাকার বিধায়িকা সম্রাট ওরাং এর এই অকাল মৃত্যুতে গভীর সমবেদনা জানিয়েছেন। এদিকের সম্রাট ওরাং এর পরিবারের পক্ষ থেকে ঘাতক বাস চালকের বিরুদ্ধে আমতলী থানায় লিখিত আকারে মামলা দায়ের করেছেন। যদিও বাস চালক ঘটনাস্থল থেকে পালিয়ে গিয়েছে কিন্তু পুলিশ নির্দিষ্ট ধারায় মামলা হাতে নিয়ে তাকে গ্রেফতারের জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে বলে জানা গেছে। বর্তমানে দুর্ঘটনাগ্রস্থ বাস ও বাইক আমতলী থানার হেফাজতে রাখা হয়েছে।

Releated Posts

একাধিক দাবিতে খোয়াইয়ে কংগ্রেসের ছয় ঘণ্টার গণ অবস্থান

নিজস্ব প্রতিনিধি, খোয়াই, ১১ সেপ্টেম্বর:  একাধিক দাবিকে সামনে রেখে খোয়াই জেলা যুব কংগ্রেস ও ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে…

ByByReshmi Debnath Sep 11, 2026

বিরোধী সদস্যের ওয়ার্ডে রেগার কাজ বন্ধের অভিযোগ, ছনতৈল পঞ্চায়েতে চাঞ্চল্য

কৈলাসহর, ১১ সেপ্টেম্বর: ‘সবকা সাথ, সবকা বিকাশ’-এর স্লোগান দিলেও বিরোধী দলের নির্বাচিত পঞ্চায়েত সদস্যের ওয়ার্ডের সাধারণ মানুষকে সরকারি…

ByByReshmi Debnath Sep 11, 2026

সরকারি টাকায় জন প্রতিনিধির বাড়ির সীমানায় গার্ড ওয়াল, ক্ষোভে স্থানীয়রা

আগরতলা, ১১ সেপ্টেম্বর: জনসাধারণের স্বার্থে কাজ করার বদলে একজন নির্বাচিত জনপ্রতিনিধিই সরকারি প্রকল্পের সুবিধা নিচ্ছেন—এমন অভিযোগকে কেন্দ্র করে…

ByByReshmi Debnath Sep 11, 2026

একই রাতে একই পাড়ার তিন বাড়িতে গরু চুরি, আতঙ্ক পশ্চিম কাঞ্চনমালায়

আগরতলা, ১১ সেপ্টেম্বর: একই রাতে একই পাড়ার তিনটি বাড়িতে গরু চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে আমতলী থানার অন্তর্গত পশ্চিম…

ByByReshmi Debnath Sep 11, 2026
Scroll to Top