News Flash

  • Home
  • ত্রিপুরা
  • জনগণের নিরাপত্তার জন্য তেলিয়ামুড়া মহকুমা আরক্ষা প্রশাসনের উদ্যোগে সচেতনতা কর্মসূচি পালিত
Image

জনগণের নিরাপত্তার জন্য তেলিয়ামুড়া মহকুমা আরক্ষা প্রশাসনের উদ্যোগে সচেতনতা কর্মসূচি পালিত

নিজস্ব প্রতিনিধি, তেলিয়ামুড়া, ১৭ মে: পুলিশ ও নিরাপত্তা কর্মীরা জনগণের  নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি জনগণকে সমাজ সচেতন করে তোলার কাজেও আত্মনিয়োগ করে থাকে। এই কর্মসূচির অঙ্গ হিসেবে তেলিয়ামুড়ায় সচেতনতামূলক কর্মসূচি পালিত হয়েছে। সম্মিলিত প্রয়াসের মধ্য দিয়ে  সমাজকে অপরাধমুক্ত রাখার আহ্বানে এবং  মহিলাদের স্বশক্তিকরনের জন্যে মহকুমা আরক্ষা প্রশাসনের উদ্যোগে প্রয়াস কর্মসূচি অনুষ্ঠিত হয়।

তেলিয়ামুড়া নেতাজিনগর কমিউনিটি হলে শুক্রবার মঙ্গলপ্রদীপ প্রজ্বলন করে এর শুভ সূচনা করেন মহকুমা পুলিশ আধিকারিক সুদাম্বিকা আর আইপিএস। এই কর্মসূচিতে বিভিন্ন বিদ্যালয়ের  স্কাউট এন্ড গাইড এর ছাত্র, ছাত্রী, শিক্ষক শিক্ষিকা রা উপস্থিত হন।

প্রয়াস কর্মসূচিতে আলোচনা রাখতে গিয়ে তেলিয়ামুড়া মহকুমা পুলিশ আধিকারিক  সুদাম্বিকা আর বলেন সার্বিক প্রয়োজনে সকলকে সচেতনতার রাস্তায় হেঁটে সমাজকে অপরাধ মুক্ত করার জন্য ভূমিকা পালন করতে হবে,তবেই একটি সুন্দর সুস্থ সমাজ গড়ে উঠবে। মহকুমা পুলিশ আধিকারিক উপস্থিত বিভিন্ন বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের উদ্দেশ্যে বক্তব্যরাখতে  গিয়ে বলেন যখনই তারা বিভিন্ন প্রকার অপরাধের সম্মুখীন হবে তখন যাতে করে নির্ভয়ে নিজ নিজ ক্ষেত্রে অভিভাবকদের অবহিত করেন। বিশেষ করে যেভাবে এই সময়ের মধ্যে মহিলা সংক্রান্ত অপরাধ বাড়ছে সেই বিষয়ে কথা বলতে গিয়ে মহকুমা পুলিশ আধিকারিক বলেন মেয়েদেরকে বলিষ্ঠ হওয়ার জন্য আরও বেশি করে শিক্ষাকে অবলম্বন করতে হবে।

তিনি দাবি করেন যখন সমাজের মধ্যে মেয়েদের শিক্ষার আরো প্রসার ঘটবে তখন অপরিণত বয়সের বিবাহ থেকে শুরু করে বিভিন্ন প্রকারের নারী গঠিত অপরাধপ্রবণতা গুলো কমতে বাধ্য। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মহকুমা ক্রীড়া ও যুব বিষয়ক দপ্তরের আধিকারিক ধরনি দাস,এই কর্মসূচিতেস্বাগত ভাষণ রাখেন তেলিয়ামুড়া থানার সেকেন্ড ওসি সুকান্ত সেন চৌধুরী । অনুষ্ঠানে মার্শাল আর্ট, জুডো ইত্যাদির প্রদর্শনী করানো হয় ।

এছাড়া বিভিন্ন বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা আবৃতি গান সহ সাংস্কৃতিক পরিবেশনা করে অনুষ্ঠান স্থলকে মুগ্ধ করেন। মহকুমা পুলিশ প্রশাসনের পক্ষ থেকে বিশেষত ছাত্রীদের হাতে কলমে এই প্রশিক্ষণকে ঘিরে সকলের মধ্যে উৎসাহ পরিলক্ষিত হয়। সারা রাজ্যেই পুলিশ প্রশাসনের উদ্যোগে এ ধরনের কর্মসূচি পালন করা হচ্ছে বলে জানানো হয়েছে। আগামী দিনেও এ ধরনের কর্মসূচি অব্যাহত থাকবে।

Releated Posts

বার্ষিক পূজার দিনেই মন্দিরে দুঃসাহসিক চুরি, চাঞ্চল্য বিশালগড়ে

বিশালগড়, ১০ সেপ্টেম্বর: বার্ষিক পূজার দিনেই মন্দিরে দুঃসাহসিক চুরির ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে বিশালগড়ের রাউৎখলা এলাকায়। ঐতিহ্যবাহী…

ByByReshmi Debnath Sep 10, 2026

কালীমন্দিরে চুরি, বাধা দিতে গিয়ে আক্রান্ত, পুলিশের হাতে গ্রেপ্তার অভিযুক্ত

আগরতলা, ১০ সেপ্টেম্বর: আমতলী থানার অন্তর্গত আদর্শ পল্লী এলাকায় একটি বাড়ির কালীমন্দিরে চুরির অভিযোগকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে।…

ByByTaniya Chakraborty Sep 10, 2026

সুকান্ত পল্লীতে ছাত্রীর গলা থেকে সোনার চেইন ছিনতাই, গ্রেপ্তার আরও এক

আগরতলা, ৯ সেপ্টেম্বর:  ছাত্রীর গলা থেকে সোনার চেইন ছিনতাইয়ের ঘটনায় আরও এক অভিযুক্তকে গ্রেপ্তার করল পুলিশ। এই নিয়ে…

ByByReshmi Debnath Sep 9, 2026

রোগীর মৃত্যুকে ঘিরে জিবি হাসপাতালে উত্তেজনা, চিকিৎসা পরিষেবা নিয়ে গাফিলতির অভিযোগ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: এক রোগীর মৃত্যুকে কেন্দ্র করে বুধবার জিবি হাসপাতালে উত্তেজনা ছড়ায়। মৃতের পরিজন ও অন্যান্য রোগীর…

ByByReshmi Debnath Sep 9, 2026
Scroll to Top