News Flash

  • Home
  • মুখ্য খবর
  • বিমান ভাড়া বৃদ্ধির প্রতিবাদে সরব চার ছাত্র যুব সংগঠন
Image

বিমান ভাড়া বৃদ্ধির প্রতিবাদে সরব চার ছাত্র যুব সংগঠন

আগরতলা, ১৭ মে: আকাশ ছোঁয়া বিমান ভাড়া বৃদ্ধির প্রতিবাদে সরব হয়েছে চার ছাত্র যুব সংগঠন। আজ ডি ওয়াই এফ, টি ওয়াই এফ,এস এফ আই,টি এস ইউ ছাত্র যুব সংগঠনের পক্ষ থেকে পরিবহন দপ্তরে ডেপুটেশন প্রদান করা হয়েছে।

জনৈক যুব নেতা বলেন, রাজ্যের রেল ও বিমান পরিষবা নিয়ে গোটা রাজ্যের মানুষ গভীর ভাবেই উদ্বিগ্ন। এই সময়ে মাঝে মাঝেই দূরপাল্লার রেল পরিষেবা বিঘ্নিত হচ্ছে। এই সুযোগে বিমান ভাড়া আকাশছোঁয়া হয়ে যাচ্ছে। রাজ্যের বিশেষ করে রোগী ও ছাত্র-ছাত্রী যাদের বহিঃরাজ্যে যেতে হয় তারা এই সময়ে মারাত্মক সমস্যার মধ্যে পরেছে।

গত মাস খানেক যাবৎ বিমান ভাড়া অস্বাভাবিক ভাবেই বৃদ্ধি করে দিয়েছে। অথচ এই প্রশ্নে সরকারের কোন হেলদোল নেই। রেলে যারা বাধ্য হয়ে যেতে চাইছে তারা টিকিট পাচ্ছে না। এরই প্রতিবাদে সরব হয়েছে তারা।

সংগঠনের দাবি, অস্বাভাবিক বিমান ভাড়া স্বাভাবিক রাখতে দ্রুত রাজ্য পরিবহন দপ্তরকে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহন করা হোক, কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহন দপ্তরের সাথে দ্রুত কথা বলে রাজ্যের মানুষকে এই কৃত্রিম সমস্যা থেকে রক্ষার যথাযথ উদ্যোগ গ্রহন করা হোক,  ল্যোকাল ও দুরপাল্লার ট্রেনগুলিতে যাত্রী পরিষেবা উন্নত করতে (যাত্রী নিরাপত্তা, ট্রেনগুলি ভাল করে সাফাই করা) বিষয়ে রাজ্য পরিবহন দপ্তরকে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহন করতে হবে। 

Releated Posts

এনডিএ জোটে থেকেই নির্বাচনী লড়াই, আসন সমঝোতা নিয়ে কমিটির বৈঠক চলছে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১১ সেপ্টেম্বর: আগামী ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে বিজেপি, আইপিএফটি এবং তিপ্রা মথাকে নিয়ে এনডিএ জোটের ঐক্যবদ্ধভাবে…

ByByReshmi Debnath Sep 11, 2026

সপ্তাহে ৫ দিন ব্যাংকিং পরিষেবার দাবিতে দেশজুড়ে ব্যাংক ধর্মঘট

আগরতলা, ১১ সেপ্টেম্বর: সপ্তাহে পাঁচ দিন ব্যাংকিং পরিষেবা চালু রাখার দাবিসহ একাধিক দাবিকে সামনে রেখে শুক্রবার দেশজুড়ে ব্যাংক…

ByByReshmi Debnath Sep 11, 2026

স্বশাসিত জেলা পরিষদ বামফ্রন্টের ধারাবাহিক লড়াইয়ের ফল: মানিক সরকার

আগরতলা, ১০ সেপ্টেম্বর: ত্রিপুরার উপজাতি অধ্যুষিত এলাকার স্বশাসিত জেলা পরিষদ গড়ে ওঠার পেছনে বামফ্রন্ট সরকারের ধারাবাহিক আন্দোলন ও লড়াইয়ের…

ByByReshmi Debnath Sep 10, 2026

ব্রিকস শীর্ষ সম্মেলনের জন্য পুরোপুরি প্রস্তুত ভারত: প্রধানমন্ত্রী মোদি

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর(আইএএনএস) : আগামী সপ্তাহান্তে নয়াদিল্লিতে দু’দিনের ব্রিকস শীর্ষ সম্মেলন আয়োজনের প্রস্তুতি প্রায় শেষ। বৃহস্পতিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র…

ByBySandeep Biswas Sep 10, 2026
Scroll to Top