News Flash

  • Home
  • উত্তর-পূর্বাঞ্চল
  • ধূপধরায় স্করপিও নিয়ে গরু চুরি করতে এসে জনতার হাতে ধৃত তিন, গণপিটুনিতে হত এক
Image

ধূপধরায় স্করপিও নিয়ে গরু চুরি করতে এসে জনতার হাতে ধৃত তিন, গণপিটুনিতে হত এক

গোয়ালপাড়া (অসম), ১৬ মে (হি.স.) : গোয়ালপাড়া জেলার অন্তর্গত ধূপধরায় এএস ০১ এজেড ৪১৭৭ নম্বরের চার চাকার স্করপিও গাড়ি নিয়ে গরু চুরি করতে এসে জনতার হাতে ধরা পড়েছে তিন স্মার্ট চোর। উত্তেজিত জনতার মারে এক চোরের মৃত্যুর পাশাপাশি দুজন গুরুতরভাবে আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন। নিহত গরুচোরকে মহর উদ্দিন আলি বলে শনাক্ত করা হয়েছে। ঘটনাটি আজ বৃহস্পতিবার ভোরে ধূপধরা থানার অধীন অম্বুক হাকোজুলি গ্রামে সংঘটিত হয়েছে।

ঘটনার বিবরণে প্রকাশ, আজ বৃহস্পতিবার ভোরে ধূপধরা থানার অধীন অম্বুক হাকোজুলি গ্রামের বাসিন্দা জনৈক লক্ষ্মণ রাভার গোয়ালঘরে গরু চুরি করতে গিয়েছিল তিন চোর। লক্ষ্মণ রাভার গোয়ালঘর থেকে চোরের দল একটি ষাঁড় গরু চুরি করে স্করপিও গাড়িতে যখন তোলার চেষ্টা করছিল, তখন জনতার দৃষ্টিতে ঘটনাটি ধরা পড়ে। জনতা দেখে চোরের দল পালানোর চেষ্টা করলে তাদের পিছু ধাওয়া করেন গ্রামের জনতা। তাড়া খেয়ে স্করপিওটি নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার শিকার হয়।

গাড়ি ছেড়ে চালক শরিফুল আলি দৌড়ে পালিয়ে যায়। অন্যদিকে তিন গরু চোরকে পাকড়াও করেন জনতা। তাদের ধরে মারধর করা হয়। গণপ্রহারে একজনের মৃত্যুর পাশাপাশি গুরুতরভাবে আহত হয় দুই চোর।

ইত্যবসরে খবর পেয়ে ছুটে যায় পুলিশ। তারা আহত দুই গরু চোরকে উদ্ধার করে ধূপধরার বিকালি আদৰ্শ হাসপাতালে নিয়ে ভরতি করিয়েছে।

আহত দুই গরু চোরকে কামরূপ (গ্রামীণ) জেলার অন্তর্গত বকো থানাধীন জামবাড়ির সফিকুল আলি এবং বোকোর তামোলদি গ্রামের আইনুল হক বলে শনাক্ত করেছে পুলিশ।

Releated Posts

‘অসমের মানুষ শান্তিতে ঘুমান, কারণ ২৪ ঘণ্টা পাহারায় অসম পুলিশ’: হিমন্ত বিশ্ব শর্মা

গুয়াহাটি, ১ অক্টোবর (আইএএনএস): অসম পুলিশ দিবস উপলক্ষে রাজ্যের পুলিশ বাহিনীর সদস্যদের প্রতি শ্রদ্ধা জানিয়ে তাঁদের ২৪ ঘণ্টার…

ByByNews Desk Oct 1, 2026

উন্নয়ন ও প্রশাসনিক কাজের জন্য আগে শান্তি প্রয়োজন: মণিপুরের মুখ্যমন্ত্রী

ইম্ফল, ৩০ সেপ্টেম্বর (আইএএনএস): মণিপুরে উন্নয়ন ও প্রশাসনিক প্রক্রিয়া এগিয়ে নিয়ে যেতে হলে সবার আগে শান্তি ও স্থিতিশীলতা…

ByByNews Desk Sep 30, 2026

সীমান্ত সমন্বয় জোরদারে শিলংয়ে সেনা ও বিএসএফের কৌশলগত বৈঠক

শিলং, ৩০ সেপ্টেম্বর (আইএএনএস): ভারত-বাংলাদেশ সীমান্তে কার্যকর ব্যবস্থাপনা এবং অপারেশনাল সমন্বয় আরও জোরদার করতে শিলংয়ে সেনাবাহিনী ও সীমান্তরক্ষী…

ByByNews Desk Sep 30, 2026

হিজাম ইরাবতের সম্প্রীতি ও শান্তিপূর্ণ সহাবস্থানের আদর্শ স্মরণ মণিপুরের মুখ্যমন্ত্রীর

ইম্ফল, ৩০ সেপ্টেম্বর (আইএএনএস): মণিপুরের ৩৬টি জনগোষ্ঠীর মধ্যে সম্প্রীতি ও শান্তিপূর্ণ সহাবস্থানের স্বপ্ন দেখেছিলেন জননেতা হিজাম ইরাবত। তাঁর…

ByByNews Desk Sep 30, 2026
Scroll to Top