News Flash

  • Home
  • ত্রিপুরা
  • রক্তের চাহিদা ও যোগানের ভারসাম্য রক্ষার্থে জনগণকে রক্তদানে এগিয়ে আসতে হবে : মুখ্যমন্ত্রী
Image

রক্তের চাহিদা ও যোগানের ভারসাম্য রক্ষার্থে জনগণকে রক্তদানে এগিয়ে আসতে হবে : মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৬ মে: রক্তের চাহিদা ও যোগানের ভারসাম্য রক্ষার্থে সবাইকে রক্তদানে এগিয়ে আসতে হবে। আজ আগরতলা পুর নিগমের ৩৯ নং ওয়ার্ড আয়োজিত মেগা রক্তদান শিবিরের একথা বলেন মুখ্যমন্ত্রী অধ্যাপক (ডা.) মানিক সাহা।

এদিন তিনি বলেন, সরকার অনুমোদিত ১২টি ব্লাড ব্যাঙ্ক এবং ২টি বেসরকারি ব্লাড ব্যাঙ্কে রক্ত স্বল্পতা দেখা দিয়েছে। আপামর জনগণ রক্তদানে এগিয়ে এসেছে। এই ধরণের রক্তদান শিবিরের জন্য সরকারি ব্লাড ব্যাঙ্কগুলিতে রক্তের স্বল্পতা দূরীকরণে অনেকটাই সাহায্য হয়েছে। 

এদিন তিনি আরও বলেন, সবসময় রক্তের চাহিদা ও যোগানের মধ্যে ভারসাম্য বজায় রাখতে হবে। আজ ১২৫ জন রক্তদাতা স্বেচ্ছায় রক্তদানে এগিয়ে এসেছে।যা রক্ত স্বল্পতা দূর করতে সাহায্য করবে।তাছাড়া, লোকসভা নির্বাচনের ডামাডোলে রাজ্যের ব্লাড ব্যাংক গুলিতে যাতে রক্ত স্বল্পতা দেখা না দেয় তার জন্য স্বেচ্ছা রক্তদানের আহবান জানালেন তিনি।

এদিনের রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন আগরতলা পুর নিগম ৩৯ নং ওয়ার্ডের কর্পোরেটর অলক রায়,  আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার সহ অন্যান্যরা।

Releated Posts

চলন্ত কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে গাঁজা পাচারের চেষ্টা, উদয়পুরে পুলিশের জালে ২

উদয়পুর, ১১ আগস্ট: চলন্ত কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে অভিনব কায়দায় গাঁজা পাচারের চেষ্টা ভেস্তে দিল পুলিশ ও বিএসএফ। গোপন সূত্রে…

ByByReshmi Debnath Aug 11, 2026

রাজ্যের পর্যটন স্থানগুলির বিভিন্ন উন্নয়নমূলক কাজ সঠিক সময়ে শেষ করতে হবে: পর্যটনমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১১ আগস্ট: রাজ্য সরকারের লক্ষ্য পর্যটনস্থলগুলিতে পর্যটকদের জন্য সুষ্ঠ ও স্বাচ্ছন্দ্যমূলক পরিষেবার সুযোগ সুনিশ্চিত করা।…

ByByReshmi Debnath Aug 11, 2026

হর ঘর তিরঙ্গা অভিযানে আন্তরিকভাবে অংশগ্রহন করতে নাগরিকদের প্রতি রাজ্যপালের আহবান

আগরতলা, ১১ আগস্ট: রাজ্যপাল ইন্দ্র সেনা রেড্ডি নাল্লু আজ নাগরিকদের ‘হর ঘর তিরঙ্গা’ অভিযানে আন্তরিকভাবে অংশগ্রহণ করার আহ্বান…

ByByReshmi Debnath Aug 11, 2026

৩১ অক্টোবরের মধ্যে ত্রিপুরার স্বাস্থ্য পরিষেবা সম্পূর্ণ ডিজিটাল করার লক্ষ্য: স্বাস্থ্য সচিব

আগরতলা, ১১ আগস্ট: আগামী ৩১ অক্টোবর, ২০২৬-এর মধ্যে রাজ্যের সম্পূর্ণ স্বাস্থ্য পরিষেবা ব্যবস্থাকে ডিজিটাল করার উচ্চাভিলাষী লক্ষ্যমাত্রা নিয়েছে…

ByByReshmi Debnath Aug 11, 2026
Scroll to Top