News Flash

  • Home
  • খেলা
  • স্কুল ক্রিকেট :‌ শঙ্খনীলের অপরাজিত অর্ধশতক জয় দিয়ে দারুন সূচনা শ্রীকৃষ্ণ মিশনের
Image

স্কুল ক্রিকেট :‌ শঙ্খনীলের অপরাজিত অর্ধশতক জয় দিয়ে দারুন সূচনা শ্রীকৃষ্ণ মিশনের

বরদোয়ালি স্কুল-‌১২৯

শ্রীকৃষ্ণ মিশন স্কুল-১৩২/‌১‌

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা।। চন্দ্রস্নাত বোলিংয়ে দলকে এগিয়ে নিলে সাফল্যের অবশিষ্টাংশ এসেছে শঙ্খনীলের ব্যাট থেকে।

স্কুল ক্রিকেটে দুরন্ত জয় শ্রীকৃষ্ণ মিশন স্কুলের। শঙ্খনীল সেনগুপ্ত-‌র ঝড়ো ব্যাটিংয়ে। পরাজিত করলো বড়দোয়ালী স্কুলকে। রাজ্য ক্রিকেট সংস্থা আয়োজিত সদর আন্ত:‌ স্কুল টি-‌২০ ক্রিকেটে। নরসিংগড় পঞ্চায়েত মাঠে অনুষ্ঠিত ম্যাচে শ্রীকৃষ্ণ মিশন স্কুল জয়লাভ করে ৯ উইকেটে। বড়দোয়ালি স্কুলের গড়া ১২৯ রানের জবাবে শ্রীকৃষ্ণ মিশন স্কুল ১ উইকেট হারিয়ে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয়। বিজয়ী দলের শঙ্খনীল ৬৮ রান বেশ উল্লেখযোগ্য। সকালে টসে জয়লাভ করে প্রথমে ব্যাট করতে নেমে শ্রী কৃষ্ণ মিশন স্কুলের বোলারদের আঁটোসাঁটো বোলিংয়ের সামনে তেমনভাবে মাথা তুলে দাঁড়াতে পারেনি বড়দোয়ালি স্কুলের ব্যাটসম্যান-‌রা। দল মাত্র ১২৯ রান করতে সক্ষম হয়। দলের পক্ষে রোহিত বর্মন ২৫ বল খেলে ৫ টি বাউন্ডারি ও ১ টি ওভার বাউন্ডারির সাহায্যে ৩৫, বিজয় নন্দী ১৫ বল খেলে ২ টি বাউন্ডারির সাহায্যে ১৮ এবং অর্ঘজিৎ শীল ১৬ বল খেলে ২ টি বাউন্ডারি ও ১টি ওভার বাউন্ডারির সাহায্যে ১৭ রান করে। শ্রীকৃষ্ণ মিশন স্কুলের পক্ষে চন্দ্রস্নাত গোস্বামী ১২ রানে ৩ টি, সৌরদীপ দেববর্মা ২৭ রানে এবং সৌম্যজিৎ চক্রবর্তী ২৯ রানে ২ টি করে উইকেট দখল করে। জবাবে খেলতে নেমে শ্রীকৃষ্ণ মিশন স্কুল ১৫.‌ ২ ওভারে  উইকেট হারিয়ে জযের জন্য প্রযোজনীয় রান তুলে নেয়। দলের পক্ষে শঙ্খনীল সেন গুপ্ত ৫০ বল খেলে ১৩ টি বাউন্ডারির সাহায্যে ৬৮ রানে এবং অংশুমান নন্দী ৩০ বল খেলে ৩ টি বাউন্ডারির সাহায্যে  ২৭ রানে অপরাজিত থেকে যায়। ম্যাচের সেরা ক্রিকেটার নির্বাচিত হয়েছে বিজয়ী দলের শঙ্খনীল।

Releated Posts

সিএডব্লিউজিতে ভারতের প্রথম পদক জিতলেন ঝান্ডু কুমার, প্রশংসায় প্রধানমন্ত্রী মোদী

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কমনওয়েলথ গেমস ২০২৬-এ ভারতের প্রথম পদক জিতে ইতিহাস গড়লেন বিহারের প্যারা পাওয়ারলিফটার ঝান্ডু কুমার।…

ByByNews Desk Jul 25, 2026

গোয়ালিয়রে রবিবার থেকে শুরু হচ্ছে চতুর্থ হকি ইন্ডিয়া সাব-জুনিয়র মহিলা একাডেমি চ্যাম্পিয়নশিপ

গ্বালিয়র, ২৫ জুলাই (আইএএনএস): মধ্যপ্রদেশের গোয়ালিয়রে রবিবার থেকে শুরু হচ্ছে চতুর্থ হকি ইন্ডিয়া সাব-জুনিয়র মহিলা একাডেমি চ্যাম্পিয়নশিপ ২০২৬…

ByByNews Desk Jul 25, 2026

ভারতে খেলাধুলা এখন আরও সম্ভাবনাময় পেশা, ক্রীড়াক্ষেত্রে দেশ সঠিক পথেই এগোচ্ছে: যুক্তরাজ্যে ভারতের হাইকমিশনার

গ্লাসগো, ২৩ জুলাই (আইএএনএস): ভারতে খেলাধুলা এখন ক্রমশ একটি বাস্তবসম্মত ও সম্ভাবনাময় পেশায় পরিণত হচ্ছে বলে মন্তব্য করেছেন…

ByByNews Desk Jul 23, 2026

সিডব্লিউজি ২০২৬: গ্লাসগোতে প্রথম দিনেই লন বোলসে ভারতের অভিযান, রাতে উদ্বোধনী অনুষ্ঠান

গ্লাসগো, ২২ জুলাই (আইএএনএস): স্কটল্যান্ডের গ্লাসগোতে বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে কমনওয়েলথ গেমস ২০২৬। ৭৪টি দেশ ও অঞ্চলের প্রায়…

ByByNews Desk Jul 22, 2026
Scroll to Top