News Flash

  • Home
  • খেলা
  • মাহির্ণব, অভিনবের হাত ধরে প্রথম জয় পেলো হোলিক্রশ স্কুল
Image

মাহির্ণব, অভিনবের হাত ধরে প্রথম জয় পেলো হোলিক্রশ স্কুল

হোলিক্রশ-‌১৭৫/‌৫

আম্বেদকর স্কুল-‌১১৮

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা।। প্রথম ম্যাচটি পরিত্যক্ত হয়েছিল। দ্বিতীয় ম্যাচেই প্রথম জয়ের স্বাদ পেল হলিক্রশ স্কুল। বামুটিয়ার তালতলা মাঠে বুধবার হোলিক্রশ স্কুল ৫৭ রানে পরাজিত করলো ড:‌ বি আর আম্বেদকর স্কুলকে। রাজ্য ক্রিকেট সংস্থা আযোজিত সদর আন্ত:‌ স্কুল টি-‌২০ ক্রিকেটে। ম্যাচে হোলিক্রশ স্কুলের গড়া ১৭৫ রানের জবাবে ডি:‌ বি আর আম্বেদকর স্কুল ১১৮ রান করতে সক্ষম হয়। বিজয়ী দলের মাহির্ণব লস্কর অর্ধশতরান করে। এদিন সকালে টসে জয়লাভ করে প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ওভারে ৫ উইকেট হারিয়ে হোলিক্রশ স্কুল ১৭৫ রান করে। দলের দুই ওপেনার মাহির্ণব এবং অভিনব তঁাতি শুরুটা দুরন্ত করে। ওপেনিং জুটিতে ঝড়ো ব্যাট করে দুজন ৬৫ বল খেলে যোগ করে ১১১ রান। অভিনব ৩৩ বল খেলে ৩ টি বাউন্ডারি ও ৪ টি ওভার বাউন্ডারির সাহায্যে ৪৪ রান করে আউট হলেও অর্ধশতরান করতে ভুল করেনি মাহির্ণব। হোলিক্রশ স্কুলের ওই ওপেনারটি ৪১ বল খেলে ৮ টি বাউন্ডারি ও ২ টি ওভার বাউন্ডারির সাহায্যে ৫৭ রান করে। এছাড়া দলের পক্ষে দলনায়ক দিগ্বীজয় ২৭ বল খেলে ২ টি বাউন্ডারি ও ১টি ওভার বাউন্ডারির সাহায্যে ২৯ রান করে। দল অতিরিক্ত খাতে পায় ২১ রান। জবাবে খেলতে নেমে শুরুটা ভালো করলেও ওহলিক্রশ স্কুলের বোলারদের আটোসাটো বোনলিংয়ের সামনে ১১৮ রানে গুটিয়ে যায় আম্বেদকর স্কুল। দলের পক্ষে দলনায়ক সন্দীপন দাস ৪১ বল খেলে ৬ টি বাউন্ডারির সাহায্যে ৩৯, সুব্রত পাল ২১ বল খেলে ৪ টি বাউন্ডারির সাহায্যে ১৯ এবং আধি দেবনাথ ২৩ বল খেলে ১ টি বাউন্ডারির সাহায্যে ১৮ রান করে। হোলিক্রশ স্কুলের অভিনব তাঁতি ১৬ রানে ৩ টি উইকেট দখল করে। অভিনব পেয়েছে প্লেয়ার অব দ্য ম্যাচের খেতার।

Releated Posts

পিকলবল বিশ্বকাপে ৪১ পদক জিতে চতুর্থ ভারত

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভিয়েতনামের দা নাংয়ে অনুষ্ঠিত পিকলবল বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করে ৪১টি পদক জিতে চতুর্থ স্থানে…

ByByNews Desk Sep 8, 2026

ছয় মাসে পাঁচ আন্তর্জাতিক টুর্নামেন্ট, আহমেদাবাদের ক্রীড়া ক্যালেন্ডারে নতুন মাত্রা

আহমেদাবাদ, ৪ সেপ্টেম্বর (আইএএনএস): মাত্র ছয় মাসে পঞ্চম আন্তর্জাতিক ক্রীড়া টুর্নামেন্টের আয়োজন করছে আহমেদাবাদ। শুক্রবার সাবরমতী রিভারফ্রন্টে ওয়ার্ল্ড…

ByByNews Desk Sep 5, 2026

গুজরাটে ইতিহাস, আহমেদাবাদে বসছে ভারতের প্রথম হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ

আহমেদাবাদ, ৩ সেপ্টেম্বর (আইএএনএস): প্রথমবারের মতো ভারতে অনুষ্ঠিত হতে চলেছে হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ। আগামী ৫ থেকে…

ByByNews Desk Sep 3, 2026

অলিম্পিয়ান ও প্যারা অলিম্পিয়ানদের সংবর্ধনা, বিশেষ ক্রীড়া সভায় অনুপ্রেরণার মেলবন্ধন

আগরতলা, ৩০ আগস্ট: ত্রিপুরা প্যারা অলিম্পিক অ্যাসোসিয়েশনের উদ্যোগে সম্প্রতি এক বিশেষ ক্রীড়া সংবর্ধনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে…

ByByReshmi Debnath Aug 30, 2026
Scroll to Top