News Flash

Image

নিলামবাজারে চেরাই কাঠ বোঝাই ল‌রি সহ আটক এক

ক‌রিমগঞ্জ (অসম), ১৪ মে (হি.স.) : সোমবার মধ্যরা‌তে ক‌রিমগঞ্জ থে‌কে লোয়াইর‌পোয়াগা‌মী এক‌টি চেরাই কাঠ বোঝাই ল‌রি বাজেয়াপ্ত করেছেন জেলা বন বিভা‌গের আধিকারিক-কর্মীরা। ক‌রিমগঞ্জের এসিএফ সামসউদ্দিন লস্ক‌রের নেতৃ‌ত্বে নিলামবাজার এলাকায় পরিচালিত অভিযানে লালপদ প্ৰজাতির চেরাই কাঠ বোঝাই ল‌রির সঙ্গে আটক করা হয়েছে একজনকে। কাঠের চোরাকারবারে জ‌ড়িত স‌ন্দেহে আটক ব্যক্তির নাম মনসুর উদ্দিন। তার বা‌ড়ি কাছা‌ড় জেলার অন্তর্গত কা‌টিগড়ায়।

জানা গেছে, ল‌রি থেকে প্ৰায় ছয় লক্ষা‌ধিক টাকার ১,৫০০ সিএফ‌টি চেরাই কাঠ বা‌জেয়াপ্ত করা হয়েছে। কাঠগু‌লোর সা‌থে বৈধ কোনও ন‌থিপত্র পাওয়া যায়‌নি ব‌লে জানা গে‌ছে। অভিযানে ছি‌লেন ফরেস্ট প্রটেকশন টি‌মের কর্মী সহ পাথারকা‌ন্দি রে‌ঞ্জের কর্মকর্তারা।

আজ মঙ্গলবার সকা‌লে কাঠ বোঝাই ল‌রি স‌মেত আটক ব্যক্তি‌কে সম‌ঝে দেওয়া হয় দোহা‌লিয়া রেঞ্জ ফ‌রেস্ট দফতরে। সেখানে ছি‌লেন রেঞ্জার প্রণব ক‌লিতা, ডেপু‌টি রেঞ্জার প্রদীপ বা‌রৈ ও বনকর্মী দি‌লোয়ার হো‌সেন।

Releated Posts

গোয়েন্দা-তথ্যভিত্তিক পুলিশিংয়ে জোর মণিপুরের ডিজিপির, নিরাপত্তা প্রস্তুতি পর্যালোচনা

ইম্ফল, ২ আগস্ট (আইএএনএস): মণিপুরে আইন-শৃঙ্খলা আরও শক্তিশালী করা এবং জঙ্গি দমন অভিযানকে আরও কার্যকর করতে গোয়েন্দা-তথ্যভিত্তিক সক্রিয়…

ByByNews Desk Aug 2, 2026

মণিপুরে জঙ্গি দমনে বড় সাফল্য, ৯ জঙ্গি গ্রেফতার; অস্ত্র উদ্ধার, ৬টি আইইডি ধ্বংস

ইম্ফল, ২ আগস্ট (আইএএনএস): মণিপুরে নিরাপত্তা বাহিনীর ধারাবাহিক গোয়েন্দাভিত্তিক অভিযানে নিষিদ্ধ বিভিন্ন জঙ্গি সংগঠনের ৯ সদস্যকে গ্রেফতার করা…

ByByNews Desk Aug 2, 2026

অসমে বন্যায় ক্ষতিগ্রস্ত ১১.৪৫ লক্ষেরও বেশি মানুষ, ত্রাণ ও উদ্ধারকাজ আরও জোরদার: হিমন্ত বিশ্ব শর্মা

গুয়াহাটি, ১ অগস্ট (আইএএনএস): অসমে বন্যা পরিস্থিতি মোকাবিলায় ত্রাণ ও উদ্ধার অভিযান আরও জোরদার করা হয়েছে বলে শনিবার…

ByByNews Desk Aug 1, 2026

জাতিগত অশান্তির মধ্যেও পড়াশোনায় অবিচল ছিল মণিপুরের ছাত্র-শিক্ষকরা: মুখ্যমন্ত্রী

ইম্ফল, ১ আগস্ট (আইএএনএস): দীর্ঘদিনের জাতিগত অশান্তি ও সংকট সত্ত্বেও মণিপুরের ছাত্রছাত্রী এবং শিক্ষকরা শিক্ষার প্রতি তাঁদের অঙ্গীকারে…

ByByNews Desk Aug 1, 2026
Scroll to Top