News Flash

  • Home
  • দেশ
  • অপরাধ ও নকশালবাদের কারণে বিহারের শিল্প ও ব্যবসা ধ্বংস হয়ে হয়েছে : প্রধানমন্ত্রী
Image

অপরাধ ও নকশালবাদের কারণে বিহারের শিল্প ও ব্যবসা ধ্বংস হয়ে হয়েছে : প্রধানমন্ত্রী

মুজফ্ফরপুর, ১৩ মে (হি.স.) : অপরাধ ও নকশালবাদের কারণে বিহারের শিল্প ও ব্যবসা ধ্বংস হয়ে হয়েছে। আরজেডি ও কংগ্রেসের তীব্র সমালোচনা করে বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সোমবার বিহারের মুজফ্ফরপুরের নির্বাচনী জনসভায় প্রধানমন্ত্রী মোদী বলেছেন, “মুজফ্ফরপুর ও বিহারের জনগণ কয়েক দশক ধরে নকশালবাদের ক্ষত সহ্য করে আসছে। পূর্ববর্তী সরকারগুলি নকশালবাদকে লালন-পালন করেছে এবং আপনাদের বিরুদ্ধেও ব্যবহার করেছে।”

প্রধানমন্ত্রী মোদী আর বলেছেন, “এই নির্বাচন বিকশিত ভারতের জন্য সংকল্পের নির্বাচন। এখন বিশ্বে ভারতের বিশ্বাসযোগ্যতা রয়েছে। দেশের বিশ্বাসযোগ্যতা, মর্যাদা বাড়াতেই এই নির্বাচন।” প্রধানমন্ত্রী মোদী আরও বলেছেন, “আপনারা আমাকে একটি দায়িত্ব দিয়েছেন, আমি সেই দায়িত্ব সততার সাথে পালন করছি এবং একই সততার সাথে আমি আপনাদের নিজের রিপোর্ট কার্ডও দিচ্ছি। দেশও দেখছে, ৬০ বছরে কংগ্রেসের চেয়ে মোদী নিজের ১০ বছরে বেশি উন্নয়ন করে দেখিয়েছেন।”

Releated Posts

অধিবেশনের বাকি সময়ের জন্য তেলঙ্গানা বিধানসভা থেকে সাসপেন্ড বিআরএসের ২১ বিধায়ক

হায়দরাবাদ, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): বিধানসভার অধিবেশন চলাকালীন বারবার বিক্ষোভ ও সভার কাজ ব্যাহত করার অভিযোগে বর্ষাকালীন অধিবেশনের বাকি…

ByByNews Desk Sep 9, 2026

বিক্ষিপ্ত বৃষ্টির জেরে চেন্নাইয়ে ডেঙ্গু নজরদারি ও মশা নিয়ন্ত্রণে জোর

চেন্নাই, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): বিক্ষিপ্ত বৃষ্টির জেরে জল জমে নতুন করে মশার প্রজননস্থল তৈরি হওয়ার আশঙ্কায় চেন্নাইয়ের গ্রেটার…

ByByNews Desk Sep 9, 2026

গুজরাটে বিরোধীদের কটাক্ষ মোদির, বললেন—‘মিথ্যার গুঞ্জন নয়, সত্যের হুঙ্কারের সঙ্গে রয়েছে ভারতের যুবসমাজ’

ভদোদরা, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): গুজরাটে ডেডিকেটেড ফ্রেইট করিডরের সুফল ব্যাখ্যা করতে গিয়ে মঙ্গলবার রাজনৈতিক বিরোধীদের কটাক্ষ করলেন প্রধানমন্ত্রী…

ByByNews Desk Sep 8, 2026

নতুন বিশ্ব অর্থনৈতিক ব্যবস্থায় আরও বড় ভূমিকা নিচ্ছে ব্রিকস

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): উদীয়মান অর্থনীতিগুলির ক্রমবর্ধমান প্রভাবের মধ্যে নতুন বিশ্ব অর্থনৈতিক ব্যবস্থা গড়ে তুলতে ব্রিকস আরও গুরুত্বপূর্ণ…

ByByNews Desk Sep 8, 2026
Scroll to Top