News Flash

  • Home
  • প্রধান খবর
  • বিজেডিকে বিদায় জানানোর কাউন্টডাউন শুরু হয়ে গিয়েছে ওডিশায় : প্রধানমন্ত্রী
Image

বিজেডিকে বিদায় জানানোর কাউন্টডাউন শুরু হয়ে গিয়েছে ওডিশায় : প্রধানমন্ত্রী

বলাঙ্গির, ১১ মে (হি.স.): বিজু জনতা দল (বিজেডি)-কে বিদায় জানানোর কাউন্টডাউন শুরু হয়ে গিয়েছে ওডিশায়। জোর দিয়ে বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শনিবার ওডিশার বলাঙ্গিরের নির্বাচনী জনসভায় প্রধানমন্ত্রী মোদী বলেছেন, “সমগ্র ওডিশা একজোট হয়ে বলছে, ‘ওডিশার জন্য ডাবল ইঞ্জিন সরকার’।” জি-২০ সম্মেলনের কথা তুলে ধরে প্রধানমন্ত্রী মোদী বলেছেন, “দিল্লিতে যখন জি-২০ সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল…সমগ্র বিশ্বের বড় বড় নেতারা এসেছিলেন। আমি কোনার্ক সূর্য মন্দিরের চক্রের সামনে তাঁদের সাথে ছবি তুলেছি, আমাদের সরকার ওড়িয়া বীরত্বের প্রতীক পাইকা সংগ্রামের মেমোরিয়ালকে স্বীকৃতি দিয়েছে। সবচেয়ে বড় কথা হল বিজেপি সরকারই প্রথম একজন আদিবাসী কন্যাকে দেশের রাষ্ট্রপতি করেছে। এখন ওডিশার মেয়ে দেশের তিন বাহিনীরই নেতৃত্ব দিচ্ছেন। এখন ওডিশার মেয়ে দেশের গর্ব।”

প্রধানমন্ত্রী মোদী এদিন ফের বলেছেন, “৪ জুন বিজেডি সরকারের মেয়াদ শেষ হচ্ছে! ১০ জুন ভুবনেশ্বরে শপথ নেবেন বিজেপির মুখ্যমন্ত্রী। আমরা আপনাদের এমন একজন মুখ্যমন্ত্রী দেব যিনি ওডিশায় জন্মগ্রহণ করেছেন এবং যিনি এই দেশের ঐতিহ্যকে জানেন এবং গুরুত্ব দেন।” মোদী বলেছেন, “বিজেডি সরকার কৃষকদের সঙ্গে চরম বিশ্বাসঘাতকতা করেছে। এখানে ধান চাষিরা নিজেদের এমএসপিও পান না। এখানে ধান মান্ডিতে কেলেঙ্কারি হয়। কৃষকের অর্থের একটি বড় অংশ ফসল কাটা এবং ছাঁটাইতে যায়।” কৃষকদের সমস্যার সুরাহার আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী মোদী।

Releated Posts

ফর্ম ৬ বদলের নির্দেশ কে দিয়েছিল, কমিশনকে প্রশ্ন রাহুলের

অভিজিৎ রায় চৌধুরী নয়াদিল্লি, ১ অক্টোবর: ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্তির অনলাইন ফর্ম ৬-এ বিতর্কিত পরিবর্তন নিয়ে নির্বাচন কমিশনের…

ByBySandeep Biswas Oct 1, 2026

ভারত-শ্রীলঙ্কা সম্পর্ক জোরদারে জয়শঙ্করের সঙ্গে টিলভিন সিলভার বৈঠক

নয়াদিল্লি, ১ অক্টোবর (আইএএনএস): ভারত-শ্রীলঙ্কার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও শক্তিশালী করার বিষয়ে বৃহস্পতিবার বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে বৈঠক করলেন…

ByByNews Desk Oct 1, 2026

স্বচ্ছ ভারত মিশন: স্যানিটেশন ব্যবস্থার আধুনিকীকরণে এআই, ইভি ও ডিজিটাল প্ল্যাটফর্ম

নয়াদিল্লি, ১ অক্টোবর (আইএএনএস): স্বচ্ছ ভারত মিশনের ১২তম বর্ষপূর্তির প্রাক্কালে দেশের বিভিন্ন শহরে স্যানিটেশন ব্যবস্থাকে আধুনিক করে তুলতে…

ByByNews Desk Oct 1, 2026

ইউপিএসসির শতবর্ষের যাত্রা তরুণদের আকাঙ্ক্ষা ও দেশবাসীর আস্থার প্রতিফলন: মোদী

নয়াদিল্লি, ১ অক্টোবর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বৃহস্পতিবার ইউপিএসসির শতবর্ষ পূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রতিষ্ঠানটির দীর্ঘ যাত্রার প্রশংসা…

ByByNews Desk Oct 1, 2026
Scroll to Top