News Flash

  • Home
  • ত্রিপুরা
  • পূর্ব শত্রুতার জেরে ফলন্ত শশা গাছ কেটে ও সোলার পাম্প ভেঙে দিয়েছে দুষ্কৃতি
Image

পূর্ব শত্রুতার জেরে ফলন্ত শশা গাছ কেটে ও সোলার পাম্প ভেঙে দিয়েছে দুষ্কৃতি

আগরতলা, ১১ মে: গতকাল গভীর রাতে বামুটিয়া পুলিশ ফাঁড়ির অন্তর্গত দক্ষিণ রাঙ্গুটিয়া এলাকায় এক কৃষকের ফলন্ত শশা গাছ কেটে,সোলার পাম্প ভেঙে দিয়েছে। পূর্ব শত্রুতার জেরে অভিজিৎ সরকার নামে জনৈক কর্মী ওই ঘটনার সাথে জড়িত বলে অভিযোগ উঠেছে।

জানা গিয়েছে, ক্ষতিগ্রস্ত কৃষক রায় চাঁদ সরকারের পরিবারের সঙ্গে পূর্ব শত্রুতার জেরে জিবি বাজার পুলিশ ফাঁড়ির অন্তর্গত ইন্দ্রনগর এলাকার অভিজিৎ সরকার নামে এক যুবক গতকাল গভীর রাতে রায় চাঁদ সরকারের আধা কানি ফলন্ত শশা গাছ কেটে দেয় ,ভেঙে দেয় সোলার পাম্পও। রাতের আঁধারে অভিজিৎ সরকার তার হেলমেট ফেলে যায়।এই বিষয়ে অভিজিৎ সরকারের বিরুদ্ধে বামুটিয়া ফাঁড়িতে অভিযোগ দায়ের করবেন ক্ষতিগ্রস্ত কৃষক রায় চাঁদ সরকার বলে জানিয়েছেন।

আরও জানা গিয়েছে, অভিজিৎ সরকার মহাকরণে বিদ্যুৎ কর্মী হিসাবে কাজ করেন ,সেই সুবাদে নাকি তাকে কেও কিছু করতে পারবে না কারণ তার সঙ্গে নাকি অনেক বড় বড় অফিসার,পুলিশ কর্মীদের উঠা বসা। 

Releated Posts

চার মাস ধরে বেতন বন্ধের অভিযোগ, শিক্ষা ভবনে মিড-ডে মিল কর্মীদের ডেপুটেশন

আগরতলা, ৯ সেপ্টেম্বর: টানা চার মাস ধরে বেতন না পাওয়া, নতুন কর্মী নিয়োগ না হওয়া এবং কাজের তুলনায়…

ByByReshmi Debnath Sep 9, 2026

মান্দাইয়ে স্ক্রুটিনিতে বাধার অভিযোগ, ব্লকের সামনে রাস্তায় বসে বামেদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: ভিলেজ কাউন্সিল নির্বাচনকে ঘিরে মান্দাই ব্লকে স্ক্রুটিনি পর্বে উত্তেজনা ছড়াল। বামফ্রন্ট ও নির্দল প্রার্থীদের স্ক্রুটিনিতে…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

চোরাই সামগ্রী ও বিপুল পরিমাণ বিলিতি মদ উদ্ধার, আটক এক

আগরতলা, ৯ সেপ্টেম্বর: গোপন সূত্রের ভিত্তিতে অভিযান চালিয়ে চোরাই সামগ্রীর পাশাপাশি বিপুল পরিমাণ বিলিতি মদ উদ্ধার করল এয়ারপোর্ট…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

টমটম চালককে মারধরের অভিযোগ, থানায় মামলা

ধর্মনগর, ৯ সেপ্টেম্বর: প্রকাশ্য রাস্তায় এক টমটম চালককে মারধরের অভিযোগকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে ধর্মনগরের অফিসটিলা এলাকায়। কালী…

ByByTaniya Chakraborty Sep 9, 2026
Scroll to Top