News Flash

  • Home
  • ত্রিপুরা
  • গরু আনতে গিয়ে গাদা বন্দুকের গুলিতে আহত জনজাতি ব্যক্তি
Image

গরু আনতে গিয়ে গাদা বন্দুকের গুলিতে আহত জনজাতি ব্যক্তি

নিজস্ব প্রতিনিধি, আমবাসা, ১০ মে: জঙ্গলে গরু আনতে গিয়ে গাদা বন্দুকের গুলিতে আহত হয়েছেন এক জনজাতি ব্যক্তি। ঘটনাটি ঘটেছে ধলাই জেলার আমবাসা মহকুমার অন্তর্গত
হাদুকলকদোহা পাড়ার জঙ্গলে। আহত ব্যক্তির নাম লালথাজুহালা রিয়াং(৫৬)। ঘটনাটি ঘটেছে শুক্রবার সন্ধ্যারাতে।

এদিকে আহত ব্যক্তিকে তড়িঘড়ি কুলাই হাসপাতালে নিয়ে যাওয়া হলে তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাকে আগরতলার জিবি হাসপাতালে রেফার করেছে। আহত ব্যক্তিকে কে বা কারা গুলি করেছে সে বিষয়ে কিছুই জানা যায়নি। এদিকে ঘটনার খবর পেয়ে আমবাসা থানার পুলিশ ঘটনাস্থলে ছুটে গিয়ে ঘটনার তদন্ত শুরু করেছে। 

Releated Posts

তিন মাস ধরে পানীয় জল নেই, পাম্প হাউসে তালা ঝুলিয়ে বিক্ষোভ মহিলাদের

আগরতলা, ১০ সেপ্টেম্বর: পানীয় জলের চরম সংকটের অভিযোগ তুলে পাম্প হাউসে তালা ঝুলিয়ে প্রতিবাদে সামিল হলেন মহিলারা। আজ…

ByByTaniya Chakraborty Sep 10, 2026

স্কুলের প্রবেশমুখেই জঞ্জালের স্তূপ, তীব্র দুর্গন্ধে নাজেহাল পড়ুয়া-অভিভাবক

কুমারঘাট, ১০ সেপ্টেম্বর: স্কুলের প্রবেশমুখেই জমে রয়েছে আবর্জনার স্তূপ। তার সঙ্গে তীব্র দুর্গন্ধ এবং অস্বাস্থ্যকর পরিবেশ। এমনই অভিযোগ…

ByByReshmi Debnath Sep 10, 2026

দশ দফা দাবিতে উদয়পুরে তপশিলী জাতি সমন্বয় সমিতির প্রতিবাদ মিছিল

উদয়পুর, ১০ আগস্ট: : দশ দফা দাবিকে সামনে রেখে বৃহস্পতিবার উদয়পুরে প্রতিবাদ মিছিল ও বিক্ষোভ কর্মসূচি পালন করল…

ByByReshmi Debnath Sep 10, 2026

যাত্রাপুরে পুলিশের অভিযান, ১০ কেজির বেশি গাঁজা ও ইয়াবা উদ্ধার

আগরতলা, ১০ সেপ্টেম্বর: গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বড়সড় সাফল্য পেল যাত্রাপুর থানার পুলিশ। লালটিলা গ্রামের বাসিন্দা দুলাল…

ByByTaniya Chakraborty Sep 10, 2026
Scroll to Top