News Flash

  • Home
  • ত্রিপুরা
  • ড্রেইন সংস্কারের দাবিতে আমবাসা কমলপুর সড়ক অবরোধ
Image

ড্রেইন সংস্কারের দাবিতে আমবাসা কমলপুর সড়ক অবরোধ

নিজস্ব প্রতিনিধি, আমবাসা, ১০ মে: ড্রেইন সংস্কারের দাবিতে আমবাসা কমলপুর  সড়ক অবরোধ করলেন স্থানীয় জনগণ। ঘটনাটি ঘটেছে শুক্রবার সকালে। এলাকাবাসীর অভিযোগ স্থানীয় কুলাই ঘন্টাছড়া এলাকার সড়ক এবং ড্রেনগুলির খুবই খারাপ অবস্থা। ড্রেনের নোংরা জলের ফলে জনজীবন বিপর্যস্ত হয়েছে এলাকার। পানীয় জলের উৎসের পাশে গিয়ে পড়ছে ড্রেনে নোংরা জল। যার ফলে পানীয় জল খাবার অযোগ্য হয়ে উঠছে। দীর্ঘদিন ধরে স্থানীয় পঞ্চায়েত, ব্লক অফিসে বিষয়টি জানিয়েও কাজের কাজ কিছুই হচ্ছে না। বাধ্য হয়ে শুক্রবার সকালে রাস্তা অবরোধে সামিল হয়েছেন এলাকাবাসীরা।

এদিকে পথ অবরোধের খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে আমবাসা থানার পুলিশ। সড়ক অবরোধের ফলে, দুদিকে আটকে পড়ে বহু যানবাহন। ঘটনাস্থলে ছুটে যান আমবাসা ব্লকের অতিরিক্ত বিডিও। দীর্ঘ সময় পথ অবরোধের পর প্রশাসনের হস্তক্ষেপে অবরোধ মুক্ত হয় রাস্তা। যদিও নির্দিষ্ট সময়ের মধ্যে সমস্যা সমাধান না হলে পুনরায় আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারি দিয়েছেন স্থানীয়রা। এদিকে এই রাস্তা অবরোধের ফলে, দুদিক থেকে প্রচুর যানবাহন আটকে পড়ে। সমস্যার সম্মুখীন হতে হয় সাধারণ নাগরিককে।

Releated Posts

২০২০ সালের আইন অমান্য আন্দোলনের মামলায় আদালতে হাজির বিধায়ক বীরজিত সিনহা ও আইনজীবী পূজন বিশ্বাস

আগরতলা, ১০ জুন: ২০২০ সালে কংগ্রেসের ডাকা আইন অমান্য আন্দোলনকে কেন্দ্র করে দায়ের হওয়া একটি মামলায় বুধবার আদালতে…

ByByReshmi Debnath Jun 11, 2026

চুরাইবাড়িতে পারিবারিক বিবাদে রক্তক্ষয়ী সংঘর্ষ, আহত ৬, তদন্তে পুলিশ

নিজস্ব প্রতিনিধি, চুরাইবাড়ি, ১০ জুন: উত্তর ত্রিপুরার চুরাইবাড়ি থানার অন্তর্গত দক্ষিণ বাঘন গ্রাম পঞ্চায়েতের ৫ নম্বর ওয়ার্ড এলাকায় পারিবারিক…

ByByReshmi Debnath Jun 11, 2026

যুবরাজনগরে বিএসএফ-পুলিশের যৌথ অভিযানে উদ্ধার প্রায় ২০ গবাদি পশু, পাচারচক্রের সন্ধানে তদন্ত

নিজস্ব প্রতিনিধি, ধর্মনগর, ১০ জুন: গোপন সূত্রের তথ্যের ভিত্তিতে উত্তর ত্রিপুরার যুবরাজনগর বিধানসভা এলাকার ৬ নম্বর ওয়ার্ডে যৌথ অভিযান…

ByByReshmi Debnath Jun 11, 2026

আইলজিট্রন টেকনোলজিসের নামে চাকরির প্রতারণা, সতর্কবার্তা সংস্থার

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১০ জুন: আইলজিট্রন টেকনোলজিস প্রাইভেট লিমিটেডের নামে ভুয়া চাকরির প্রলোভন দেখিয়ে অর্থ আত্মসাতের ঘটনায় উদ্বেগ প্রকাশ…

ByByReshmi Debnath Jun 11, 2026
Scroll to Top