ক্রীড়া প্রতিনিধি, আগরতলা।। প্রস্তুতি চূড়ান্ত। ত্রিপুরার ফুটবলাররা আগামীকাল গ্রুপ লীগের প্রথম ম্যাচে খেলতে মাঠে নামছে। প্রতিপক্ষ অরুণাচল প্রদেশ। জি গ্রুপের খেলা। জাতীয় পর্যায়ের ফুটবল। অনূর্ধ্ব ২০ পুরুষ বিভাগের টুর্নামেন্ট। যার শিরোনাম মুখ্যত স্বামী বিবেকানন্দ অনুর্ধ ২০ জাতীয় ফুটবল আসর। টুর্নামেন্ট হচ্ছে ছত্তিশগড়ের নারায়ণপুরে রামকৃষ্ণ মিশন আশ্রম গ্রাউন্ডে। খেলা হবে সকাল সাড়ে সাতটায়। গ্রুপের অপর খেলায় আগামীকাল মধ্যপ্রদেশ ও আসাম একই মাঠে বিকেল চারটায় পরস্পরের মুখোমুখি হবে। জি গ্রুপের মতো এফ গ্রুপের খেলাও ১২ মে থেকে শুরু হবে। ১২ মে সকাল সাড়ে সাতটায় রাজস্থান খেলবে মহারাষ্ট্রের বিরুদ্ধে। বিকেল চারটায় একই গ্রুপের অপর খেলায় মিজোরাম খেলবে মেঘালয়ের বিরুদ্ধে। ত্রিপুরার দ্বিতীয় ম্যাচ ১৩ মে বিকেল চারটায় আসামের বিরুদ্ধে এবং গ্রুপ লীগের তৃতীয় তথা অন্তিম ম্যাচ ১৫ মে সকাল সাড়ে সাতটায় মধ্যপ্রদেশের বিরুদ্ধে। রাজ্য দলের খেলোয়াড়রা ভালো খেলার জন্য মুখিয়ে রয়েছে। রাজ্য দলের খেলোয়াড়রা হলো: মনি ত্রিপুরা, বিলাস দেববর্মা, বিপ্লব দেববর্মা, বিরু দেববর্মা, পহর দেববর্মা, বিমল কুমার রিয়াং, লিয়ান মৈয়া ডার্লং, দীনেশ জমাতিয়া, আসালাং কুমার রিয়া়ং, আদি দেববর্মা, জুয়েল দেববর্মা, জন জমাতিয়া, নবকিশোর সিংহ, বিনোদ কুমার রিয়াং সুদীপ কুমার চক্রবর্তী, অমিত জমাতিয়া, রাহুল রাই রিয়াং, রাজীব সিংহ। কোচ রাজেশ রায় চৌধুরী, ম্যানেজার শুভেণজিৎ সিনহা, ফিজিও সায়নদীপ দেব। মোট ৩২ দলীয় ৮ গ্রুপের এই টুর্নামেন্টে ইতোমধ্যে ছটি গ্রুপের খেলা শেষ হয়েছে। মনিপুর, দিল্লি কর্ণাটক, কেরালা, ওয়েস্টবেঙ্গল এবং তেলেঙ্গানা যথাক্রমে নিজ নিজ গ্রুপ থেকে শীর্ষস্থান পেয়ে মূল পর্বে খেলার ছাড়পত্র সংগ্রহ করে নিয়েছে। গ্রুপ এফ এবং জি থেকে মূল পর্বে কোন্ দল পৌঁছে, সেটাই এখন দেখার বিষয়।

ছত্তিশগড়ে স্বামী বিবেকানন্দ জাতীয় ফুটবলে ত্রিপুরা-অরুনাচল ম্যাচ আজ
Releated Posts
গুনায় ব্যাডমিন্টন অ্যাকাডেমির উদ্বোধন, ৪৩ কোটি টাকার কুনো নদী পুনরুজ্জীবন প্রকল্পের সূচনা করলেন সিন্ধিয়া
গুনা, ২৮ জুন (আইএএনএস): কেন্দ্রীয় যোগাযোগ এবং উত্তর-পূর্বাঞ্চল উন্নয়নমন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া মধ্যপ্রদেশের গুনায় ‘জিতো ব্যাডমিন্টন অ্যাকাডেমি’-র উদ্বোধন করলেন।…
ব্যাডমিন্টন এশিয়া জুনিয়র দলগত চ্যাম্পিয়নশিপ: কাজাখস্তানকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে ভারত
ইয়াতসুশিরো (জাপান), ২৭ জুন (আইএএনএস): ব্যাডমিন্টন এশিয়া জুনিয়র মিক্সড টিম চ্যাম্পিয়নশিপে দুরন্ত পারফরম্যান্স করে গ্রুপ সি-র প্রথম ম্যাচে…
ফিফা বিশ্বকাপ ২০২৬ উপলক্ষে শিলংয়ে বিনামূল্যে ‘ফুটবল ফ্যান পার্ক’, বড় পর্দায় ম্যাচ দেখার সুযোগ
শিলং, ২৬ জুন (আইএএনএস): ফিফা বিশ্বকাপ ২০২৬ উপলক্ষে ফুটবলপ্রেমীদের জন্য বিশেষ উদ্যোগ নিয়েছে মেঘালয় সরকার। শুক্রবার শিলংয়ে মুখ্যমন্ত্রীর…
আইএসএসএফ জুনিয়র বিশ্বকাপ: ভানশিকা-শিবা জুটির রুপো, পদক তালিকায় শীর্ষে ভারত
নয়াদিল্লি, ২৪ জুন (আইএএনএস): জার্মানির সুহলে অনুষ্ঠিত আইএসএসএফ জুনিয়র বিশ্বকাপ ২০২৬-এ ভারতের সাফল্যের ধারা অব্যাহত রয়েছে। ১০ মিটার…
অলিম্পিক দিবসে খেলাধুলার মাধ্যমে সুস্থতার বার্তা, আইওসি-র উদ্যোগকে সমর্থন জয় শাহের
নয়াদিল্লি, ২৩ জুন (আইএএনএস): আন্তর্জাতিক অলিম্পিক দিবস উপলক্ষে খেলাধুলার মাধ্যমে স্বাস্থ্য, সুস্থতা এবং সামাজিক সম্পৃক্ততা বৃদ্ধির লক্ষ্যে আন্তর্জাতিক…
অসমের ৪০ হাজারেরও বেশি স্কুলে অলিম্পিক মূল্যবোধ শিক্ষা কর্মসূচি চালু হবে: হিমন্ত বিশ্ব শর্মা
গুয়াহাটি, ২২ জুন : শিক্ষার্থীদের শুধু পাঠ্যবইভিত্তিক শিক্ষায় সীমাবদ্ধ না রেখে শৃঙ্খলা, দলগত কাজ এবং জীবনদক্ষতা গড়ে তোলার…
নৃপেন্দ্র কুমার রায় মেমোরিয়াল অকশন ব্রিজ টুর্নামেন্টের শুভ সূচনা, অংশ নিচ্ছে ২৮টি দল
নিজস্ব প্রতিনিধি, ধর্মনগর, ২২ জুন : উত্তর ত্রিপুরার ধর্মনগরের কালীদিঘীর উত্তর পাড়স্থিত প্রবীণ অঙ্গনে ধর্মনগর অকশন ব্রিজ কমিটির…
উদীয়মান ক্রিকেটারদের জন্য বড় মঞ্চ হবে অসম প্রিমিয়ার লিগ: মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা
গুয়াহাটি, ২১ জুন : সদ্য চালু হওয়া অসম প্রিমিয়ার লিগ (এপিএল) রাজ্যের উদীয়মান ক্রিকেটারদের প্রতিভা তুলে ধরার একটি…
ইউরোপিয়ান বক্সিং গ্রাঁ প্রি-তে ভারতের দাপট, ৮টি সোনা-সহ মোট ১২টি পদক জয়
নয়াদিল্লি, ২১ জুন (আইএএনএস): চেক প্রজাতন্ত্রে অনুষ্ঠিত ৫৬তম গ্রাঁ প্রি উস্তি নাদ লাবেম (ইউরোপিয়ান বক্সিং গোল্ড টুর্নামেন্ট)-এ দুর্দান্ত…























