News Flash

  • Home
  • খেলা
  • আন্তঃ স্কুল ক্রিকেট : রবিশঙ্কর বিদ্যামন্দিরকে হারিয়ে সূচনা নেতাজি সুভাষ বিদ্যানিকেতনের
Image

আন্তঃ স্কুল ক্রিকেট : রবিশঙ্কর বিদ্যামন্দিরকে হারিয়ে সূচনা নেতাজি সুভাষ বিদ্যানিকেতনের

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা।। পড়াশোনার মত খেলাধুলাতেও দক্ষতার পরিচয় দিল নেতাজি সুভাষ বিদ্যানিকেতনের ছেলেরা। টিসিএ আয়োজিত সদর আন্তঃ স্কুল টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টের প্রথম দিনে নেতাজি সুভাষ বিদ্যানিকেতন ৭ উইকেট এর ব্যবধানে শ্রী শ্রী রবি শংকর বিদ্যামন্দিরকে পরাজিত করেছে। এই জয় দিয়েই নেতাজি সুভাষ বিদ্যানিকেতন গ্রুপ লিগ অভিযান শুরু করেছে। বেলা একটায় নরসিংগড়ে পঞ্চায়েত গ্রাউন্ডে ম্যাচ শুরুতে টস জিতে শ্রী শ্রী রবি শংকর বিদ্যামন্দির প্রথমে ব্যাটিং এর সিদ্ধান্ত নেয়। ১৮.২ ওভার খেলে সব কটি উইকেট হারিয়ে ১৬০ রান সংগ্রহ করে। জবাবে নেতাজি সুভাষ বিদ্যানিকেতন ১৫.৩ ওভার খেলে তিন উইকেট হারিয়ে জয়ের প্রয়োজনীয় রান সংগ্রহ করে নেয়। বিজয়ী দলের দ্বীপ দে ৪৩ বল খেলে আটটি বাউন্ডারি ও একটি ওভার বাউন্ডারি হাঁকিয়ে দুর্দান্ত ৫৪ রান সংগ্রহ করে দলকে জয় এনে দেওয়ার পাশাপাশি প্লেয়ার অব দ্যা ম্যাচের খেতাবও পায়। বোলিংয়ে অর্পণ ভট্টাচার্য, অঙ্কুর শীল, রুদ্র সেনগুপ্ত ও স্পন্দন বনিক প্রত্যেকে দুটি করে উইকেট পেয়েছিল। শ্রী শ্রী রবি শংকর বিদ্যামন্দিরের সুশোভন চক্রবর্তী সর্বাধিক ২৭ রান সংগ্রহ করেছিল। রাজর্ষি দেবের ২৫ রানও উল্লেখ করার মতো।

Releated Posts

পিকলবল বিশ্বকাপে ৪১ পদক জিতে চতুর্থ ভারত

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভিয়েতনামের দা নাংয়ে অনুষ্ঠিত পিকলবল বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করে ৪১টি পদক জিতে চতুর্থ স্থানে…

ByByNews Desk Sep 8, 2026

ছয় মাসে পাঁচ আন্তর্জাতিক টুর্নামেন্ট, আহমেদাবাদের ক্রীড়া ক্যালেন্ডারে নতুন মাত্রা

আহমেদাবাদ, ৪ সেপ্টেম্বর (আইএএনএস): মাত্র ছয় মাসে পঞ্চম আন্তর্জাতিক ক্রীড়া টুর্নামেন্টের আয়োজন করছে আহমেদাবাদ। শুক্রবার সাবরমতী রিভারফ্রন্টে ওয়ার্ল্ড…

ByByNews Desk Sep 5, 2026

গুজরাটে ইতিহাস, আহমেদাবাদে বসছে ভারতের প্রথম হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ

আহমেদাবাদ, ৩ সেপ্টেম্বর (আইএএনএস): প্রথমবারের মতো ভারতে অনুষ্ঠিত হতে চলেছে হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ। আগামী ৫ থেকে…

ByByNews Desk Sep 3, 2026

অলিম্পিয়ান ও প্যারা অলিম্পিয়ানদের সংবর্ধনা, বিশেষ ক্রীড়া সভায় অনুপ্রেরণার মেলবন্ধন

আগরতলা, ৩০ আগস্ট: ত্রিপুরা প্যারা অলিম্পিক অ্যাসোসিয়েশনের উদ্যোগে সম্প্রতি এক বিশেষ ক্রীড়া সংবর্ধনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে…

ByByReshmi Debnath Aug 30, 2026
Scroll to Top