News Flash

  • Home
  • ত্রিপুরা
  • ধর্মনগরে এক মাস ব্যাপী বিভিন্ন প্রতিযোগিতামূলক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে
Image

ধর্মনগরে এক মাস ব্যাপী বিভিন্ন প্রতিযোগিতামূলক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে

আগরতলা, ৯ মে: বাংলা দৃষ্টি সংস্কৃতি রক্ষায় কাজ করে চলেছে বাংলা সংস্কৃতি বলয়। বাংলা সংস্কৃতি বলয় একটি আন্তর্জাতিক সাংস্কৃতিক সংস্থা। ইতিমধ্যে সংস্থাটি গোটা বিশ্বের ভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়েছে। এই সংস্থার মূল লক্ষ্য হচ্ছে বাংলা 

সংস্কৃতির প্রচার এবং প্রচারে কাজ করা। এই সংস্থা হারিয়ে যাওয়া বিভিন্ন বাংলা সংস্কৃতিকে পুনরুদ্ধারের স্বার্থে কাজ করে চলেছে। 

ধর্মনগর অর্ধেন্দু ভট্টাচার্য স্মৃতিভবনে আগামী ১১ মে থেকে প্রায় এক মাস ব্যাপী এ অনুষ্ঠানের বিভিন্ন প্রতিযোগিতামূলক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। আজ এই নিয়ে এক সাংবাদিক সম্মেলন করেন সংস্থার আব্বায়ক সৌরভ ঘোষ এবং যুগ্ম আহ্বায়ক হিসেবে রয়েছেন পুণ্যশ্রী ঘোষ ও বাপ্পা চক্রবর্তী। 

এই সংস্থার চেয়ারম্যান হচ্ছেন বিশিষ্ট সাহিত্যিক এবং সাংবাদিক সমর চক্রবর্তী। ১১ তারিখ সকাল ১১ টায় তবলার লহরা দিয়ে এই অনুষ্ঠানের উদ্বোধন করবেন রাজ্য বিধানসভার অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন। ধর্মনগরের বিধায়ক তথা রাজ্য বিধানসভার অধ্যক্ষ বিশ্ববন্ধু সেনের একান্ত প্রয়াসে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হতে চলেছে। ১৪ ৩১ বাংলা নববর্ষে এ অনুষ্ঠান সবাইকে মাতিয়ে দেবে বলে ধর্মনগরবাসীর ধারণা। 

১০০০ উপর প্রতিযোগী এ অনুষ্ঠানে কাঞ্চনপুর কৈলাশহর ধলাই জেলা এবং পার্শ্ববর্তী আসাম রাজ্যের বরাক উপত্যকা থেকে যোগদান করবে বলে প্রযোজকরা আশা ব্যক্ত করেছেন। গতবার ও এ প্রতিযোগিতা হয়েছিল তবে একমাস ব্যাপী এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হতে পারিনি। এ প্রতিযোগিতায় যারা বসে আঁকো প্রতিযোগী রয়েছে তারাও ৫০ টাকা করে এবং অন্যান্য প্রতিযোগিতার ক্ষেত্রে ১০০ টাকা করে দিতে হবে বলে প্রযোজকরা জানিয়েছেন।

পূর্বেই নাম নথিভূক্ত করতে হবে বলে প্রযোজকদের পক্ষ থেকে বলা হয়েছে। তাছাড়া এই প্রতিযোগিতায় তবলা লহরা গান বিভিন্ন ধরনের নাচ আবৃত্তি গল্প এবং ছোট একাঙ্ক নাটক প্রতিযোগিতার মধ্যে থাকবে বলে জানানো হয়েছে। এই প্রতিযোগিতার নাম বৈশাখী উৎসব হিসেবে পরিগণিত করা হয়েছে।

Releated Posts

নিটকাণ্ডে কেন্দ্রের বিরুদ্ধে আন্দোলনের ফলেই শিক্ষামন্ত্রীর পদত্যাগ, দাবি প্রদেশ কংগ্রেস সভাপতির

আগরতলা, ২৫ জুলাই: কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগকে দেশের ছাত্র ও যুবসমাজের আন্দোলনের “ঐতিহাসিক জয়” বলে দাবি করলেন…

ByByNews Desk Jul 25, 2026

ছাত্র আন্দোলনের জয়কে স্বাগত জানিয়ে এসএফআই-এর উদ্যোগে মার্শাল রেলি

আগরতলা, ২৫ জুলাই: ছাত্র আন্দোলনের জয়কে স্বাগত জানিয়ে আগরতলায় মার্শাল রেলি কটল ভারতের ছাত্র ফেডারেশন (এসএফআই)। মিছিলে উপস্থিত…

ByByNews Desk Jul 25, 2026

আইনশৃঙ্খলা, জাতীয় সড়কের বেহাল দশা ও জনস্বার্থের ইস্যুতে রাজ্যজুড়ে আন্দোলনের ঘোষণা সিপিআই(এম)-র

আগরতলা, ২৫ জুলাই: রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি, পুলিশের প্রাক্তন মহানির্দেশক (ডিজিপি) অনুরাগ ধনখড়ের রহস্যজনক মৃত্যু, জাতীয় সড়কের বেহাল অবস্থা,…

ByByNews Desk Jul 25, 2026

গরু চুরির অভিযোগে দুই ভাই আটক, উদ্ধার চারটি গবাদি পশু ও পাচারে ব্যবহৃত গাড়ি

আগরতলা, ২৫ জুলাই: গরু চুরির অভিযোগে দুই ভাইকে আটক করেছে পুলিশ। তাদের কাছ থেকে চারটি গবাদি পশু উদ্ধার…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top