News Flash

  • Home
  • ত্রিপুরা
  • তেলিয়ামুড়া মহকুমা প্রশাসনের অভিযানে অবৈধভাবে  মজুত রাখা ৫৫ লেটার পেট্রোল, ১২২ লিটার ডিজেল উদ্ধার
Image

তেলিয়ামুড়া মহকুমা প্রশাসনের অভিযানে অবৈধভাবে  মজুত রাখা ৫৫ লেটার পেট্রোল, ১২২ লিটার ডিজেল উদ্ধার

তেলিয়ামুড়া, ৯মে: পেট্রোল ডিজেলের কালোবাজারি রুখতে ময়দানে নেমে সফল অভিযান চালালেন তেলিয়ামুড়া মহকুমা প্রশাসন ও মহকুমা খাদ্য দপ্তর। দপ্তরের অভিযানের মধ্য দিয়ে উদ্ধার হয় অবৈধ মজুতকৃত প্রচুর পরিমাণ পেট্রোল ডিজেল।

উল্লেখ, বিগত বেশ কয়েকদিন ধরে গোটা রাজ্যে পেট্রোল এবং ডিজেলের চরম সংকট চলছে। ফলে সাধারণ মানুষকে পেট্রোল পাম্পে লম্বা লাইন ধরে নির্দিষ্ট পরিমাণ পেট্রোল কিনতে হচ্ছে। রাজ্যে পেট্রোল ডিজেলের এই চরম সংকটকে হাতিয়ার করে অসাধু পেট্রোল এবং ডিজেলের কালোবাজারি বিভিন্ন চক্র ইতিমধ্যেই সক্রিয় হয়ে উঠেছে গোটা রাজ্যের সঙ্গে তেলিয়ামুড়া মহকুমায়ও।

অভিযোগ, ঐ সকল কালোবাজারি চক্রগুলি পেট্রোল ডিজেলের সংকটকালীন অবস্থায় চড়া দামে সাধারণ মানুষজনের কাছে পেট্রোল ডিজেল বিক্রি করে জনসাধারণের পকেট কাটছে।
তেলিয়ামুড়া মহকুমায় ইতিমধ্যেই সক্রিয় হয়ে ওঠা ওই সকল পেট্রোল ডিজেল কালোবাজারি চক্রের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে কঠোর হাতে ময়দানে নামে তেলিয়ামুড়া মহকুমা প্রশাসন ও মহাকুমা খাদ্য দপ্তর।

বৃহস্পতিবার পেট্রোল ডিজেলের কালো বাজারির বিরুদ্ধে তেলিয়ামুড়া মহকুমার ঘিলাতলী, কল্যাণপুর সহ বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে অবৈধভাবে মজুদকৃত মোট ৫৫ লিটার পেট্রোল এবং ১২২ লিটার ডিজেল উদ্ধার করে দপ্তর। এদিনের এই অভিযানের নেতৃত্বে ছিলেন তেলিয়ামুড়া মহকুমার অতিরিক্ত মহকুমা শাসক অপূর্ব কৃষ্ণ চক্রবর্তী, তেলিয়ামুড়া মহকুমা খাদ্য দপ্তরের আধিকারিক শুভঙ্কর চৌধুরী। এছাড়াও এদিনের এই অভিযানের অংশ ছিলেন তেলিয়ামুড়া থানার পুলিশ ইন্সপেক্টর কমলেন্দু ধর সহ পুলিশ ও খাদ্য দপ্তরের কর্মীরা।

এদিনের এই অভিযানের বিষয়ে তেলিয়ামুড়া মহকুমা খাদ্য দপ্তরের আধিকারিক শুভঙ্কর চৌধুরী জানান, পেট্রোল ডিজেলের কালোবাজারি রুখতেই মূলত উনাদের এই অভিযান। তাছাড়া এদিনের এই অভিযানের মধ্য দিয়ে উদ্ধারকৃত পেট্রোল ডিজেলগুলি সরকারি নিয়ম অনুসারে পেট্রোল পাম্পের হাতে তুলে দেওয়া হয়। যাতে করে সাধারণ মানুষ ন্যায্য মূল্যে এই পেট্রোল ডিজেলগুলি পেতে পারে। তিনি আরো জানান, আগামী দিনেও যদি পুনরায় তেলিয়ামুড়া মহকুমায় এই ধরনের চক্রের সক্রিয়তা পরিলক্ষিত হয় তাহলে তৎক্ষণাৎ এদের বিরুদ্ধে কঠোর হাতে ব্যাবস্থা নেবে দপ্তর।

Releated Posts

চার মাস ধরে বেতন বন্ধের অভিযোগ, শিক্ষা ভবনে মিড-ডে মিল কর্মীদের ডেপুটেশন

আগরতলা, ৯ সেপ্টেম্বর: টানা চার মাস ধরে বেতন না পাওয়া, নতুন কর্মী নিয়োগ না হওয়া এবং কাজের তুলনায়…

ByByReshmi Debnath Sep 9, 2026

মান্দাইয়ে স্ক্রুটিনিতে বাধার অভিযোগ, ব্লকের সামনে রাস্তায় বসে বামেদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: ভিলেজ কাউন্সিল নির্বাচনকে ঘিরে মান্দাই ব্লকে স্ক্রুটিনি পর্বে উত্তেজনা ছড়াল। বামফ্রন্ট ও নির্দল প্রার্থীদের স্ক্রুটিনিতে…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

চোরাই সামগ্রী ও বিপুল পরিমাণ বিলিতি মদ উদ্ধার, আটক এক

আগরতলা, ৯ সেপ্টেম্বর: গোপন সূত্রের ভিত্তিতে অভিযান চালিয়ে চোরাই সামগ্রীর পাশাপাশি বিপুল পরিমাণ বিলিতি মদ উদ্ধার করল এয়ারপোর্ট…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

টমটম চালককে মারধরের অভিযোগ, থানায় মামলা

ধর্মনগর, ৯ সেপ্টেম্বর: প্রকাশ্য রাস্তায় এক টমটম চালককে মারধরের অভিযোগকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে ধর্মনগরের অফিসটিলা এলাকায়। কালী…

ByByTaniya Chakraborty Sep 9, 2026
Scroll to Top