News Flash

  • Home
  • প্রধান খবর
  • ”অসুস্থ” কর্মীরা গণছুটিতে, বাতিল এয়ার ইন্ডিয়ার ৭০ উড়ান
Image

”অসুস্থ” কর্মীরা গণছুটিতে, বাতিল এয়ার ইন্ডিয়ার ৭০ উড়ান

নয়াদিল্লি, ৮ মে (হি. স.): বুধবার আচমকাই কর্মীসঙ্কটের জেরে বিপাকে পড়ল এয়ার ইন্ডিয়া। যার জেরে বাতিল হয়ে গেল প্রায় ৭০টির বেশি বিমান। জানা গিয়েছে, এক সঙ্গে প্রায় ৩০০ কর্মী আচমকাই ছুটি নিয়েছেন, যার ফলে এমন পরিস্থিতি। কিন্তু এতজন একসঙ্গে ছুটি পেলেন কীভাবে। সূত্রের খবর, এয়ার ইন্ডিয়ার শতাধিক কেবিন ক্রু অসুস্থ হয়ে পড়েছেন।

এয়ার ইন্ডিয়ার মুখপাত্র বলছেন, ”কোনও নোটিস না দিয়েই পাইলট, বিমানকর্মীরা অসুস্থ বলে ছুটি নিয়ে নেন। এর ফলে সমস্ত বিমান বাতিল করতে হয়। যাত্রীরাও হয়রানির মুখে পড়েন। প্রভূত ক্ষতি হয়েছে সংস্থার।”

কী কারণে বিমানকর্মীরা এমন কাণ্ড ঘটালেন তা এখনও সংস্থার তরফে জানানো হয়নি। তবে সূত্র মারফৎ খবর পাওয়া গেছে, বেতনের পরিবর্তিত কাঠামো নিয়ে ক্ষোভ জমছিল দীর্ঘদিন ধরেই। কর্মীরা আগেই বিক্ষোভ দেখিয়েছিলেন। তাতে কাজ না হওয়ায় অসুস্থতার দোহাই নিয়ে কার্যত গণছুটি নিয়েছেন পাইলটরা। এদিকে কাজে আসছেন না অন্যান্য বিমানকর্মীরাও। ফলে রীতিমতো ভরাডুবি হয়েছে।

Releated Posts

সন্ত্রাসবাদ দমনের বদলে সিন্ধু জলচুক্তির সদিচ্ছাই ভেঙেছে পাকিস্তান: মার্কিন যুক্তরাষ্ট্রে ভারতের রাষ্ট্রদূত বিনয় কোয়াত্রা

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): ১৯৬০ সালে ভারত ও পাকিস্তানের মধ্যে স্বাক্ষরিত সিন্ধু জলচুক্তি (ইনডাস ওয়াটার্স ট্রিটি) সদিচ্ছা ও…

ByByNews Desk Aug 2, 2026

পূর্ব বর্ধমানে ধৃত জইশ সন্দেহভাজনের হাওড়ায় দর্জির দোকানের হদিশ পেল এসটিএফ, তদন্তে নতুন সূত্র

কলকাতা, ২ আগস্ট (আইএএনএস): পূর্ব বর্ধমানের বর্ধমান শহরের একটি আবাসন থেকে গ্রেফতার হওয়া জইশ-ই-মহম্মদ (জেইএম)-এর সন্দেহভাজন সদস্য হামিম…

ByByNews Desk Aug 2, 2026

‘বিকশিত ভারত গড়তে দেশের প্রয়োজন যুবশক্তির উদ্যম, সৃজনশীলতা ও প্রতিভা’: জেন জি-কে বার্তা প্রধানমন্ত্রীর

নয়াদিল্লি, ২ আগস্ট (আইএএনএস): দেশের তরুণ প্রজন্ম বা ‘জেন জি’-কে ভারতের ‘অমৃত প্রজন্ম’ বলে উল্লেখ করে প্রধানমন্ত্রী নরেন্দ্র…

ByByNews Desk Aug 2, 2026

দিল্লিতে ভিসার শর্ত লঙ্ঘনের অভিযোগে ৬ বাংলাদেশি আটক, ডিটেনশন সেন্টারে পাঠানোর নির্দেশ

নয়াদিল্লি, ২ আগস্ট (আইএএনএস): ভারতের ভিসার শর্ত লঙ্ঘনের অভিযোগে দিল্লি পুলিশের সেন্ট্রাল ডিস্ট্রিক্ট স্পেশাল স্টাফ ছয় বাংলাদেশি নাগরিককে…

ByByNews Desk Aug 2, 2026
Scroll to Top