News Flash

  • Home
  • প্রধান খবর
  • নরেন্দ্র মোদী ও বিজেপি নিজেদের রাজনৈতিক লাভের জন্য বিদ্বেষ প্রচার করেছে : সোনিয়া গান্ধী
Image

নরেন্দ্র মোদী ও বিজেপি নিজেদের রাজনৈতিক লাভের জন্য বিদ্বেষ প্রচার করেছে : সোনিয়া গান্ধী

নয়াদিল্লি, ৭ মে (হি.স.): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও বিজেপির তীব্র সমালোচনা করলেন কংগ্রেসের সংসদীয় দলের চেয়ারপার্সন সোনিয়া গান্ধী। মঙ্গলবার সোনিয়া গান্ধী বলেছেন, নরেন্দ্র মোদী ও বিজেপি নিজেদের রাজনৈতিক লাভের জন্য বিদ্বেষ প্রচার করেছে। সোনিয়া গান্ধী বলেছেন, “এখন দেশের প্রতিটি প্রান্তে যুবকরা বেকারত্বের সম্মুখীন, মহিলারা নৃশংসতার সম্মুখীন হচ্ছেন, দলিত, উপজাতি, অনগ্রসর শ্রেণী ও সংখ্যালঘুরা ভয়ানক বৈষম্যের সম্মুখীন হচ্ছেন। এই পরিবেশ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং বিজেপির জন্য।”

সোনিয়া গান্ধী আরও বলেছেন, “যে কোনও মূল্যে ক্ষমতা লাভের দিকেই তাঁদের মনোযোগ। তাঁরা রাজনৈতিক ফায়দা হাসিলের জন্য ঘৃণার প্রচার করেছে। কংগ্রেস দল এবং আমি সর্বদা সকলের অগ্রগতির জন্য, বঞ্চিতদের ন্যায়বিচার এবং দেশকে শক্তিশালী করার জন্য লড়াই করেছি। কংগ্রেস এবং ইন্ডি জোট সংবিধান ও গণতন্ত্র রক্ষায় নিবেদিত। সকলের উজ্জ্বল ভবিষ্যতের জন্য কংগ্রেসকে ভোট দিন এবং আসুন একসাথে একটি শক্তিশালী ও অখন্ড ভারত গড়ি।”

হিন্দুস্থান সমাচার। রাকেশ।

Releated Posts

পরীক্ষা সংস্কারের রোডম্যাপ তৈরির নির্দেশ, নন্দন নিলেকানির নেতৃত্বে টাস্ক ফোর্স গঠন করলেন প্রধানমন্ত্রী মোদি

নয়াদিল্লি, ২৬ জুলাই(আইএএনএস) : দেশের পরীক্ষা ব্যবস্থাকে আরও স্বচ্ছ, নির্ভরযোগ্য এবং প্রযুক্তিনির্ভর করে তুলতে ইনফোসিসের সহ-প্রতিষ্ঠাতা নন্দন নিলেকানির…

ByBySandeep Biswas Jul 26, 2026

কার্গিল বিজয় দিবসে বীর সেনা ও শহিদদের প্রতি শ্রদ্ধা, আত্মনির্ভর ও শক্তিশালী ভারত গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): কার্গিল বিজয় দিবস উপলক্ষে দেশের বীর সেনা ও শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে প্রধানমন্ত্রী…

ByByNews Desk Jul 26, 2026

আত্মনির্ভরতার সুবাস ছড়াচ্ছে বিজনৌরের ভেষজ চা, ‘নারী শক্তি’ ও ক্রীড়াবিদদের সাফল্যের ভূয়সী প্রশংসা প্রধানমন্ত্রীর

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): উত্তরপ্রদেশের বিজনৌর জেলার লাখিওয়ালা গ্রামের স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের তৈরি ‘বিদুর প্রেরণা স্বদেশি হার্বাল টি’-র…

ByByNews Desk Jul 26, 2026

‘ক্যাচ দ্য রেন’ গণআন্দোলনে পরিণত হচ্ছে, প্রতিটি জলবিন্দু সংরক্ষণের আহ্বান প্রধানমন্ত্রীর

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): বৃষ্টির প্রতিটি ফোঁটা সংরক্ষণের লক্ষ্যে শুরু হওয়া ‘ক্যাচ দ্য রেন’ অভিযানে দেশজুড়ে সাধারণ মানুষের…

ByByNews Desk Jul 26, 2026
Scroll to Top