News Flash

  • Home
  • দেশ
  • অন্ধ্রপ্রদেশের মানুষ ওয়াইএসআর কংগ্রেসকে পুরোপুরি প্রত্যাখ্যান করেছে : প্রধানমন্ত্রী
Image

অন্ধ্রপ্রদেশের মানুষ ওয়াইএসআর কংগ্রেসকে পুরোপুরি প্রত্যাখ্যান করেছে : প্রধানমন্ত্রী

পূর্ব গোদাবরী, ৬ মে (হি.স.): অন্ধ্রপ্রদেশের মানুষ ওয়াইএসআর কংগ্রেসকে পুরোপুরি প্রত্যাখ্যান করেছে। সোমবার অন্ধ্রপ্রদেশের পূর্ব গোদাবরীর এক নির্বাচনী জনসভায় এমনটাই দাবি করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রী মোদী বলেছেন, “এই নির্বাচনে একদিকে কংগ্রেস, অন্যদিকে ওয়াইএসআর কংগ্রেস। কংগ্রেস নেতারা ইতিমধ্যেই পরাজয় মেনে নিয়েছেন এবং অন্ধ্রপ্রদেশের মানুষ ওয়াইএসআর কংগ্রেসকে পুরোপুরি প্রত্যাখ্যান করেছে। অন্ধ্রপ্রদেশে ওয়াইএসআর কংগ্রেস ৫ বছর পেয়েছিল, কিন্তু তারা এই ৫ বছর নষ্ট করেছে… যখন এখানে চন্দ্রবাবু নাইডুর সরকার ছিল, তখন এই রাজ্য উন্নয়নের শীর্ষে ছিল, কিন্তু ওয়াইএসআর কংগ্রেসের সরকার উন্নয়নকে নিচে নামিয়েছে।”

প্রধানমন্ত্রী মোদী আরও বলেছেন, “দেশ যখন দ্রুত এগিয়ে যাচ্ছে, তখন অন্ধ্রপ্রদেশের জন্য একই গতিতে এগিয়ে যাওয়া গুরুত্বপূর্ণ। কিন্তু আমরা বর্তমান রাজ্য সরকারের কাছ থেকে সেই প্রত্যাশা রাখতে পারি না। এখানে উন্নয়নের নামে কোনও কাজ হচ্ছে না, দুর্নীতি শতভাগ। এখানে কেন্দ্রীয় সরকারের প্রকল্পগুলি বিলম্বিত হয়েছিল এবং জনগণের স্বার্থ বেলাইন হয়েছে। যখন এনডিএ রাজ্য এবং কেন্দ্রে সরকার গঠন করবে, তখন সমস্ত বিলম্বিত কাজ সম্পন্ন হবে।”

Releated Posts

‘এই সরকারকে সরানোর সময় এসেছে’, ধর্মেন্দ্র প্রধানের ইস্তফার পর সরব রাহুল গান্ধী

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগকে ছাত্র আন্দোলনের বড় জয় বলে অভিহিত করে কংগ্রেস নেতা…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ ‘গণতন্ত্রের জয়’, বললেন সোনম ওয়াংচুক

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর শিক্ষাবিদ, উদ্ভাবক ও পরিবেশকর্মী সোনম ওয়াংচুক একে “গণতন্ত্রের…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগে ‘গণতন্ত্রের জয়’ দাবি সিজেপির, আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর এটিকে “গণতন্ত্রের জয়” বলে দাবি করেছে ককরোচ জনতা…

ByByNews Desk Jul 25, 2026

কলকাতায় সিজেপি-বাম ছাত্র-যুব সংগঠনের মিছিলে অশান্তি, ৬টি এফআইআর; আন্দোলনে দুষ্কৃতীদের অনুপ্রবেশের দাবি পুলিশের

কলকাতা, ২৫ জুলাই (আইএএনএস): নিট (NEET) প্রশ্নফাঁসের প্রতিবাদে শুক্রবার কলকাতায় ককরোচ জনতা পার্টি (সিজেপি) এবং বিভিন্ন বামপন্থী দলের…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top