News Flash

  • Home
  • দেশ
  • ভোটের ডিউটি সেরে ফেরার পথে দুর্ঘটনায় আহত জওয়ানদের দেখতে গেলেন মুখ্যমন্ত্রী মোহন যাদব
Image

ভোটের ডিউটি সেরে ফেরার পথে দুর্ঘটনায় আহত জওয়ানদের দেখতে গেলেন মুখ্যমন্ত্রী মোহন যাদব

দাতিয়া, ৫ মে (হি. স.): ভোটের ডিউটি সেরে ফেরার পথে দুর্ঘটনায় আহত জওয়ানদের দেখতে গেলেন মুখ্যমন্ত্রী মোহন যাদব।

রবিবার মুখ্যমন্ত্রী বলেন, আমি আহত জওয়ানদের সঙ্গে দেখা করেছি। চিকিৎসক এবং প্রশাসনকে বলেছি যাতে জওয়ানদের ভালভাবে চিকিৎসা করা হয়।

উল্লেখ্য, ভোটের ডিউটি সেরে ফেরার পথে ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়ে জওয়ানদের বাস। বাস উল্টে আহত হন একাধিক জওয়ান। সকলেই হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। জানা গেছে, শনিবার সন্ধেয় দুর্ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের দাতিয়া জেলায়। একটি নির্বাচনী ব়্যালির ডিউটি সেরে ফিরছিলেন জওয়ানরা। সেই সময় একটি ট্যাক্সিকে ওভারটেক করার সময় তাঁদের বাসটি দুর্ঘটনার কবলে পড়ে। নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন বাসের চালক। সঙ্গে সঙ্গে সেটি উল্টে পড়ে রাস্তায়। আহতদের তড়িঘড়ি উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করানো হয়। বর্তমানে সকলের শারীরিক অবস্থা স্থিতিশীল।

Releated Posts

হকি দলের গেরুয়া জার্সি বিতর্কে প্রিয়াঙ্কা গান্ধী, ‘ওরা যা-ই করুক, দেশের যুবসমাজ জবাব দিয়ে দিয়েছে’

নয়াদিল্লি, ৩০ জুলাই (আইএএনএস): ভারতীয় হকি দলের ঐতিহ্যবাহী নীল জার্সির বদলে ২০২৬ এফআইএইচ হকি বিশ্বকাপের জন্য গেরুয়া জার্সি…

ByByNews Desk Jul 30, 2026

মেট্রোপলিটন ভবনে তৃণমূলের রাজ্য দফতরের নিয়ন্ত্রণ নিল বিদ্রোহী গোষ্ঠী, ২০২৭ পর্যন্ত লিজ চুক্তি

কলকাতা, ৩০ জুলাই (আইএএনএস): ভবনের মালিকের সঙ্গে নতুন লিজ চুক্তি স্বাক্ষর করে কলকাতার মেট্রোপলিটন ভবনে অবস্থিত তৃণমূল কংগ্রেসের…

ByByNews Desk Jul 30, 2026

আর্থিক সঙ্কটে গ্রেটার চেন্নাই কর্পোরেশন, ঘাটতি প্রায় ২,০০০ কোটি টাকায়

চেন্নাই, ৩০ জুলাই (আইএএনএস): ব্যয়ের লাগামছাড়া বৃদ্ধি এবং আয়ের তুলনায় খরচ দ্রুত বাড়তে থাকায় তীব্র আর্থিক সঙ্কটে পড়েছে…

ByByNews Desk Jul 30, 2026

বীরভূমে পুলিশের অভিযানে উদ্ধার ২৮ কোটি টাকা ও ১৫ কেজি সোনা, গ্রেফতার তুলু মণ্ডলের আত্মীয়

কলকাতা, ৩০ জুলাই (আইএএনএস): পশ্চিমবঙ্গের বীরভূম জেলায় প্রায় ২৪ ঘণ্টার ম্যারাথন তল্লাশি ও জিজ্ঞাসাবাদের পর প্রভাবশালী পাথরখাদান ব্যবসায়ী…

ByByNews Desk Jul 30, 2026
Scroll to Top