News Flash

  • Home
  • ত্রিপুরা
  • রামকৃষ্ণ সেবা সমিতির প্রতিষ্ঠা দিবস উপলক্ষে রক্তদান শিবিরের আয়োজন
Image

রামকৃষ্ণ সেবা সমিতির প্রতিষ্ঠা দিবস উপলক্ষে রক্তদান শিবিরের আয়োজন

নিজস্ব প্রতিনিধি, ধর্মনগর, ২ মে: রামকৃষ্ণ সেবা সমিতির প্রতিষ্ঠা দিবস উপলক্ষে রক্তদান শিবিরের আয়োজন করা হয়। ভলেন্টারি ব্লাড ডোনার্স এসোসিয়েশন এই মর্মে ধর্মনগর রামকৃষ্ণ সেবা সমিতিকে সাহায্যের হাত বাড়িয়ে দেয়।

ভলেন্টিয়ারে ব্লাড ডোনার্স অ্যাসোসিয়েশন এর সভাপতি জানান মোট ৩৫ ইউনিট রক্ত দাতা এবং দাত্রীএই শিবিরে যোগদান করেন। রামকৃষ্ণ সেবা সমিতির পক্ষে সুভাষ ভট্টাচার্য জানান যে ২০০০ সাল থেকে এই রক্তদান শিবিরের আয়োজন চলছে। মোট ২৫ বছর এবার নিয়ে অতিক্রম করেছে রামকৃষ্ণ সেবা সমিতির এই রক্তদান এ।

ধর্মনগর হাসপাতালে একটি ব্লাড ব্যাংক সোসাইটি থাকলেও সেখানে রক্তের প্রচন্ড অভাব। তার মধ্যে বেশ কিছুদিন যাবৎ লোকসভা ভোট নিয়ে ব্যস্ত থাকায় কোন ধরনের শিবির হতে পারেনি। অথচ গড়ে উত্তর জেলায় ১৫ ইউনি ট করে রক্তের প্রয়োজন। প্রতিদিন বিভিন্ন ধরনের দুর্ঘটনা ঘটেই চলেছে এমনকি ডায়ালিসিসের জন্য রক্তের প্রয়োজন প্রতি একজনের দুই ইউনিট করে। অর্থাৎ রক্তের অভাবে বিভিন্ন কাজকর্ম বন্ধ হয়ে পড়েছে উত্তর জেলা হাসপাতালে।

এই অবস্থায় যেসব দাতা এবং দাত্রী রক্তদান করেছেন তাদের রক্তের গুরুত্ব অপরিসীম। ধর্মনগর ব্লাড ব্যাংক কে বাঁচিয়ে রাখার ক্ষেত্রে এই ব্লাড ব্যাংকের ব্লাডের অপরিসীম গুরুত্ব নিয়ে কাজ করছে। তাই এদিন প্রতিবছরের ন্যায় রামকৃষ্ণ সেবা সমিতির রক্তদান শিবির বিশেষ মর্যাদা সম্পন্ন বলা যায়।

Releated Posts

ভিসি নির্বাচনে প্রচারের রণকৌশল চূড়ান্ত করতে বিজেপির বৈঠক

আগরতলা, ১২ সেপ্টেম্বর: ত্রিপুরার আসন্ন ভিলেজ কাউন্সিল (ভিসি) নির্বাচনে প্রচারের রণকৌশল নির্ধারণে গুরুত্বপূর্ণ বৈঠকে বসেছে প্রদেশ বিজেপি। আজ…

ByByNews Desk Sep 12, 2026

বিরল রোগে আক্রান্ত শিশু মনশ্রী চৌধুরীকে ১২টি ভায়াল দেওয়া হয়েছে

আগরতলা, ১২ সেপ্টেম্বর :  রাজ্য সরকারের বিশেষ উদ্যোগে স্পাইনাল মাস্কুলার এট্রোফি টাইপ-১ জেনেটিক রোগে আক্রান্ত শিশু মনশ্রী চৌধুরীকে…

ByByNews Desk Sep 12, 2026

সিএনজি সংকটে খোয়াইয়ে ছয় শতাধিক অটোর দীর্ঘ লাইন, চরম দুর্ভোগে চালকরা

আগরতলা, ১২ সেপ্টেম্বর: সিএনজি সংকটে শনিবার সকাল থেকেই চরম দুর্ভোগের মুখে পড়লেন খোয়াই শহর ও আশপাশের এলাকার অটোচালকরা।…

ByByNews Desk Sep 12, 2026

জেলা শাসকের দফতরের পাশে বেহাল রাস্তা, ক্ষোভে ফুঁসছেন বাসিন্দারা

আগরতলা, ১২ সেপ্টেম্বর: রাস্তার বেহাল দশার কারণে এলাকার ছেলে-মেয়েদের কাছে বিয়ের সম্বন্ধ এসেও ফিরে যাচ্ছে। এমনই অভিযোগ তুলে…

ByByNews Desk Sep 12, 2026
Scroll to Top