News Flash

  • Home
  • দেশ
  • ১০ বছরে দেশের দরিদ্রদের এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কাজ করেছেন মোদীজি : অমিত শাহ
Image

১০ বছরে দেশের দরিদ্রদের এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কাজ করেছেন মোদীজি : অমিত শাহ

বরেলি, ২ মে (হি.স.): বিগত ১০ বছরের মধ্যে দেশের দরিদ্রদের এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কাজ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি। বৃহস্পতিবার উত্তর প্রদেশের বরেলির নির্বাচনী জনসভায় এই দাবি করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তথা বিজেপি নেতা অমিত শাহ। তিনি বলেছেন, “প্রতি মাসে ৮০ কোটি দরিদ্র মানুষকে বিনামূল্যে রেশন দেওয়া হচ্ছে। ১২ কোটি দরিদ্র মায়েদের জন্য শৌচাগার তৈরি করে তাঁদের মর্যাদা রক্ষা করা হয়েছে। ৪ কোটি দরিদ্র মানুষকে স্থায়ী ঘর দিয়েছেন মোদীজি। ১০ কোটি মহিলাকে উজ্জ্বলা গ্যাস সংযোগ দেওয়া হয়েছে। ১৪ কোটি বাড়িতে পাইপের সাহায্যে জল সরবরাহ করা হয়েছে।”

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আরও বলেছেন, “২০১০ ও ২০১২ সালে বরেলিতে ব্যাপক দাঙ্গা হয়েছিল, কিন্তু কংগ্রেস এবং এসপি বরেলির মানুষের পাশে ছিল না। ২০১৭ সালে আপনারা বিজেপি সরকার গঠন করেছিলেন এবং বিজেপি যোগীজিকে মুখ্যমন্ত্রী করেছিল। এত অল্প সময়ের মধ্যেই উত্তর প্রদেশকে দাঙ্গামুক্ত করে দিলেন যোগীজি।” অমিত শাহ বলেছেন, “১০ বছর ধরে, কেন্দ্রে সোনিয়া-মনমোহনের সরকার ছিল, যারা ১০ বছরে উত্তর প্রদেশকে মাত্র ৪ লক্ষ কোটি টাকা দিয়েছে। মোদীজি ১০ বছরে উত্তর প্রদেশকে ১৮ লক্ষ কোটি টাকা দিয়েছেন।”

Releated Posts

প্রাতিষ্ঠানিক মতপার্থক্যকে রাজনৈতিক রং দেওয়া উচিত নয়: জিতন রাম মাঝি

পাটনা, ২৬ সেপ্টেম্বর (আইএএনএস): নির্বাচন কমিশনের অভ্যন্তরে মতপার্থক্য নিয়ে চলমান রাজনৈতিক বিতর্কের মধ্যে বিরোধী নেতাদের নিশানা করে কেন্দ্রীয়…

ByByNews Desk Sep 26, 2026

মাদক ইস্যুতে আপ সরকারের বিরুদ্ধে ধামির তোপ, ‘উঠতি পাঞ্জাব’ গড়ার ডাক

মুকেরিয়ান, ২৬ সেপ্টেম্বর (আইএএনএস): মাদক সমস্যাকে কেন্দ্র করে পাঞ্জাবের আম আদমি পার্টি (আপ) সরকারের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানালেন…

ByByNews Desk Sep 26, 2026

জম্মু-কাশ্মীরে ‘বুরহান ওয়ানি মডেল’ ফিরিয়ে আনার চেষ্টা আইএসআইয়ের, দাবি গোয়েন্দা সূত্রের

নয়াদিল্লি, ২৬ সেপ্টেম্বর (আইএএনএস): পাকিস্তানের গুপ্তচর সংস্থা ইন্টার-সার্ভিসেস ইন্টেলিজেন্স (আইএসআই)-এর সাম্প্রতিক রদবদলে কট্টরপন্থীদের গুরুত্বপূর্ণ পদে বসানো হয়েছে বলে…

ByByNews Desk Sep 26, 2026

এআইয়ের সম্ভাবনা কাজে লাগানোর পাশাপাশি উদীয়মান ঝুঁকি মোকাবিলার আহ্বান জয়শঙ্করের

নিউইয়র্ক, ২৬ সেপ্টেম্বর (আইএএনএস): কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইয়ের সম্ভাবনাকে কাজে লাগানোর পাশাপাশি এর সম্ভাব্য পরিণতি সম্পর্কে আগাম প্রস্তুতি…

ByByNews Desk Sep 26, 2026
Scroll to Top