News Flash

  • Home
  • দেশ
  • বারামুল্লা থেকে মনোনয়ন পেশ ওমর আব্দুল্লাহর, দলের সাফল্য নিয়ে প্রবল আত্মবিশ্বাসী
Image

বারামুল্লা থেকে মনোনয়ন পেশ ওমর আব্দুল্লাহর, দলের সাফল্য নিয়ে প্রবল আত্মবিশ্বাসী

শ্রীনগর, ২ মে (হি.স.): জম্মু ও কাশ্মীরের বারামুল্লা সংসদীয় আসন থেকে মনোনয়ন পত্র পেশ করলেন ন্যাশনাল কনফারেন্স-এর সহ-সভাপতি তথা জম্মু ও কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ওমর আব্দুল্লাহ। বৃহস্পতিবার সকালে বারামুল্লা লোকসভা আসন থেকে মনোনয়ন পত্র পেশ করেছেন তিনি, রিটার্নিং অফিসার মিনগা শেরপার কাছে মনোনয়ন পত্র জমা দেন ওমর। মনোনয়ন পত্র পেশ করার পর ওমর আব্দুল্লাহ বলেন, “জম্মু ও কাশ্মীরের ৫টি আসনে এবং লাদাখের আসনে আমরা সাফল্য অর্জন করব, এই বিষয়ে আমি আশাবাদী।”

ওমর আব্দুল্লাহ আরও বলেছেন, “২০ বছর পর আমি লোকসভা নির্বাচনে মনোনয়ন পত্র জমা দিয়েছি। পূর্ববর্তী বিধানসভা নির্বাচন ২০১৪ সালে অনুষ্ঠিত হয়েছিল। গত ১০ বছরে জম্মু ও কাশ্মীরে বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হয়নি এবং এই আসন্ন নির্বাচনের গুরুত্ব হল ২০১৯ সালের ৫ আগস্টের পর এই প্রথম বড় নির্বাচন হচ্ছে।”

Releated Posts

প্রাতিষ্ঠানিক মতপার্থক্যকে রাজনৈতিক রং দেওয়া উচিত নয়: জিতন রাম মাঝি

পাটনা, ২৬ সেপ্টেম্বর (আইএএনএস): নির্বাচন কমিশনের অভ্যন্তরে মতপার্থক্য নিয়ে চলমান রাজনৈতিক বিতর্কের মধ্যে বিরোধী নেতাদের নিশানা করে কেন্দ্রীয়…

ByByNews Desk Sep 26, 2026

মাদক ইস্যুতে আপ সরকারের বিরুদ্ধে ধামির তোপ, ‘উঠতি পাঞ্জাব’ গড়ার ডাক

মুকেরিয়ান, ২৬ সেপ্টেম্বর (আইএএনএস): মাদক সমস্যাকে কেন্দ্র করে পাঞ্জাবের আম আদমি পার্টি (আপ) সরকারের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানালেন…

ByByNews Desk Sep 26, 2026

জম্মু-কাশ্মীরে ‘বুরহান ওয়ানি মডেল’ ফিরিয়ে আনার চেষ্টা আইএসআইয়ের, দাবি গোয়েন্দা সূত্রের

নয়াদিল্লি, ২৬ সেপ্টেম্বর (আইএএনএস): পাকিস্তানের গুপ্তচর সংস্থা ইন্টার-সার্ভিসেস ইন্টেলিজেন্স (আইএসআই)-এর সাম্প্রতিক রদবদলে কট্টরপন্থীদের গুরুত্বপূর্ণ পদে বসানো হয়েছে বলে…

ByByNews Desk Sep 26, 2026

এআইয়ের সম্ভাবনা কাজে লাগানোর পাশাপাশি উদীয়মান ঝুঁকি মোকাবিলার আহ্বান জয়শঙ্করের

নিউইয়র্ক, ২৬ সেপ্টেম্বর (আইএএনএস): কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইয়ের সম্ভাবনাকে কাজে লাগানোর পাশাপাশি এর সম্ভাব্য পরিণতি সম্পর্কে আগাম প্রস্তুতি…

ByByNews Desk Sep 26, 2026
Scroll to Top