News Flash

Image

গাঁজা সমেত আটক ৩ মহিলা সহ মোট চারজন

আগরতলা, ২ মে : একের পর এক নতুন অভিনব পন্থা অবলম্বন করছে একাংশ পাচারকারীরা। এবার আগরতলা থেকে তেলিয়ামুড়া দিকে আসা একটি যাত্রীবাহী অটোতে তল্লাশি চালিয়ে মোট ২৫ কেজি শুকনো গাঁজা সহ মোট চার জনকে আটক করে পুলিশ। তাঁদের এনডিপিএস ধারায় মামলা রুজু করা হয়েছে।

ঘটনার বিবরণ দিয়ে তেলিয়ামুড়া থানার ওসি রাজীব দেবনাথ জানিয়েছেন, বৃহস্পতিবার সাত সকালে অসম আগরতলা জাতীয় সড়কের হাওয়াইবাড়ি নাকা পয়েন্টে একটি যাত্রীবাহী অটো আটক করা হয়েছে। আগরতলার দিক থেকে টিআর০১ই৩২২৯ নম্বরের একটি যাত্রীবাহী অটো তেলিয়ামুড়া দিকে আসার পথে হাওয়ায় বাড়ি নাকা পয়েন্টে তল্লাশি চালিয়ে মোট ২৫ কেজি শুকনো গাঁজা উদ্ধার করে। সাথে পাচার বাণিজ্যের সঙ্গে জড়িত তিন মহিলা ও অটো গাড়ির চালক সহ মোট চার(৪)জনকে আটক করে পুলিশ।

পুলিশ জানিয়েছে, আটককৃত গাজার আনুমানিক বাজার মূল্য তিন থেকে চার লক্ষ টাকা হবে। তবে পুলিশ প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানতে পারে, আটককৃত তিনজনের মধ্যে একজন মনু, একজন আগরতলা, এবং অপরজন ডম্বুরের বাসিন্দা।

Releated Posts

জিরানিয়ায় বড়সড় মাদকবিরোধী অভিযান: ১০ হাজার ইয়াবাসহ দুই পাচারকারী গ্রেফতার, ধৃতদের একজন সরকারি কর্মচারী

আগরতলা, ১২ জুলাই: রাজ্যে মাদকবিরোধী অভিযানে ফের বড়সড় সাফল্য পেল রাজ্য পুলিশের এন্টি নারকোটিক শাখা (এএনসি) এবং আসাম…

ByByReshmi Debnath Jul 12, 2026

বরখাস্ত হওয়া আমলারা বিরোধীদের সরকারি তথ্য দিচ্ছেন, অভিযোগ মুখ্যমন্ত্রীর

আগরতলা, ১১ জুলাই: চাকুরী থেকে বরখাস্ত হওয়া আমলা বিরোধীদের সরকারি তথ্য পাচার করছেন। ওই তথ্যের ভিত্তিতে বিরোধীরা সরকারের…

ByByTaniya Chakraborty Jul 11, 2026

ভিয়েতনামে ভারতীয় পর্যটকবাহী স্পিডবোট উল্টে মর্মান্তিক দুর্ঘটনা, অন্তত ১৫ জনের মৃত্যু

হ্যানয়, ১১ জুলাই (আইএএনএস) : ভিয়েতনামের ফু কুয়ক দ্বীপের কাছে ভারতীয় পর্যটকদের নিয়ে যাওয়া একটি স্পিডবোট উল্টে যাওয়ার…

ByBySandeep Biswas Jul 11, 2026

বন্যা পরিস্থিতি মোকাবিলায় উচ্চ পর্যায়ের প্রস্তুতি বৈঠকে মুখ্যমন্ত্রী

আগরতলা, ১১ জুলাই: বর্ষা মৌসুমে সম্ভাব্য জলাবদ্ধতা ও বন্যা পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুতি আরও জোরদার করতে মুখ্যমন্ত্রী অধ্যাপক (ডা.)…

ByByTaniya Chakraborty Jul 11, 2026
Scroll to Top