News Flash

Image

জিবি হাসপাতল পরিদর্শনে মুখ্যমন্ত্রী

আগরতলা, ২ মে : আগরতলা গভমেন্ট মেডিকেল কলেজে সুপার স্পেশালিটি হাসপাতাল করার সমস্ত ব্যবস্থাপনা খতিয়ে দেখলেন মুখ্যমন্ত্রী অধ্যাপক (ডাঃ) মানিক সাহা।

এদিন তিনি জিবি হাসপাতালের বিভিন্ন বিভাগ পরিদর্শনে করেন। এদিন হাসপাতালের বিভিন্ন চিকিৎসক, কর্মীদের সাথে কথাবার্তা বলেন। তিনি বলেন, স্বাস্থ্যসেবার পরিকাঠামোগত উন্নীতকরণে সর্বদা সচেষ্ট রয়েছে সরকার।

এদিন তিনি আরও বলেন, ১৮০ কোটি টাকা ব্যয়ে গভমেন্ট মেডিকেল কলেজে সুপার স্পেশালিটি হাসপাতাল করা হচ্ছে। মানুষ যাতে সমস্থ সুযোগ সুবিধা পেতে পারেন তার ব্যবস্থা করা হচ্ছে। দ্রুত কাজ শেষ করার জন্য আধিকারিকদের নির্দেশ দেওয়া হয়েছে।তবে, কিছু কিছু জায়গায় সমস্যা রয়েছে। দ্রুততার সহিত সমস্যা সমাধান করার চেষ্টা করা হবে বলে আশ্বস্ত করেন তিনি।

পাশাপাশি এদিন তিনি সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বলেন, উষা বাজারের ভারতরত্ন ক্লাবের সাধারণ সম্পাদক দুর্গা প্রসন্ন দেবের হত্যা মামলায় পুলিশ তদন্ত চালিয়েছে যাচ্ছে।ঘটনার সঙ্গে জড়িত প্রত্যেক অভিযুক্তকে দ্রুত গ্রেপ্তার করার জন্য পুলিশকে নির্দেশ দিয়েছেন তিনি।ওই হত্যাকাণ্ডের সাথে জড়িত অভিযুক্তদের মধ্যে কাউকে ছাড় দেওয়া হবে না।

Releated Posts

বিদ্যাসাগরের কারণেই বাংলা ভাষার প্রভূত উন্নয়ন সম্ভব হয়েছে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ২৬ সেপ্টেম্বর: শিক্ষাক্ষেত্রের উন্নয়নে রাজ্য সরকারের গৃহীত পদক্ষেপগুলির জন্যই শহর এবং গ্রামের মধ্যে শিক্ষার গুণগতমানের ব্যবধান অনেকটাই…

ByByNews Desk Sep 26, 2026

টিটিএএডিসির সমস্যা সমাধানে জোটসঙ্গীদের সঙ্গে একযোগে কাজ করবে সরকার: মুখ্যমন্ত্রী

আগরতলা, ২৬ সেপ্টেম্বর: ত্রিপুরা উপজাতি এলাকা স্বশাসিত জেলা পরিষদ (টিটিএএডিসি)-সংক্রান্ত বিভিন্ন সমস্যা সমাধান এবং রাজ্যের উন্নয়নকে আরও ত্বরান্বিত…

ByByNews Desk Sep 26, 2026

সীমান্ত ও পাহাড়ি এলাকায় বিএসএনএলের নেটওয়ার্ক শক্তিশালী করার দাবি, ৫জি পরিষেবা নিয়ে প্রশ্ন বিপ্লবের

আগরতলা, ২৬ সেপ্টেম্বর: ত্রিপুরার সীমান্ত ও পাহাড়ি এলাকায় বিএসএনএলের নেটওয়ার্ক পরিষেবা আরও শক্তিশালী করার পাশাপাশি গ্রাহক পরিষেবার মানোন্নয়নের…

ByByTaniya Chakraborty Sep 26, 2026

ত্রিপুরা মহিলা কমিশনের চেয়ারপার্সন পদে ফের ঝর্ণা দেববর্মা, নতুন তিন সদস্যের অন্তর্ভুক্তি

আগরতলা, ২৬ সেপ্টেম্বর: ত্রিপুরা রাজ্য মহিলা কমিশনের (টিসিডব্লিউ) চেয়ারপার্সন পদে ফের নিয়োগ পেলেন ঝর্ণা দেববর্মা। আরও তিন বছরের…

ByByTaniya Chakraborty Sep 26, 2026
Scroll to Top