News Flash

  • Home
  • মুখ্য খবর
  • দুষ্কৃতিদের গুলিতে মৃত্যু ভারতরত্ন সংঘের সাধারণ সম্পাদক দুর্গা প্রসন্ন দেবের, পরিবারের অভিযোগ ক্লাবের অন্যান্য সদস্যরাই জড়িত এই হত্যাকাণ্ডে
Image

দুষ্কৃতিদের গুলিতে মৃত্যু ভারতরত্ন সংঘের সাধারণ সম্পাদক দুর্গা প্রসন্ন দেবের, পরিবারের অভিযোগ ক্লাবের অন্যান্য সদস্যরাই জড়িত এই হত্যাকাণ্ডে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩০ এপ্রিল:
আচমকা শহরের বুকে গুলিকান্ডের ঘটনায় গোটা রাজ্যজুড়ে চাঞ্চল্য ছড়িয়েছে। দুষ্কৃতিদের গুলিতে মৃত্যু হয়েছে ক্লাব সাধারণ সম্পাদকের। রাজধানীর বনেদি ক্লাব উষা বাজার ভারতরত্ন সংঘের বর্তমান সাধারণ সম্পাদক দুর্গা প্রসন্ন দেব ওরফে ভিকিকে মঙ্গলবার সন্ধ্যায় কে বা কারা গুলি করে। এই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে বামুটিয়া বিধানসভার অন্তর্গত শালবাগান এলাকায়। তার মাথায় একটি গুলি লেগেছে। তড়িঘড়ি তাকে আইএলএস হাসপাতালে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেছে। এদিকে ভিকির পরিবারের অভিযোগ ক্লাবের অন্যান্য সদস্যরা এই ঘটনার সঙ্গে সরাসরি জড়িত রয়েছে। এদিকে পুলিশের বিরুদ্ধেও অভিযোগ তুলেছেন তার পরিবারের সদস্যরা।

মৃতের স্ত্রী জানান, এদিন সন্ধ্যায় তিনি তাদের সন্তানকে নিয়ে ডাক্তার দেখানোর উদ্দেশ্যে বেরিয়ে গেছিলেন। তারপরে সন্ধ্যা ৭ টা নাগাদ তিনি তার স্বামীকে ফোন করলে তিনি জানিয়েছেন, বিমান দাস নামে এক ব্যক্তি গাড়ি পাঠিয়েছেন, তার বাড়ির উদ্দেশ্যেই যাচ্ছেন তিনি। তারপর থেকে তার ফোন বন্ধ আসে। কিছু সময় পরে খবর আসে ভিকি গুলিবিদ্ধ হয়েছে।

তিনি আরো জানিয়েছেন, রাজু বর্মন তার স্বামীকে হত্যা করেছে। রাজু বর্মন এবং বিমান দাসের বিরুদ্ধে সরাসরি অভিযোগ করেছেন মৃত ভিকির স্ত্রী। তার দাবি, ক্লাবের বিভিন্ন বিষয় নিয়েই দীর্ঘদিন ধরে ভিকিকে  হুমকি-ধমকি দেওয়া হচ্ছিল। ভিকি বর্তমানে ক্লাবের সাধারণ সম্পাদক হওয়ায় তার বিরুদ্ধে এই ক্ষোভ বলে অভিযোগ ভিকির স্ত্রীর। সেই শত্রুতার রেশেই তাকে এদিন গুলিবিদ্ধ করে হত্যা করেছে রাজু বর্মন এবং বিমান দাস। দাবি করেছেন ভিকির স্ত্রী।

রাজু বর্মন, রাজেশ বর্মন, দেবব্রত বর্মন, সন্তোষ এবং বিমান দাস – এই পাঁচজন এই হত্যাকাণ্ডে জড়িত রয়েছে বলে দাবি করেছেন মৃত ভিকির স্ত্রী। এই হত্যাকাণ্ডের মাস্টারমাইন্ড রাজু বর্মন বলেই দাবি তার। উল্লেখ্য, রাজু বর্মন এর বিরুদ্ধে এয়ারপোর্ট থানায় এর আগে বেশ কয়েকবার ভিকি অভিযোগ জানিয়েছিল। কিন্তু মোটা অংকের টাকা ঘুষ খেয়ে পুলিশ তাকে ছেড়ে দিয়েছে বলে দাবি মৃতের স্ত্রীর। অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি তুলেছেন মৃতের পরিবার।

এদিকে এই হত্যাকাণ্ডকে ঘিরে গোটা এলাকাজুড়ে থমথমে পরিবেশ বিরাজ করছে। ঘটনার তদন্তে নেমেছে পুলিশ। রাজ্যের তথা শহরের বনেদি ক্লাবের অন্তরে এ ধরনের ঘটনায় রাজ্যজুড়ে চাঞ্চল ছড়িয়েছে। এখন দেখার এই হত্যাকাণ্ডের তদন্তে নেমে কি রহস্য বার করে পুলিশ। দুর্গাপ্রসন্ন দেব ওরফে ভিকির অকাল প্রয়াণে শোকের ছায়া নেমে এসেছে তার পরিবার পরিজনদের মধ্যে। 

Releated Posts

ট্রাম্পের দাবি: ইরান চুক্তির ফলে হরমুজ প্রণালী হবে ‘চিরস্থায়ীভাবে টোলমুক্ত’

ওয়াশিংটন, ১৫ জুন (আইএএনএস): মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সোমবার দাবি করেছেন, তাঁর প্রশাসন ও ইরান-এর মধ্যে হওয়া চুক্তির…

ByBySandeep Biswas Jun 15, 2026

প্রধানমন্ত্রী পরিকল্পনা নিয়েছেন সারা দেশে ৩ কোটি লাখপতি দিদি তৈরী করবেন :অর্থমন্ত্রী

আগরতলা, ১৫ জুন: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির লক্ষ্য ২০৪৭ সালের মধ্যে বিকশিত ভারত গড়ে তোলা। তিনি সবকা সাথ, সবকা…

ByByNews Desk Jun 15, 2026

কৃষিপণ্য উৎপাদনে ভারত বিশ্বের শীর্ষে, কৃষকদের আয়ও বেড়েছে: কৃষি মন্ত্রী 

আগরতলা, ১৫ জুনঃ ধান, আম, মশলা-সহ একাধিক কৃষিপণ্যের উৎপাদনে ভারত আজ বিশ্বের শীর্ষস্থান অধিকার করেছে। একই সঙ্গে কৃষকদের…

ByByNews Desk Jun 15, 2026

বর্ষার মরশুমে ক্ষতিগ্রস্ত রাস্তাগুলির দ্রুত সংস্কারের নির্দেশ মুখ্যমন্ত্রীর

আগরতলা, ১৫ জুন : রাজ্যের আইন-শৃঙ্খলা পরিস্থিতি, স্বাস্থ্য পরিষেবা, পরিকাঠামো উন্নয়ন ও জনস্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে পর্যালোচনার উদ্দেশ্যে…

ByByNews Desk Jun 15, 2026
Scroll to Top