News Flash

  • Home
  • দেশ
  • বিজেপি বরাবরই অনগ্রসর শ্রেণীকে উচ্চতর প্রতিনিধিত্ব দেওয়ার চেষ্টা করেছে : প্রধানমন্ত্রী
Image

বিজেপি বরাবরই অনগ্রসর শ্রেণীকে উচ্চতর প্রতিনিধিত্ব দেওয়ার চেষ্টা করেছে : প্রধানমন্ত্রী

সোলাপুর, ২৯ এপ্রিল (হি.স.): আবারও কংগ্রেসের সমালোচনায় সরব হলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সোমবার মহারাষ্ট্রের সোলাপুরের এক নির্বাচনী জনসভায় প্রধানমন্ত্রী মোদী বলেছেন, “কংগ্রেস কখনই আদিবাসী অথবা দলিত সম্প্রদায় থেকে নেতা তৈরিতে বিশ্বাস করেনি। অন্যদিকে, বিজেপি সর্বদা অনগ্রসর শ্রেণীকে উচ্চতর প্রতিনিধিত্ব দেওয়ার চেষ্টা করেছে। স্বাধীনতার পর প্রথমবার, ক্ষমতাসীন সরকারে এসসি, এসটি এবং ওবিসি সম্প্রদায়ের বিপুল সংখ্যক সাংসদ এবং বিধায়ক রয়েছে।”

প্রধানমন্ত্রী মোদী আরও বলেছেন, “আমরা ওবিসিদের জন্য জাতীয় কমিশনকে একটি সাংবিধানিক মর্যাদা প্রদান করেছি, মেডিকেল কলেজগুলিতে ওবিসিদের জন্য সংরক্ষণ করেছি এবং অর্থনৈতিকভাবে দুর্বল শ্রেণীর জন্য ১০ শতাংশ সংরক্ষণ করেছি। আমরা এক শ্রেণীর অধিকার অন্য অংশের স্বার্থে হরণ করিনি। আমাদের ধারণা এবং সামাজিক ন্যায়বিচার নিশ্চিত করার উপায় সমাজে বিভাজন সৃষ্টি করে না।”

প্রধানমন্ত্রীর কথায়, “খাদিকে জীবন ফিরিয়ে দিয়েছে মোদী। কংগ্রেস ৩৭০ ধারা তৈরি করে দেশের সংবিধানকে অপমান করেছে। এনডিএ সরকার, মোদী ৩৭০ অপসারণ করে জম্মু ও কাশ্মীরের জনগণকে সামাজিক ন্যায়বিচারের অধিকার দিয়েছে। এটাই আমাদের সামাজিক ন্যায়বিচারের ট্র্যাক রেকর্ড।”

Releated Posts

মিশন নির্বাচন: জেন-জেডকে কাছে টানলেন বিজেপি সভাপতি নিতিন নবীন, উত্তরাখণ্ডে কর্মীদের চাঙ্গা করলেন

দেরাদুন, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৭ সালের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে উত্তরাখণ্ডে দলীয় সংগঠনকে আরও সক্রিয় করতে উদ্যোগী হলেন…

ByByNews Desk Sep 10, 2026

বিভিন্ন ক্ষেত্রে ভারত-আগা খান ডেভেলপমেন্ট নেটওয়ার্ক সহযোগিতা আরও জোরদারের আলোচনা

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতের উপরাষ্ট্রপতি সি পি রাধাকৃষ্ণন বৃহস্পতিবার নয়াদিল্লিতে শিয়া ইসমাইলি মুসলিমদের ৫০তম বংশানুক্রমিক ইমাম (আধ্যাত্মিক…

ByByNews Desk Sep 10, 2026

‘মায়াবতী শুধু নিজের কথাই ভাবছেন’: অশোক সিদ্ধার্থের অবসর নিয়ে সমাজবাদী পার্টির কটাক্ষ

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): রাজনীতি থেকে অবসরের ঘোষণা দেওয়া বহুজন সমাজ পার্টি (বিএসপি)-র বহিষ্কৃত নেতা তথা প্রাক্তন রাজ্যসভা…

ByByNews Desk Sep 10, 2026

পিএমএমএসওয়াই-তে মৎস্য খাতে গতি, ৬ বছরে উৎপাদন বেড়ে ১৯৭.৭৫ লাখ টন

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী মৎস্য সম্পদ যোজনা-র মাধ্যমে দেশের মৎস্য খাতে উৎপাদন, পরিকাঠামো ও রফতানিতে উল্লেখযোগ্য অগ্রগতি…

ByByNews Desk Sep 10, 2026
Scroll to Top