News Flash

  • Home
  • দেশ
  • ২০ মে ভোট লখনউতে, মনোনয়ন পেশ প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংয়ের
Image

২০ মে ভোট লখনউতে, মনোনয়ন পেশ প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংয়ের

লখনউ, ২৯ এপ্রিল (হি.স.): উত্তর প্রদেশের লখনউ সংসদীয় আসন থেকে মনোনয়ন পত্র পেশ করলেন প্রতিরক্ষা মন্ত্রী তথা বর্ষীয়ান বিজেপি নেতা রাজনাথ সিং। সোমবার উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ ও উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি-সহ অন্যান্য বিজেপি নেতৃবর্গের উপস্থিতিতে মনোনয়ন পত্র পেশ করেছেন রাজনাথ সিং।

দিনের শুরুতে লখনউয়ের হনুমান সেতু মন্দিরে পুজো দেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। মনোনয়ন পত্র পেশ করার আগে লখনউতে রোড-শো করেন তিনি। এরপরই মনোনয়ন পত্র পেশ করেন। লখনউ থেকে প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং-এর মনোনয়ন প্রসঙ্গে উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি বলেছেন, “জয় ঐতিহাসিক হবে এবং রাজনাথ সিং উন্নয়নমূলক কাজ করেছেন এবং লখনউকে উন্নত করেছেন। প্রধানমন্ত্রী মোদী তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রী হবেন।” উল্লেখ্য, লখনউ সংসদীয় আসনে ভোট আগামী ২০ মে।

Releated Posts

‘ভারতে প্রধানমন্ত্রী ঠিক করেন জনগণই’, ওয়েইসির ‘তরুণ প্রধানমন্ত্রী’ মন্তব্যে রাজনৈতিক তরজা

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): এআইএমআইএম প্রধান আসাদউদ্দিন ওয়েইসির “দেশের প্রধানমন্ত্রী একজন তরুণ হওয়া উচিত” মন্তব্যকে ঘিরে রবিবার রাজনৈতিক…

ByByNews Desk Jul 26, 2026

ভারতের জ্বালানি রূপান্তরে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে বায়োফুয়েল: হরদীপ সিং পুরী

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): বায়োফুয়েল মিশন, গ্রিন হাইড্রোজেন মিশন এবং ‘সমুদ্র মন্থন’-এর মতো রূপান্তরমূলক উদ্যোগ ভারতকে জ্বালানি ক্ষেত্রে…

ByByNews Desk Jul 26, 2026

রাহুলের চিঠিকে ঘিরে বিজেপি-কংগ্রেসের তরজা, ছাত্র আন্দোলনে পুলিশি পদক্ষেপে জবাবদিহির দাবি

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): নিট প্রশ্নফাঁস এবং অন্যান্য পরীক্ষায় অনিয়মের প্রতিবাদে আন্দোলনরত ছাত্রদের বিরুদ্ধে দিল্লি পুলিশের পদক্ষেপ নিয়ে…

ByByNews Desk Jul 26, 2026

‘হর ঘর তিরঙ্গা’কে আবারও জনআন্দোলনে পরিণত করার আহ্বান প্রধানমন্ত্রীর, স্বাধীনতা সংগ্রামীদের আত্মত্যাগ স্মরণের বার্তা

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): স্বাধীনতা দিবসকে সামনে রেখে দেশবাসীর প্রতি ‘হর ঘর তিরঙ্গা’ অভিযানে উৎসাহের সঙ্গে অংশ নেওয়ার…

ByByNews Desk Jul 26, 2026
Scroll to Top