News Flash

  • Home
  • মুখ্য খবর
  • তীব্র দাবদাহ থেকে রেহাই পেতে চলেছে রাজ্যবাসী, বৃষ্টিপাতের হলুদ সতর্কতা জারি
Image

তীব্র দাবদাহ থেকে রেহাই পেতে চলেছে রাজ্যবাসী, বৃষ্টিপাতের হলুদ সতর্কতা জারি

আগরতলা, ২৯ এপ্রিল: তীব্র দাবদাহ থেকে রেহাই পেতে চলেছে রাজ্যবাসী। আবহাওয়া দফতর থেকে বজ্রবিদ্যুৎ ও ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের হলুদ সতর্কতা জারি করা হয়েছে।

আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী ১ মে থেকে ৩ মে পর্যন্ত রাজ্যে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের হলুদ সতর্কতা জারি করেছে। আগামী ১ মে উত্তর, ঊনকোটি ও ধলাই জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি বজ্র বিদ্যুৎ সহ দমকা হওয়ার ও সতর্কতা জারি করা হয়েছে আবহাওয়া দপ্তরের তরফে।তাছাড়া, আগামী ২ মে পশ্চিম ত্রিপুরা, গোমতী, উত্তর, দক্ষিণ ও সিপাহীজলা জেলায় প্রতি ঘন্টায় প্রায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে চলতে পারে বজ্র বিদ্যুৎ সহ দমকা হাওয়া। তেমনি, ৩ মে উত্তর, ধলাই ও গোমতী জেলায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে।

প্রসঙ্গত, টানা এক সপ্তাহের্ বেশি সময় ধরে রাজ্যে তাবপ্রবাহ চলছে। আবহাওয়া দফতর থেকে প্রতি দিনই তীব্র তাপ প্রবাহের সতর্কতা জারি করে চলছে। ইতিমধ্যে তীব্র তাপ প্রবাহ থেকে ছাত্র-ছাত্রীদের রক্ষা করতে আগামী ১ জুন পর্যন্ত সমস্ত সরকারি, সরকারি স্বীকৃতিপ্রাপ্ত বিদ্যালয় ও এডিসির বিদ্যালয়ে গুলি বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার

আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৮.৪ ডিগ্রি এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৯.২ ডিগ্রি সেলসিয়াস বলে আবহাওয়া দফতর জানিয়েছে।আগামীকাল সর্বোচ্চ ৩৮ ডিগ্রি এবং সর্বনিম্ন ২৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকবে বলে অনুমান করা হচ্ছে। আগামীকাল ত্রিপুরায় অধিকাংশ জায়গায় হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

Releated Posts

ব্রিকস শীর্ষ সম্মেলনের জন্য পুরোপুরি প্রস্তুত ভারত: প্রধানমন্ত্রী মোদি

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর(আইএএনএস) : আগামী সপ্তাহান্তে নয়াদিল্লিতে দু’দিনের ব্রিকস শীর্ষ সম্মেলন আয়োজনের প্রস্তুতি প্রায় শেষ। বৃহস্পতিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র…

ByBySandeep Biswas Sep 10, 2026

বিজেপি- মথারঅতিরিক্ত আসনে দেওয়া মনোনয়ন প্রত্যাহার ও যৌথ প্রচারে জোর, শান্তিকেই সর্বোচ্চ অগ্রাধিকার: রতন লাল নাথ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১০ সেপ্টেম্বর: আসন্ন ত্রিপুরা ট্রাইবাল এরিয়াস অটোনমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল (টিটিএএডিসি)-এর ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে…

ByByTaniya Chakraborty Sep 10, 2026

ভিলেজ কমিটি নির্বাচনে বড়সড় এগিয়ে মথা, বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় ১১৪৮ আসনে

আগরতলা, ১০ সেপ্টেম্বর : আসন্ন ত্রিপুরা ভিলেজ কমিটি (ভিসি) নির্বাচন ২০২৬-কে ঘিরে বড়সড় সাফল্যের দাবি করল তিপ্রা মথা…

ByByTaniya Chakraborty Sep 10, 2026

হুমকি-ভয় দেখিয়ে নির্বাচন থেকে সরানো যাবে না, বার্তা জিতেন্দ্র চৌধুরীর

আগরতলা, ১০ সেপ্টেম্বর: আসন্ন এডিসি ভিলেজ কমিটি নির্বাচনে বিরোধীদের প্রার্থী দিতে বাধা দেওয়ার চেষ্টা বিজেপি ও তিপরা মথা…

ByByTaniya Chakraborty Sep 10, 2026
Scroll to Top