News Flash

  • Home
  • প্রধান খবর
  • ছত্তিশগড়ের বেমেতারায় দুর্ঘটনায় মৃত্যু ৩টি শিশু-সহ ৯ জনের, আহত কমপক্ষে ২৩
Image

ছত্তিশগড়ের বেমেতারায় দুর্ঘটনায় মৃত্যু ৩টি শিশু-সহ ৯ জনের, আহত কমপক্ষে ২৩

বেমেতারা, ২৯ এপ্রিল (হি.স.): ছত্তিশগড়ের বেমেতারায় ভয়াবহ দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ৩টি শিশু ও ৫ জন মহিলা-সহ মোট ৯ জনের। মারাত্মক এই দুর্ঘটনায় আহত হয়েছেন আরও ২৩ জন। রবিবার গভীর রাতে বেমেতারার কাথিয়া গ্রামের কাছে একটি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে অপর একটি গাড়িতে ধাক্কা মারে, হতাহতরা একটি অনুষ্ঠান থেকে ফিরছিলেন।

বেমেতারা কালেক্টর রণবীর শর্মা বলেছেন, দুর্ঘটনাস্থলেই মৃত্যু হয় ৫ জনের, পরে আরও ৪ জনের মৃত্যু হয়েছে। এই দুর্ঘটনায় মোট ২৩ জন আহত হয়েছেন। মৃতদের মধ্যে ৩টি শিশু, ৫ জন মহিলা ও একজন পুরুষ রয়েছেন। নিহতরা হলেন – ভূরি নিষাদ (৫০), নীরা সাহু (৫৫), গীতা সাহু (৬০), অগ্নিয়া সাহু (৬০), খুশবু সাহু (৩৯), মধু সাহু (৫), রিকেশ নিষাদ (৬) এবং টুইঙ্কেল নিষাদ (৬)।

দুর্ঘটনার খবর পাওয়ার পর আহতদের দেখতে জেলা হাসপাতালে যান বিজেপি বিধায়ক দীপেশ সাহু। আহতদের শারীরিক অবস্থার খোঁজখবর নেন তিনি। বিধায়ক দীপেশ সাহু বলেছেন, “অত্যন্ত দুঃখজনক সড়ক দুর্ঘটনা। একটি গাড়ি দাঁড়িয়ে থাকা অপর একটি গাড়িতে ধাক্কা মারে। এই দুর্ঘটনায় ৯ জন মারা গিয়েছেন। আহত সবাইকে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে। যাদের অবস্থা গুরুতর তাদের রায়পুর এইমস-এ ভর্তি করা হয়েছে। প্রশাসন সম্ভাব্য সব ধরনের সহায়তা দেওয়ার চেষ্টা করছে।”

Releated Posts

আরজি কর কাণ্ডের নির্যাতিতার মাকে প্রার্থী করা মহিলাদের সুরক্ষায় বিজেপির প্রতিশ্রুতির প্রমাণ: প্রধানমন্ত্রীর দাবি

কলকাতা, ২৬ এপ্রিল (আইএএনএস): আরজি কর মেডিক্যাল কলেজ কাণ্ডের নির্যাতিতার মাকে প্রার্থী করা পশ্চিমবঙ্গে মহিলাদের নিরাপত্তার প্রতি বিজেপির…

ByByNews Desk Apr 26, 2026

ভারতের চিজ বিশ্বমঞ্চে ছাপ ফেলছে, ‘ভারতের স্বাদ পৌঁছচ্ছে বিশ্বে’: প্রধানমন্ত্রী মোদি

নয়াদিল্লি, ২৬ এপ্রিল (আইএএনএস): ভারতের দুগ্ধশিল্প আন্তর্জাতিক স্তরে দ্রুত এগোচ্ছে এবং ভারতীয় চিজ বিশ্বজুড়ে জনপ্রিয়তা পাচ্ছে—এ কথা জানালেন…

ByByNews Desk Apr 26, 2026

কালপাক্কম ফাস্ট ব্রিডার রিঅ্যাক্টরের ‘ক্রিটিক্যালিটি’ ঐতিহাসিক মাইলফলক: প্রধানমন্ত্রী

নয়াদিল্লি, ২৬ এপ্রিল (আইএএনএস): তামিলনাড়ুর কালপাক্কমে দেশের স্বদেশি প্রযুক্তিতে নির্মিত প্রোটোটাইপ ফাস্ট ব্রিডার রিঅ্যাক্টরের ‘ক্রিটিক্যালিটি’ অর্জনকে ভারতের পারমাণবিক…

ByByNews Desk Apr 26, 2026

পুনর্নবীকরণযোগ্য শক্তিতে বিশ্বে চতুর্থ স্থানে ভারত, দ্রুত সম্প্রসারণে জোর: প্রধানমন্ত্রী

নয়াদিল্লি, ২৬ এপ্রিল (আইএএনএস): পুনর্নবীকরণযোগ্য শক্তির ক্ষেত্রে ভারতের দ্রুত অগ্রগতির কথা তুলে ধরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানিয়েছেন, বায়ুশক্তি…

ByByNews Desk Apr 26, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top