News Flash

  • Home
  • দিনের খবর
  • ভোটের মুখে হাসনাবাদে বোমা বিস্ফোরণ, তৃণমূলের তির বিজেপি-র দিকে
Image

ভোটের মুখে হাসনাবাদে বোমা বিস্ফোরণ, তৃণমূলের তির বিজেপি-র দিকে

উত্তর ২৪ পরগনা, ২৭ এপ্রিল, (হি.স.): ভোটের মুখে হাসনাবাদে বোমা বিস্ফোরণ। স্থানীয় বিজেপি নেতার ভাইয়ের বাড়িতে মজুত করা বোমা বিস্ফোরণ হয় বলেই অভিযোগ। ওই পরিবারেরই এক সদস্য জখম হয়েছেন বলেই খবর।

এই ঘটনার কথা উল্লেখ করে এক্স হ্যান্ডেলে পোস্ট করেন তৃণমূল নেতা কুণাল ঘোষ। যা নিয়ে শুরু জোর রাজনৈতিক চর্চা।

শনিবার বেলা ১১টা নাগাদ বসিরহাটের হাসনাবাদের শিমুলিয়া কালীবাড়ি এলাকায় একটি বাড়িতে বোমা বিস্ফোরণ হয়। জানা গিয়েছে, ওই বাড়িটি বিজেপি নেতা নিতাই দাসের ভাইয়ের। পরিবারের লোকজনের দাবি, রান্নাঘরের একধারে একটি বোমা ফাটে।

তবে কে বা কারা এই বোমা রেখে গেল, তা ওই পরিবারের কেউ বুঝতে পারছেন না বলেই দাবি। হাসনাবাদ থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছয়। তদন্ত শুরু করেছে হাসনাবাদ থানার পুলিশ।

ভোটের মুখে বিজেপি নেতার ভাইয়ের বাড়িতে বোমা বিস্ফোরণের ঘটনায় রাজনৈতিক মহলে শুরু হয়েছে চাপানউতোর। এই ঘটনার নেপথ্যে রাজনৈতিক কারণ রয়েছে নাকি অন্য কিছু, তা নিয়ে চলছে টানাপোড়েন। যদিও গেরুয়া শিবিরের তরফে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

Releated Posts

ধনবাদে বেআইনি কয়লা খনি ধসে মৃত ৩, ধ্বংসস্তূপে আরও অনেকে আটকে থাকার আশঙ্কা

রাঁচি, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): ঝাড়খণ্ডের ধনবাদ জেলায় রবিবার সকালে একটি বেআইনি কয়লা খনি ধসে অন্তত তিনজনের মৃত্যু হয়েছে।…

ByByNews Desk Sep 13, 2026

রাজনীতিকদের বদলে সমাজের কৃতী ব্যক্তিদের দিয়ে দুর্গাপুজোর উদ্বোধন করা ভালো: দিলীপ ঘোষ

কলকাতা, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): নিজে রাজনীতির সঙ্গে যুক্ত হলেও দুর্গাপুজোর উদ্বোধন রাজনীতিকদের পরিবর্তে সমাজের কৃতী, শিক্ষাবিদ ও বুদ্ধিজীবীদের…

ByByNews Desk Sep 13, 2026

বিহারের বৈশালীতে হিন্দু সংগঠনের প্রধানের বাড়িতে গুলি, তদন্তে পুলিশ

পাটনা, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): বিহারের বৈশালী জেলায় একটি হিন্দু সংগঠনের জাতীয় সভাপতির বাড়ির বাইরে এলোপাথাড়ি গুলি চালানোর অভিযোগ…

ByByNews Desk Sep 13, 2026

পহেলগাঁও জঙ্গি হামলার তীব্র নিন্দা ব্রিকসের, সন্ত্রাসের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’-এর ডাক

নয়াদিল্লি, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৫ সালের জম্মু ও কাশ্মীরের পহেলগাঁওয়ে ভয়াবহ জঙ্গি হামলার তীব্র নিন্দা জানিয়ে সন্ত্রাসবাদের বিরুদ্ধে…

ByByNews Desk Sep 12, 2026
Scroll to Top