News Flash

Image

ফের এক গাঁজা ব্যবসায়ী পুলিশের জালে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৬ এপ্রিল: লেফুঙ্গা থানার পুলিশের হাতে গ্রেপ্তার বিহারী গাঁজা পাচার চক্রের সঙ্গে যুক্ত এক গাঁজা কারবারি।  লেফুঙ্গা থানার হাতে গ্রেপ্তার হওয়া ৪ বিহারী গাঁজা পাচারকারি চক্রের সঙ্গে যুক্ত স্থানীয় এক গাঁজা পাচারকারি আটক গাঁজা সমেত। বৃহস্পতিবার রাতে লেফুঙ্গা থানার  ওসি সহদেব দাসের নেতৃত্বে উদয় সেনাপতি এলাকাতে এক বাড়িতে অভিযান চালিয়ে ১১কেজি ৫০০গ্রাম শুকনো গাঁজা সমেত রাজেশ দেববর্মা নামে এক গাঁজা কারবারিকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।এই অভিযানের নেতৃত্বে ছিলেন লেফুঙ্গা থানার ওসি সহদেব দাস, সাব ইন্সপেক্টর সূর্য মোহন দাস সহ বিশাল পুলিশ ও টি এস আর বাহিনীর জওয়ানরা।

শুক্রবার লেফুঙ্গা থানায় সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বিস্তারিত জানতে গিয়ে বলেন গত বুধবার লেফুঙ্গা থানা এলাকায় গাঁজা কিনতে এসে লেফুঙ্গা থানার পুলিশের হাতে গ্রেপ্তার হয় প্রতিবন্ধী মূখিয়া সমেত ৪ সদস্যের বিহারী গাঁজা চক্র তাদের বিরুদ্ধে মামলা নিয়ে তদন্ত শুরু করে পুলিশ। তাদের গতকাল রিমান্ড দাবি করে আদালত থেকে রিমান্ড মঞ্জুর হলে তাদের সিজ্ঞাসাবাদ চালিয়ে উদয় সেনাপতি এলাকা থেকে অভিযান চালিয়ে রাজেশ দেববর্মা নামে এই গাঁজা পাচার চক্রের গাঁজা কারবারি রাজেশকে ধরতে সক্ষম হয় পুলিশ। তার বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা গ্রহন করে তদন্ত শুরু করেছে পুলিশ।

Releated Posts

ধলেশ্বরে গাছের ডাল কাটতে গিয়ে পড়ে মৃত্যু শ্রমিকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ জুলাই: রাজধানী আগরতলার ধলেশ্বর ১৬ নম্বর রোড এলাকায় একটি বাড়িতে গাছের ডাল কাটার সময়…

ByByReshmi Debnath Jul 29, 2026

ছেলের বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ, আত্মহত্যার হুঁশিয়ারি অসহায় মায়ের

নিজস্ব প্রতিনিধি, বিশালগড়, ২৯ জুলাই: ছেলের বিরুদ্ধে শারীরিক ও মানসিক নির্যাতনের গুরুতর অভিযোগ তুলে আত্মহত্যার হুঁশিয়ারি দিলেন এক…

ByByReshmi Debnath Jul 29, 2026

রাজ্যের মানুষকে উন্নত স্বাস্থ্য পরিষেবা দিতে নিরন্তর কাজ করছে সরকার: মুখ্যমন্ত্রী

আগরতলা, ২৯ জুলাই:  সাধারণ মানুষের বিভিন্ন সমস্যা, অভাব-অভিযোগ ও চিকিৎসা সংক্রান্ত প্রয়োজনের প্রতি সংবেদনশীল ও দায়িত্বশীল মনোভাব নিয়ে…

ByByReshmi Debnath Jul 29, 2026

নির্যাতিত মহিলাদের পাশে সমস্ত সহায়তা নিয়ে দাঁড়াতে হবে: জাতীয় মহিলা কমিশনের চেয়ারপার্সন

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ জুলাই: মহিলাদের সুরক্ষিত রাখার জন্য যে সমস্ত আইনি বিধান রয়েছে সেগুলি যথাযথ প্রয়োগ করার…

ByByReshmi Debnath Jul 29, 2026
Scroll to Top