News Flash

Image

রাজভবনে বিশ্ব ম্যালেরিয়া দিবস উদযাপন

আগরতলা, ২৫ এপ্রিল: রাজভবনের সোলাঙ্কি হলে আজ বিশ্ব ম্যালেরিয়া দিবস পালন অনুষ্ঠানের উদ্বোধন করেন রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নান্নু। অনুষ্ঠানের উদ্বোধন করে রাজ্যপাল বলেন, ম্যালেরিয়া নিয়ন্ত্রণ এবং নির্মূল করার জন্য সচেতনতা তৈরী করতে প্রতি বছর বিশ্ব ম্যালেরিয়া দিবস পালন করা হয়।

এদিন রাজ্য থেকে ম্যালেরিয়া রোগ নির্মূল করার জন্য সংশ্লিষ্ট সবাইকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসার জন্য রাজ্যপাল আহ্বান জানিয়েছেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ন্যাশনাল হেলথ মিশনের যুগ্ম অধিকর্তা বিনয় ভূষণ দাস। স্টেট ম্যালেরিয়া অফিসার ডা. অভিজিৎ দাস ম্যালেরিয়া নির্মূল করার বিষয়ে বিস্তারিত আলোচনা করেন।

পশ্চিম ত্রিপুরা জেলার চিফ ম্যাডিকেল অফিসার ডা. রঞ্জন বিশ্বাস, রাজভবনের ম্যাডিকেল অফিসার ইনচার্জ ডা অম্লান দত্ত, ম্যাডিকেল অফিসার ডা. মানিক রায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। রাজভবন থেকে আজ এই সংবাদ জানানো হয়েছে।

Releated Posts

রাজ্যে যে নাস্তিকতার পরিবেশ ছিল, তা পরিবর্তন করে আমরা আস্তিকতার পরিবেশ তৈরি করতে পেরেছি: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৩ সেপ্টেম্বর: রাজ্যে ধর্মীয় ও সাংস্কৃতিক পরিবেশের পরিবর্তন হয়েছে বলে দাবি করলেন মুখ্যমন্ত্রী প্রফেসর ড. মানিক সাহা।…

ByByReshmi Debnath Sep 13, 2026

জাতীয় স্তরেও সম্মানের সঙ্গে ব্যবহৃত হচ্ছে ত্রিপুরার ঐতিহ্যবাহী রিসা

আগরতলা, ১৩ সেপ্টেম্বর: ত্রিপুরার জনজাতিদের ঐতিহ্য ও সংস্কৃতির সঙ্গে গভীরভাবে জড়িত রিসা এবার জাতীয় স্তরেও সম্মানের সঙ্গে অতিথি…

ByByReshmi Debnath Sep 13, 2026

আগরতলায় বিএসএফ ও রোটারি ক্লাবের যৌথ উদ্যোগে ‘সঞ্জীবনী-৩’, উপস্থিত মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৩ সেপ্টেম্বর: সামাজিক দায়বদ্ধতা ও জনকল্যাণকে সামনে রেখে আগরতলায় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এবং রোটারি ক্লাবের যৌথ উদ্যোগে…

ByByReshmi Debnath Sep 13, 2026

দুই জনজাতি যুবকের মৃত্যুকে ঘিরে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে উত্তেজনা

তেলিয়ামুড়া, ১৩ সেপ্টেম্বর: দুই জনজাতি যুবকের মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যুকে কেন্দ্র করে রবিবার সকাল থেকেই উত্তেজনা ছড়ায় তেলিয়ামুড়া…

ByByReshmi Debnath Sep 13, 2026
Scroll to Top