News Flash

  • Home
  • দেশ
  • মুম্বইয়ে মুদির দোকানে সিলিন্ডার ফেটে আগুনে মৃত্যু পৌঢ়ের, দমকলের প্রয়াসে নিভল আগুন
Image

মুম্বইয়ে মুদির দোকানে সিলিন্ডার ফেটে আগুনে মৃত্যু পৌঢ়ের, দমকলের প্রয়াসে নিভল আগুন

মুম্বই, ২৫ এপ্রিল (হি.স.): মুম্বইয়ের অ্যান্টপ হিল এলাকায় বস্তি এলাকায় একটি মুদির দোকানে সিলিন্ডার ফেটে আগুনে প্রাণ হারালেন ৭০ বছর বয়সী এক পৌঢ়। দু’টি সিলিন্ডার বিস্ফোরণের পর আগুনও ধরে যায়, এই ঘটনায় আরও একজন আহত হয়েছেন এবং তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। দমকল কর্মীদের চেষ্টায় আগুন আয়ত্তে এসেছে।

পুলিশ ও দমকল সূত্রের খবর, বুধবার গভীর রাত ১১.৫৫ মিনিট নাগাদ একটি মুদির দোকানে দু’টি গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়। সিলিন্ডার বিস্ফোরণের পর আগুন ধরে যায়। বৈদ্যুতিক সরঞ্জাম ও মুদির দোকানে সামগ্রী পুড়ে যায়। অ্যান্টপ হিলের জয় মহারাষ্ট্র নগরে, আগুন ছড়িয়ে পড়ে আবাসিক এলাকায়। আগুন বৈদ্যুতিক জিনিসপত্র এবং ইনস্টলেশনের মধ্যে সীমাবদ্ধ ছিল, উপরের তলায় ঘুমন্ত একজন ব্যক্তি নীচের মুদি দোকান থেকে ধোঁয়া ও অগ্নিশিখার মধ্যে আটকে পড়েন। দমকল কর্মীদের চেষ্টায় আগুন নিভলেও ওই ব্যক্তিকে বাঁচানো যায়নি। মৃতের নাম – পান্নালাল বৈশ্য। তাঁর শরীরের ১০০ শতাংশ পুড়ে যায়।

Releated Posts

নিট-ইউজি পুনঃপরীক্ষার আগে পরিষেবা স্থগিতের বিরুদ্ধে দিল্লি হাই কোর্টে টেলিগ্রাম

নয়াদিল্লি, ১৭ জুন (আইএএনএস): নিট-ইউজি ২০২৬ পুনঃপরীক্ষার আগে সারা দেশে টেলিগ্রাম পরিষেবা সাময়িকভাবে স্থগিত রাখার কেন্দ্রীয় সরকারের সিদ্ধান্তের…

ByByNews Desk Jun 17, 2026

আইজিআই বিমানবন্দরে সোনা পাচারের চেষ্টা ভেস্তে দিল সিআইএসএফ, উদ্ধার ১.২১ কেজি সোনা ও প্রায় ২ লক্ষ টাকা নগদ

নয়াদিল্লি, ১৭ জুন (আইএএনএস): দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর-এর টার্মিনাল-১-এ সোনা পাচারের একটি বড় চেষ্টা ভেস্তে দিল কেন্দ্রীয়…

ByByNews Desk Jun 17, 2026

উচ্ছেদ অভিযান বন্ধের দাবি জামাত-ই-ইসলামি হিন্দের, উদ্বেগ রাজ্যসভা নির্বাচন ও পশ্চিমবঙ্গ পরিস্থিতি নিয়েও

নয়াদিল্লি, ১৬ জুন (আইএএনএস): দেশের বিভিন্ন প্রান্তে চলা উচ্ছেদ ও ভাঙচুর অভিযান, মার্কিন যুক্তরাষ্ট্র-ইরান শান্তি চুক্তি, রাজ্যসভা নির্বাচনের…

ByByNews Desk Jun 16, 2026

ভবানীপুর বিধানসভা কেন্দ্রের নির্বাচনী ফল চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টে মমতা বন্দ্যোপাধ্যায়

কলকাতা, ১৬ জুন (আইএএনএস): ভবানীপুর বিধানসভা কেন্দ্রের নির্বাচনী ফলাফলকে চ্যালেঞ্জ জানিয়ে মঙ্গলবার কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী…

ByByNews Desk Jun 16, 2026
Scroll to Top