News Flash

  • Home
  • ত্রিপুরা
  • ঢাক ঢোল পিঠিয়ে আদালতের রায়ে দখলকৃত জমি ফিরে পেলেন জমির প্রকৃত মালিক
Image

ঢাক ঢোল পিঠিয়ে আদালতের রায়ে দখলকৃত জমি ফিরে পেলেন জমির প্রকৃত মালিক

নিজস্ব প্রতিনিধি, সোনামুড়া, ২৩ এপ্রিল:আদালতের রায়ে দখল কৃত জায়গা ফিরে পেয়ে খুশি জায়গার প্রকৃত মালিক সুজাত আলী। মঙ্গলবার আইনি জটিলতা পেরিয়ে দীর্ঘ ৮ বছর পর জায়গাটি নিজের দখলে নিলেন তিনি। ঢাকঢোল পিটিয়ে জমির মালিক এদিন জমিটি দখল করলেন।

জানা গেছে, সোনামুড়া মহকুমার অন্তর্গত মোহনভোগ গ্রাম পঞ্চায়েতের ৪নং ওয়ার্ডের সুজাত আলীর ৮৬ শতক অর্থাৎ ১ কানি ৩ গন্ডা টিলা ভূমি একই এলাকার মনু মিয়া নামে এক ব্যক্তি দখল করে নেয়। পরের জায়গার প্রকৃত মালিক সুজাত আলী উনার জায়গার সমস্ত নথিপত্র নিয়ে উনার দখলকৃত জায়গা ফিরে পেতে গত আট বছর আগে আদালতে মামলা দায়ের করেছিলেন।

আট বছর ধরে মামলাটি আদালতে চলার পর  বিচারক সমস্ত সাক্ষ্য প্রমাণের উপর ভিত্তি করে দখলকৃত জায়গাটি সুজাত আলীর বলে রায় দেন। আদালতের এই রায়ের পর সরকারি আধিকারিকদের সামনে মালিক সুজাত আলীর  সম্পূর্ণ জায়গায় পিলার বসানো হয়।

এদিকে মঙ্গলবার আদালতের এই ন্যায্য বিচারের মাধ্যমে দখলকৃত জায়গা ফিরে পেয়ে সুজাত আলী আদালতের বিচার ব্যবস্থাকে ধন্যবাদ জানিয়েছেন।

Releated Posts

বিক্রমনগরে উত্তেজনা, মহিলাকে রাস্তায় ফেলে মারধরের অভিযোগ, আক্রান্ত সাংবাদিক

আগরতলা, ১৩ সেপ্টেম্বর: আমতলী থানার অন্তর্গত বিক্রমনগর হাসপাতাল চৌমুহনী এলাকায় একটি বাড়িতে কথিত অসামাজিক কর্মকাণ্ডের অভিযোগকে কেন্দ্র করে…

ByByReshmi Debnath Sep 13, 2026

দশ দফা দাবিতে অক্টোবর থেকে আন্দোলন জোরদারের ঘোষণা তপশিলি জাতি সমন্বয় সমিতির

আগরতলা, ১৩ সেপ্টেম্বর: দলিতদের উপর নির্যাতন বৃদ্ধি, শিক্ষা ও কর্মসংস্থানে সংকট, শূন্যপদ পূরণ, সামাজিক ভাতা বৃদ্ধি-সহ একাধিক দাবিতে আগামী…

ByByReshmi Debnath Sep 13, 2026

এডিসিতে উচ্চপদস্থ কর্মীদের বেতন বন্ধের নির্দেশ, তিপ্রা মথার বিরুদ্ধে সরব বিরোধী দলনেতা

আগরতলা, ১৩ সেপ্টেম্বর: উচ্চ আদালতের নির্দেশের পরিপ্রেক্ষিতে টিটিএএডিসির উচ্চপদস্থ কর্মীদের বেতন বন্ধের বিষয়টি নিয়ে তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করলেন বিরোধী…

ByByReshmi Debnath Sep 13, 2026

সোনাতলায় গাছ থেকে পড়ে গুরুতর আহত দিনমজুর, জিবি হাসপাতালে রেফার

আগরতলা, ১৩ সেপ্টেম্বর: খোয়াই থানাধীন সোনাতলা এলাকায় গাছ থেকে পড়ে গুরুতর আহত হলেন এক ব্যক্তি। মঙ্গলবার গাছে উঠে…

ByByReshmi Debnath Sep 13, 2026
Scroll to Top