News Flash

  • Home
  • ত্রিপুরা
  • ভোটদানে জনগণকে সচেতন করতে তেলিয়ামুড়ায় নৌকারেলি সংঘটিত
Image

ভোটদানে জনগণকে সচেতন করতে তেলিয়ামুড়ায় নৌকারেলি সংঘটিত

নিজস্ব প্রতিনিধি, তেলিয়ামুড়া, ২৩ এপ্রিল:
ভোটদানে জনগণকে সচেতন ও উৎসাহিত করার লক্ষ্যে অভিনব কৌশলে সচেতনতা কর্মসূচি পালন করা হলো তেলিয়ামুড়ায়। নতুন ভোটারদের উদ্ভুদ্ধ  করতে অভিনব পন্থায় নৌকা রেলি  সংঘটিত করলো মহকুমা প্রশাসন। এই রেলিতে অংশ নিলেন জেলা শাসক, জেলা পুলিশ আধিকারিকসহ বিভিন্ন আধিকারিকগণ।

আগামী ২৬ এপ্রিল রাজ্যের পূর্ব ত্রিপুরা আসনে নির্বাচন। এই নির্বাচনকে সামনে রেখে নির্বাচন কমিশন তথা প্রশাসনের তরফ থেকে বিশেষ করে নতুন ভোটারদের সহ সাধারণ মানুষের মধ্যে উৎসাহ তৈরি করার জন্য নানাবিধ কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। এই কর্মসূচির অঙ্গ হিসেবেই মঙ্গলবার পড়ন্ত বিকেলে চাকমাঘাট নৌকোঘাটে এক রেলির মাধ্যমে সাধারণ মানুষদের গণতান্ত্রিক অধিকার অর্থাৎ ভোট দানে সদর্থকভাবে অংশগ্রহণ করার জন্য আহ্বান জানানো হয়।

এতে উপস্থিত ছিলেন জেলা শাসক চান্দ্রিনি চন্দ্রন , জেলা পুলিশ সুপার ডঃ রমেশ রেড্ডি, অতিরিক্ত জেলাশাসক অভিজিৎ চক্রবর্তী মহকুমা শাসক  শীর্ষেন্দু দেববর্মা সহ আধিকারিক। মোটএগারোটি নৌকা এই কর্মসূচিতে অংশ নেয়।জেলা শাসক জানান সকলে আগামী ২৬ তারিখ ভোটাধিকার প্রয়োগ করেন  তার জন্য এই কর্মসূচি।

  তিনি আশাবাদী যেভাবে সাধারণ মানুষরা এই সময়ের মধ্যে বিভিন্ন ক্ষেত্রে সচেতনতার পরিচয় দিয়ে চলেছেন, তাতে আগামী ২৬ তারিখ সদর্থক ভাবে ভোটদানে অংশগ্রহণ করার মধ্য দিয়ে এই গণতান্ত্রিক উৎসব সার্বিকভাবে সাফল্যমন্ডিত হবে।
তেলিয়ামুড়া মহকুমা প্রশাসনের পক্ষ থেকে ইতিপূর্বে সকলকে ভোট দেওয়ার আহবান জানিয়ে এবং নতুন ভোটারদের উৎসাহ প্রদান করতে বিভিন্ন কর্মসূচি নেওয়া হয়েছিল তার মধ্যে বিভিন্ন এলাকায় প্রথম নাটক অটো রেলি সহ বিভিন্ন কর্মসূচি হাতে নেওয়া হয়েছিল এর মধ্যে মঙ্গলবারের এই কর্মসূচিতে উপভোগ করতে প্রচুর জনগণ নৌকা ঘাটে উপস্থিত হন।

Releated Posts

ধলেশ্বরে গাছের ডাল কাটতে গিয়ে পড়ে মৃত্যু শ্রমিকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ জুলাই: রাজধানী আগরতলার ধলেশ্বর ১৬ নম্বর রোড এলাকায় একটি বাড়িতে গাছের ডাল কাটার সময়…

ByByReshmi Debnath Jul 29, 2026

ছেলের বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ, আত্মহত্যার হুঁশিয়ারি অসহায় মায়ের

নিজস্ব প্রতিনিধি, বিশালগড়, ২৯ জুলাই: ছেলের বিরুদ্ধে শারীরিক ও মানসিক নির্যাতনের গুরুতর অভিযোগ তুলে আত্মহত্যার হুঁশিয়ারি দিলেন এক…

ByByReshmi Debnath Jul 29, 2026

রাজ্যের মানুষকে উন্নত স্বাস্থ্য পরিষেবা দিতে নিরন্তর কাজ করছে সরকার: মুখ্যমন্ত্রী

আগরতলা, ২৯ জুলাই:  সাধারণ মানুষের বিভিন্ন সমস্যা, অভাব-অভিযোগ ও চিকিৎসা সংক্রান্ত প্রয়োজনের প্রতি সংবেদনশীল ও দায়িত্বশীল মনোভাব নিয়ে…

ByByReshmi Debnath Jul 29, 2026

নির্যাতিত মহিলাদের পাশে সমস্ত সহায়তা নিয়ে দাঁড়াতে হবে: জাতীয় মহিলা কমিশনের চেয়ারপার্সন

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ জুলাই: মহিলাদের সুরক্ষিত রাখার জন্য যে সমস্ত আইনি বিধান রয়েছে সেগুলি যথাযথ প্রয়োগ করার…

ByByReshmi Debnath Jul 29, 2026
Scroll to Top