News Flash

  • Home
  • ত্রিপুরা
  • প্রায় একবছর ধরে নিখোঁজ যুবককে খুঁজে পেতে আর্তনাদ পরিবারের
Image

প্রায় একবছর ধরে নিখোঁজ যুবককে খুঁজে পেতে আর্তনাদ পরিবারের

নিজস্ব প্রতিনিধি, কৈলাসহর, ২৩ এপ্রিল:
শ্রীরামপুর ৫ নং ওয়ার্ড এলাকায় বিগত ১১ মাস পূর্বে নিখোঁজ হওয়া যুবককে ফিরে পাওয়ার জন্য মঙ্গলবার সকালবেলা সংবাদ মাধ্যমের দ্বারস্থ হয় এলাকাবাসী। ঘটনার বিবরণে জানা যায় ,ওই এলাকার বাসিন্দা পৃথ্বীশ দাস নামে এক যুবক ২০২৩ সালের মে মাসের ২৪ তারিখ হঠাৎ করে নিখোঁজ হয়ে যায় । অনেক খোঁজাখুঁজি করার পর তার সন্ধান না পেয়ে ২০২৩ সালের মে মাসের ২৫ তারিখ কৈলাসহর থানায় একটি মিসিং ডায়েরি করে পৃথ্বীশ দাসের পরিবারের লোকেরা। সে সিএসপি সেন্টারে কাজ করত। তবে সে কি কারনে হঠাৎ করে নিখোঁজ হয়ে গেল সেই বিষয়ে কিছু জানা যায়নি।

পরবর্তী সময় পৃথ্বীশ দাসের পরিবারের লোকেরা ঊনকোটি জেলার জেলাশাসক, জেলা পুলিশ সুপার ও কৈলাসহর মহকুমা শাসককে লিখিতভাবে জানানোর পরও কাজের কাজ কিছুই হয়নি। এখন পর্যন্ত তার কোন হদিস পাওয়া যায়নি । তাই এলাকাবাসীরা আজ তাকে ফিরে পাওয়ার জন্য সংবাদ মাধ্যমের দ্বারস্থ হয়। পৃথ্বীশ দাসের বড় ভাই গৌতম দাস সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বলেন আমি আমার ভাইকে ফিরে পেতে চাই ।বর্তমানে ও বাড়িতে না থাকার কারণে আমার মা অসুস্থ হয়ে পড়েছে । তাই প্রসাশন যেন এই বিষয়ে গুরুত্ব সহকারে ব্যবস্থা গ্রহন করেন তার দাবি জানিয়েছেন তার পরিবারের সদস্যরা।

Releated Posts

এডিসিতে উচ্চপদস্থ কর্মীদের বেতন বন্ধের নির্দেশ, তিপ্রা মথার বিরুদ্ধে সরব বিরোধী দলনেতা

আগরতলা, ১৩ সেপ্টেম্বর: উচ্চ আদালতের নির্দেশের পরিপ্রেক্ষিতে টিটিএএডিসির উচ্চপদস্থ কর্মীদের বেতন বন্ধের বিষয়টি নিয়ে তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করলেন বিরোধী…

ByByReshmi Debnath Sep 13, 2026

সোনাতলায় গাছ থেকে পড়ে গুরুতর আহত দিনমজুর, জিবি হাসপাতালে রেফার

আগরতলা, ১৩ সেপ্টেম্বর: খোয়াই থানাধীন সোনাতলা এলাকায় গাছ থেকে পড়ে গুরুতর আহত হলেন এক ব্যক্তি। মঙ্গলবার গাছে উঠে…

ByByReshmi Debnath Sep 13, 2026

খোয়াইয়ের লালছড়ায় অজ্ঞাতপরিচয় ব্যক্তির মৃতদেহ উদ্ধার, চাঞ্চল্য

আগরতলা, ১৩ সেপ্টেম্বর: খোয়াইয়ের লালছড়া এলাকায় অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির মৃতদেহ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। খোয়াই বিজেপি…

ByByReshmi Debnath Sep 13, 2026

মান্দাইয়ে ১৫ ভিলেজ কমিটিতে ভোট, প্রস্তুতি খতিয়ে দেখতে ১৫ সেপ্টেম্বর মক পোল

আগরতলা, ১৩ সেপ্টেম্বর: ত্রিপুরা স্বশাসিত জেলা পরিষদের ভিলেজ কমিটি নির্বাচনকে ঘিরে মান্দাই ব্লকে চূড়ান্ত প্রস্তুতি শুরু হয়েছে। আগামী…

ByByReshmi Debnath Sep 13, 2026
Scroll to Top