News Flash

  • Home
  • দেশ
  • কাশীতে বিজেপি কর্মীদের সঙ্গে সাক্ষাৎ করবেন অমিত শাহ
Image

কাশীতে বিজেপি কর্মীদের সঙ্গে সাক্ষাৎ করবেন অমিত শাহ

বারাণসী, ২৩ এপ্রিল (হি.স.) : কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বুধবার কাশীতে বিজেপি কর্মীদের সঙ্গে সাক্ষাৎ করবেন। জানা গেছে, ওইদিন সন্ধ্যায় বারাণসীর ৫টি বিধানসভা কেন্দ্রের দলীয় কর্মীদের সঙ্গে সরাসরি যোগাযোগ করবেন শাহ। মহমুরগঞ্জের মতিঝিলে লোকসভা নির্বাচনের জন্য এখন পর্যন্ত যেসব প্রস্তুতি গ্রহণ করা হয়েছে সে সম্পর্কে বুথ সভাপতিদের কাছ থেকে খোঁজ-খবর নেবেন শাহ। স্বরাষ্ট্রমন্ত্রীর সফর প্রসঙ্গে দলের নেতারা জানিয়েছেন, কাশীর নেতারা স্বরাষ্ট্রমন্ত্রী শাহের দুদিনের কাশী সফর সফল করতে সমস্ত প্রস্তুতি ইতিমধ্যে নিয়ে নিয়েছে। ঐদিন বারাণসীতে শাহ-এর সঙ্গে উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ সহ রাজ্যের দলীয় নেতারা। এই সফরে স্বরাষ্ট্রমন্ত্রী শাহ মহমুরগঞ্জের তুলসী উদ্যানে বারাণসী লোকসভা কেন্দ্রের কেন্দ্রীয় নির্বাচন কার্যালয়ের উদ্বোধন করবেন।

Releated Posts

তিন দিনে ১৫টি দ্বিপাক্ষিক বৈঠক, ব্রিকস সম্মেলনে কূটনৈতিক ব্যস্ততায় মোদি

নয়াদিল্লি, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): নয়াদিল্লির ভারত মণ্ডপমে ভারতের আয়োজিত ১৮তম ব্রিকস শীর্ষ সম্মেলন সফলভাবে শেষ হওয়ার সঙ্গে সঙ্গে…

ByByNews Desk Sep 13, 2026

ব্রিকস শুধু দেশগুলির জোট নয়, এটি সমাধানের একটি ইকোসিস্টেমে পরিণত হয়েছে: প্রধানমন্ত্রী মোদি

নয়াদিল্লি, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): গত দু’দিনের আলোচনায় এই বিশ্বাস আরও দৃঢ় হয়েছে যে ব্রিকস শুধুমাত্র দেশগুলির একটি জোট…

ByByNews Desk Sep 13, 2026

বিশ্বের সংঘাত ও অর্থনৈতিক চ্যালেঞ্জের মধ্যে শক্তিশালী ব্রিকস বন্ধন আশার আলো দেখাতে পারে: মায়াবতী

লখনউ, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): বিশ্বজুড়ে বাড়তে থাকা সংঘাত ও অর্থনৈতিক চ্যালেঞ্জের মধ্যে ব্রিকস দেশগুলির মধ্যে আরও শক্তিশালী সহযোগিতা…

ByByNews Desk Sep 13, 2026

বঙ্গের উপনির্বাচনের আগে তৃণমূলের নাম ও প্রতীক নিয়ে অনিশ্চয়তা কাটেনি

কলকাতা, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): তৃণমূল কংগ্রেসের দুই বিরোধী গোষ্ঠীর সঙ্গে পৃথক বৈঠকে দলের নাম ও প্রতীকের দাবির বিষয়ে…

ByByNews Desk Sep 13, 2026
Scroll to Top