News Flash

  • Home
  • মুখ্য খবর
  • আগামী ৩-৪ দিনের জন্য গরম এবং আর্দ্র আবহাওয়া পূর্বাভাস আবহাওয়া দফতরের
Image

আগামী ৩-৪ দিনের জন্য গরম এবং আর্দ্র আবহাওয়া পূর্বাভাস আবহাওয়া দফতরের

আগরতলা, ২৩ এপ্রিল : আগামী ৩-৪ দিনের জন্য ত্রিপুরায় গরম এবং আর্দ্র আবহাওয়া পূর্বাভাস জারি করেছে আবহাওয়া দফতর।

আবহাওয়া দফতর জানিয়েছে, বর্তমানে দিনের বেলায় আংশিক মেঘলা আকাশ এবং উচ্চমাত্রার সৌর বিকিরণ কারণে জেলার অনেক জায়গায় সর্বোচ্চ তাপমাত্রা ৩৬০° সে/৩৭০ সে এর বেশি হতে পারে যা স্বাভাবিকের চেয়ে ৩ থেকে ৪০ সে বেশি এবং ত্রিপুরার কিছু জেলায় দক্ষিণ-পশ্চিমী বা দক্ষিণ বায়ু প্রবাহিত হতে পারে যা ২৬শে এপ্রিল, ২০২৪ পর্যন্ত আর্দ্রতার অনুপ্রবেশ বাড়তে পারে।

আরও জানিয়েছে, আগামী ৩-৪ দিনের মধ্যে ত্রিপুরার বেশিরভাগ জেলায় সর্বোচ্চ তাপমাত্রা স্বাভাবিকের থেকে ৩ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস বেশি হতে পারে। সেগুলি হল ,
আগরতলা, কৈলাশহর, কৃষি বিজ্ঞান কেন্দ্র (আমবাসা)। তাছাড়া, আগামী ৩-৪ দিনের মধ্যে ত্রিপুরার বেশিরভাগ জেলায় সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের থেকে ৩ থেকে ৬ ডিগ্রি সেলসিয়াস বেশি হতে পারে।

আপেক্ষিক আর্দ্রতার পূর্বাভাস অনুযায়ী আগামী ৩-৪ দিনের মধ্যে ত্রিপুরার বেশিরভাগ জেলায় দিনের মোক্ষম সময়ে বাতাসের আর্দ্রতা ৫০ শতাংশ থেকে বেশি হতে পারে। আবহাওয়া দফতর থেকে সতর্কতামূলক পরামর্শ জারি করা হয়েছে, হালকা ওজনের, হালকা রঙের, ঢিলেঢালা, সুতির কাপড় পরুন।দিনের মোক্ষম সময়ে বাইরে যাওয়ার সময় আপনার মাথা ঢেকে রাখুন বা টুপি বা ছাতা , দেহে জলের অভাব এড়াতে পিপাসা না লাগলেও পর্যাপ্ত জলপান করুন, ব্যবহার করুন, কৃষক/শ্রমিকরা দিনের মোক্ষম সময়ে দীর্ঘক্ষণ সরাসরি সূর্যালোক এড়িয়ে চলুন , পার্ক করা যানবাহনে শিশু বা পোষা প্রাণীকে ছেড়ে যাবেন না।

Releated Posts

রাজ্যে যে নাস্তিকতার পরিবেশ ছিল, তা পরিবর্তন করে আমরা আস্তিকতার পরিবেশ তৈরি করতে পেরেছি: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৩ সেপ্টেম্বর: রাজ্যে ধর্মীয় ও সাংস্কৃতিক পরিবেশের পরিবর্তন হয়েছে বলে দাবি করলেন মুখ্যমন্ত্রী প্রফেসর ড. মানিক সাহা।…

ByByReshmi Debnath Sep 13, 2026

জাতীয় স্তরেও সম্মানের সঙ্গে ব্যবহৃত হচ্ছে ত্রিপুরার ঐতিহ্যবাহী রিসা

আগরতলা, ১৩ সেপ্টেম্বর: ত্রিপুরার জনজাতিদের ঐতিহ্য ও সংস্কৃতির সঙ্গে গভীরভাবে জড়িত রিসা এবার জাতীয় স্তরেও সম্মানের সঙ্গে অতিথি…

ByByReshmi Debnath Sep 13, 2026

আগরতলায় বিএসএফ ও রোটারি ক্লাবের যৌথ উদ্যোগে ‘সঞ্জীবনী-৩’, উপস্থিত মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৩ সেপ্টেম্বর: সামাজিক দায়বদ্ধতা ও জনকল্যাণকে সামনে রেখে আগরতলায় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এবং রোটারি ক্লাবের যৌথ উদ্যোগে…

ByByReshmi Debnath Sep 13, 2026

দুই জনজাতি যুবকের মৃত্যুকে ঘিরে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে উত্তেজনা

তেলিয়ামুড়া, ১৩ সেপ্টেম্বর: দুই জনজাতি যুবকের মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যুকে কেন্দ্র করে রবিবার সকাল থেকেই উত্তেজনা ছড়ায় তেলিয়ামুড়া…

ByByReshmi Debnath Sep 13, 2026
Scroll to Top