News Flash

  • Home
  • ত্রিপুরা
  • এক লক্ষাধিক টাকার নেশা সামগ্রী উদ্ধার, ধৃত ১ 
Image

এক লক্ষাধিক টাকার নেশা সামগ্রী উদ্ধার, ধৃত ১ 

আগরতলা, ২৩ এপ্রিল: নেশা বিরোধী অভিযানে সাফল্য পেয়েছে আমতলী থানার পুলিশ। গতকাল রাতে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ ত্রিপুরা বিশ্ববিদ্যালয় সংলগ্ন এলাকা থেকে ব্রাউন সুগার সহ এক যুবককে আটক করে। আজ তাকে পুলিশ রিমান্ড চেয়ে আদালতে তোলা হবে বলে জানিয়েছেন আমতলী থানার ওসি রঞ্জিত দেবনাথ।

ওসি রঞ্জিত দেবনাথ জানিয়েছেন, গোপন সংবাদের ভিত্তিতে থানায় খবর আসে ত্রিপুরা বিশ্ববিদ্যালয় সংলগ্ন এলাকায় এক যুবক নেশা সামগ্রী বিক্রয় করতে আসবে। সেই মোতাবেক গতকাল রাতে পুলিশ অভিযান চালিয়েছিল। তখন ওই এলাকায় জুটন মিয়া নামে এক যুবককে আটক করে তল্লাশি চালানো হয়েছিল। তল্লাশিতে তিন প্যাকেট ব্রাউন সুগার বাজেয়াপ্ত করতে সক্ষম হয়েছে।সাথে জুটন মিয়াকে আটক করে থানায় নিয়ে যাওয়া হয়েছে। 

তিনি আরও জানিয়েছেন, বাজেয়াপ্ত ব্রাউন সুগার গুলোর বাজার মূল্য আনুমানিক এক লক্ষ কুড়ি হাজার টাকা হবে। সাথে আজ তাকে পুলিশ রিমান্ড চেয়ে আদালতে তোলা হবে।

Releated Posts

বিক্রমনগরে উত্তেজনা, মহিলাকে রাস্তায় ফেলে মারধরের অভিযোগ, আক্রান্ত সাংবাদিক

আগরতলা, ১৩ সেপ্টেম্বর: আমতলী থানার অন্তর্গত বিক্রমনগর হাসপাতাল চৌমুহনী এলাকায় একটি বাড়িতে কথিত অসামাজিক কর্মকাণ্ডের অভিযোগকে কেন্দ্র করে…

ByByReshmi Debnath Sep 13, 2026

দশ দফা দাবিতে অক্টোবর থেকে আন্দোলন জোরদারের ঘোষণা তপশিলি জাতি সমন্বয় সমিতির

আগরতলা, ১৩ সেপ্টেম্বর: দলিতদের উপর নির্যাতন বৃদ্ধি, শিক্ষা ও কর্মসংস্থানে সংকট, শূন্যপদ পূরণ, সামাজিক ভাতা বৃদ্ধি-সহ একাধিক দাবিতে আগামী…

ByByReshmi Debnath Sep 13, 2026

এডিসিতে উচ্চপদস্থ কর্মীদের বেতন বন্ধের নির্দেশ, তিপ্রা মথার বিরুদ্ধে সরব বিরোধী দলনেতা

আগরতলা, ১৩ সেপ্টেম্বর: উচ্চ আদালতের নির্দেশের পরিপ্রেক্ষিতে টিটিএএডিসির উচ্চপদস্থ কর্মীদের বেতন বন্ধের বিষয়টি নিয়ে তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করলেন বিরোধী…

ByByReshmi Debnath Sep 13, 2026

সোনাতলায় গাছ থেকে পড়ে গুরুতর আহত দিনমজুর, জিবি হাসপাতালে রেফার

আগরতলা, ১৩ সেপ্টেম্বর: খোয়াই থানাধীন সোনাতলা এলাকায় গাছ থেকে পড়ে গুরুতর আহত হলেন এক ব্যক্তি। মঙ্গলবার গাছে উঠে…

ByByReshmi Debnath Sep 13, 2026
Scroll to Top