News Flash

  • Home
  • দেশ
  • ভেটাগুড়িতে উদয়ন গুহকে ঘিরে বিক্ষোভে শামিল মহিলারা
Image

ভেটাগুড়িতে উদয়ন গুহকে ঘিরে বিক্ষোভে শামিল মহিলারা

দিনহাটা, ১৯ এপ্রিল (হি. স.) : শুক্রবার ভোটের দিনে সকাল থেকেই বিক্ষিপ্তভাবে অশান্তির খবর পাওয়া যাচ্ছে কোচবিহার জেলার বিভিন্ন এলাকা থেকে। দিনহাটার ভেটাগুড়ির উত্তরপাড়ায় উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী উদয়ন গুহকে ঘিরে বিক্ষোভে শামিল হলেন মহিলারা।

জানা গেছে, এলাকার বিজেপির এক পঞ্চায়েত সদস্যকে গ্রেফতারের প্রতিবাদে বিক্ষোভ দেখানো হয়। যদিও উদয়নের দাবি, ‘এটা সাজানো।’ ঘটনাস্থলে রয়েছে বিশাল পুলিশবাহিনী।

এদিন সকাল থেকেই উত্তপ্ত রয়েছে কোচবিহার। দিনহাটার ভেটাগুড়ির খারিজা বালাডাঙায় রাস্তার ধারে তাজা বোমা উদ্ধার হয়। এদিকে কোচবিহার-১ এর ফলিমারি গ্রাম পঞ্চায়েতের মধ্য ফলিমারিতে তৃণমূলের বাইক বাহিনী এলাকায় ভয়ের পরিবেশ তৈরি করছে বলে অভিযোগ তোলে বিজেপি। যদিও তৃণমূল অভিযোগ অস্বীকার করেছে। সেখানেও এদিন নয়টি তাজা বোমা উদ্ধার হয়। অন্যদিকে, শীতলকুচির ছোট শালবাড়ি গ্রাম পঞ্চায়েত এলাকায় আক্রান্ত হন ভোটার।

Releated Posts

বিশ্বের উদ্ভাবন সহযোগী হতে চায় ভারত: পীযূষ গোয়াল

নিস/নয়াদিল্লি, ১৪ জুন (আইএএনএস): উদীয়মান প্রযুক্তির ক্ষেত্রে আন্তর্জাতিক সহযোগিতা আরও গভীর করে বিশ্বের উদ্ভাবন সহযোগী (ইনোভেশন পার্টনার) হিসেবে…

ByByNews Desk Jun 14, 2026

গ্বালিয়রের তিঘরা বাঁধে ডুবে মৃত্যু দুই এমবিবিএস পড়ুয়ার, ১৭ ঘণ্টা পর উদ্ধার দ্বিতীয় দেহ

গ্বালিয়র, ১৪ জুন (আইএএনএস): দীর্ঘ ১৭ ঘণ্টার উদ্ধার অভিযানের পর মধ্যপ্রদেশের গ্বালিয়রের তিঘরা বাঁধে ডুবে যাওয়া দ্বিতীয় এমবিবিএস…

ByByNews Desk Jun 14, 2026

দীর্ঘক্ষণ বিদ্যুৎ বিভ্রাট নিয়ে তামিলনাড়ু সরকারকে নিশানা ডিএমকের, অবিলম্বে ব্যবস্থা নেওয়ার দাবি

চেন্নাই, ১৪ জুন (আইএএনএস): রাজ্যের বিভিন্ন প্রান্তে দীর্ঘ সময় ধরে চলা বিদ্যুৎ বিভ্রাটের ঘটনায় তামিলনাড়ুর টিভিকে-নেতৃত্বাধীন সরকারকে তীব্র…

ByByNews Desk Jun 14, 2026

মূল অভিযুক্ত গ্রেপ্তারের পর উগ্রপন্থা-গুপ্তচরবৃত্তি চক্রের তদন্তে জোর মধ্যপ্রদেশ এটিএসের

নয়াদিল্লি, ১৪ জুন (আইএএনএস): কথিত উগ্রপন্থী কার্যকলাপ ও বিদেশি শক্তির সঙ্গে যোগাযোগের অভিযোগে তদন্ত আরও জোরদার করেছে মধ্যপ্রদেশের…

ByByNews Desk Jun 14, 2026
Scroll to Top