News Flash

Image

বিজেপি দেশে ২০০ আসনও পাবে না, ফের দাবি মমতার

মুর্শিদাবাদ, ১৯ এপ্রিল, (হি.স.): “এবারের লোকসভা ভোটে বিজেপি দেশে ২০০টি আসন ও পাবে না।” শুক্রবার মুর্শিদাবাদের হরিহর পাড়ার নির্বাচনী সভা থাকে মমতা বন্দ্যোপাধ্যায় এই দাবি করলেন।

গত ৩১ মার্চ দিল্লিতে আইএনডিআই জোটের মঞ্চে চ্যালেঞ্জ জানিয়ে কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী বলেন, ‘এই যে ৪০০ আসনের লক্ষ্যমাত্রা নিয়েছেন, ইভিএম, ম্যাচ ফিক্সিং, সোশ্যাল মিডিয়া না থাকলে এরা ১৮০ আসনও পাবে না।’ মমতা বন্দ্যোপাধ্যায় মঞ্চে বলেন, “আমি চ্যালেঞ্জ করছি, বিজেপি ২০০ আসনও পাবে না।’’ এর পর মঙ্গলবার জলপাইগুড়িতে দলীয় প্রার্থী নির্মলচন্দ্র রায়ের সমর্থনে জনসভা করতে গিয়ে বলেন, “বিজেপি ২০০ আসন পার করতে পারবে না।” গত বুধবার (১৭ এপ্রিল) ভারতীয় জাতীয় কংগ্রেসের সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধী উত্তর প্রদেশের সাহারানপুরে প্রচারণা চালিয়ে বলেন, ইভিএমের কোনও কারচুপি না হলে এবং সুষ্ঠু নির্বাচন হলে ভারতীয় জনতা পার্টি ১৮০ টির বেশি আসন পাবে না।

২০২১-এর ভোটে পশ্চিমবঙ্গে ২০০ পারের স্লোগান তুলছিল বিজেপি। যদিও ৭৭টি আসনে থামতে হয়েছিল গেরুয়া শিবিরকে। ২৪ এর লোকসভা ভোটেও সারাদেশে বিজেপির ফল ’২১-এর পশ্চিমবঙ্গের মতোই হবে বলে শুক্রবার দাবি করলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

কেন এ কথা বলছেন তার ব্যাখ্যাও দিয়েছেন তৃণমূল নেত্রী। মমতার কথায়, “মানুষের চোখ বলছে এবারে আর বিজেপি ক্ষমতায় আসবে না। সরকার গড়বে আইএনডিআই জোট।”

বিভিন্ন সমীক্ষায় অবশ্যই এগিয়ে রাখা হয়েছে বিজেপিকে। ওই প্রসঙ্গে মমতা বলেন, “ওগুলো সব কাগুজে সমীক্ষা। লক্ষ লক্ষ টাকা ঢেলে বিজেপি এই সমীক্ষা করিয়েছে।”

এই প্রসঙ্গে পশ্চিমবঙ্গের কংগ্রেস এবং সিপিএমকে তুলোধোনা করেছেন মুখ্যমন্ত্রী। তাঁর অভিযোগ, “রাতের অন্ধকারে ওদের মধ্যে বোঝাপড়া আছে। বাংলায় বিজেপি সিপিএম কংগ্রেস সব একই। ওদের একটা ভোট দেওয়া মানে বিজেপিকে দুটো ভোট দেওয়া।’’

Releated Posts

মোদির ২৫ বছরের শাসনপর্বে ‘ফ্র্যাজাইল ফাইভ’ থেকে বিশ্বশক্তিতে ভারতের উত্তরণ: অমিত শাহ

মুম্বই, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ২০০১ থেকে ২০২৬ সাল পর্যন্ত টানা ২৫ বছরের মুখ্যমন্ত্রী ও প্রধানমন্ত্রী…

ByByNews Desk Sep 13, 2026

মোদি সরকারের সিদ্ধান্তমূলক নেতৃত্বে তিন ‘অশুভ শক্তি’ নির্মূল, কোটি মানুষ দারিদ্র্য থেকে উঠে এসেছেন: অমিত শাহ

মুম্বই, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): ২০১৪ সাল থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সিদ্ধান্তমূলক ও জনমুখী নেতৃত্বের প্রশংসা করে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী…

ByByNews Desk Sep 13, 2026

প্রযুক্তি ও গুরুত্বপূর্ণ খনিজকে ‘অস্ত্রায়ন’ করার বিরুদ্ধে সতর্ক করলেন প্রধানমন্ত্রী মোদি

নয়াদিল্লি, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): প্রযুক্তি ও গুরুত্বপূর্ণ খনিজকে ‘অস্ত্রায়ন’ করার প্রবণতা নিয়ে বিশ্বনেতাদের সতর্ক করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।…

ByByNews Desk Sep 13, 2026

ব্রিকসে কণ্ঠস্বর গুরুত্ব পাওয়ায় গ্লোবাল সাউথের দেশগুলির আস্থা বেড়েছে: প্রধানমন্ত্রী মোদি

নয়াদিল্লি, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): ব্রিকসের মঞ্চে গ্লোবাল সাউথের দেশগুলির কণ্ঠস্বর গুরুত্ব পাচ্ছে এবং তাদের অভিজ্ঞতাকে সম্মান করা হচ্ছে…

ByByNews Desk Sep 13, 2026
Scroll to Top