News Flash

Image

বাইক ও স্কুটির সংঘর্ষে গুরতর আহত দুই

শান্তিরবাজার, ১৮ এপ্রিল : মনপাথর ফাঁড়ী থানা সংলগ্ন এলাকায় বাইক ও স্কুটির সংঘর্ষে গুরতর আহত হয়েছে দুই।আজ দুপুর ওই এলাকার স্থানীয় মানুষ ঘটনাটি প্রত্যক্ষ করে দমকলবাহিনীকে খবর পাঠিয়েছেন।

ঘটনার বিবরনে জানা গিয়েছে, বৃহস্পতিবার আনুমানিক ৩ টা ৩৫ মিনিট নাগাদ শান্তির বাজার মহকুমার অন্তর্গত মনপাথর ফাঁড়ী থানা সংলগ্ন এলাকায় ৮ নং জাতীয় সড়কে টি আর ০৮ ই ৫৯৪৬ নাম্বারের পালসার বাইক ও টি আর ০৮ ই ৯৫৮৯ নাম্বারের স্কুটির মধ্যে সংঘর্ষ ঘটে। এতে করে বাইক চালক ও স্কুটি চালক জাতীয় সড়কে ছিটকে পরেগিয়ে গুরতর আহত হয়। দুর্ঘটনার খবরপেয়ে দ্রুততার সহিত সময়মতো ঘটনাস্থলে উপস্থিত হয় শান্তির বাজার দমকল বাহিনীর কর্মীরা। দমকল বাহিনীর কর্মীদের তৎপরতায় আহতদের উদ্ধার করে দ্রুততার সহিত চিকিৎসার জন্য শান্তির বাজার জেলা হাসপাতালে নিয়ে আসা হয়। দুর্ঘটনায় আহত এক যুবকের বয়স ১৭ বছর। দুর্ঘটনায় আহতরা হলো ব্রিজেস দেবর্বমা ( ১৭ ) অপরজন হলো স্যামসং কলই ( ১৮ ) । ঘটনার পরবর্তী সময় পুলিশ ঘটনাস্থলেগিয়ে দুর্ঘটনাগ্রস্থ বাইককে থানায় নিয়ে যায় ও দুর্ঘটনার সঠিক কারন জানতে তদন্তে নেমেছে মনপাথর ফাঁড়ী থানার পুলিশ।

Releated Posts

রাজ্য সরকার রাজ্যের ধর্মীয় প্রতিষ্ঠান ও পর্যটন স্থানগুলির উন্নয়নে নানা পরিকল্পনা গ্রহণ করে কাজ করছে: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ জুলাই: রথযাত্রা শুধুমাত্র একটি ধর্মীয় উৎসব নয়। এটি হচ্ছে সব ধর্মের মানুষের পরস্পরের মধ্যে…

ByByReshmi Debnath Jul 15, 2026

কোনও অবস্থাতেই যেন দূরবর্তী অঞ্চলের সাহায্য প্রার্থীরা বঞ্চিত না হন সেদিকে লক্ষ্য রাখতে হবে: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ জুলাই: মুখ্যমন্ত্রী সমীপেষুর ৭০তম পর্বে মুখ্যমন্ত্রী প্রফেসর (ডা.) মানিক সাহা আজ ভার্চুয়ালি উত্তর ত্রিপুরা…

ByByReshmi Debnath Jul 15, 2026

ত্রিপুরা পুলিশের বড় রদবদল, ৭ থানার ওসি-সহ ১২ আধিকারিকের বদলি

আগরতলা, ১৫ জুলাই: থানা স্তরে বড় ধরনের রদবদল করল ত্রিপুরা পুলিশ। আজ ত্রিপুরা পুলিশ সদর দপ্তরের এক নির্দেশিকায়…

ByByTaniya Chakraborty Jul 15, 2026

রোগী স্বার্থে জিবি হাসপাতালে একাধিক সিদ্ধান্ত, নিরাপত্তা ও পরিষেবায় বাড়ছে নজরদারি

আগরতলা, ১৫ জুলাই: ত্রিপুরার মুখ্যমন্ত্রী তথা স্বাস্থ্যমন্ত্রী অধ্যাপক ড. মানিক সাহা আগরতলার জিবি হাসপাতালে আকস্মিক পরিদর্শন করার একদিন…

ByByTaniya Chakraborty Jul 15, 2026
Scroll to Top