News Flash

  • Home
  • দিনের খবর
  • আরজেডি বিহারকে শুধুমাত্র জঙ্গলরাজ ও দুর্নীতি দিয়েছে : প্রধানমন্ত্রী
Image

আরজেডি বিহারকে শুধুমাত্র জঙ্গলরাজ ও দুর্নীতি দিয়েছে : প্রধানমন্ত্রী

গয়া, ১৬ এপ্রিল (হি.স.): আরজেডি বিহারকে শুধুমাত্র জঙ্গলরাজ ও দুর্নীতি দিয়েছে। কটাক্ষ করে বললেন বিজেপি নেতা তথা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মঙ্গলবার বিহারের গয়ায় এক নির্বাচনী জনসভায় প্রধানমন্ত্রী মোদী বলেছেন, “আরজেডি ক্ষমতায় থাকলে বিহারের যুবকরা নিজেদের মোবাইলও চার্জ করতে পারত না।” প্রধানমন্ত্রী মোদী আরও বলেছেন, “আরজেডি শাসনকালে অপহরণ এবং মুক্তিপণ বিহারে একটি শিল্পে পরিণত হয়েছিল, মহিলারা ঘর থেকে বের হতে পারতেন না এবং গয়ার মতো অনেক এলাকা নকশাল হিংসার আগুনে জ্বলতে থাকে। আরজেডি বিহারের বহু পরিবারকে পালিয়ে যেতে বাধ্য করেছিল।”

বিরোধীদের আইএনডিআই জোটকে আক্রমণ করে প্রধানমন্ত্রী মোদী বলেছেন, “এখন আইএনডিআই জোটের দলগুলি দেশকে নিয়ে এই লুটপাটের খেলা খেলতে চায়। যখন তাদের বিরুদ্ধে দুর্নীতির ব্যবস্থা নেওয়া হয়, তখন এই দলগুলি মোদীর বিরুদ্ধে আন্দোলন করে। মোদী যখন বলে দুর্নীতি দূর করো, তারা বলে দুর্নীতিবাজদের বাঁচান। আইএনডিআই জোটের নেতারা মনে করেন, বিহারের মানুষ তাদের মতামতের সঙ্গে একমত হবেন। স্মার্ট ফোনের যুগে বিহারের যুবকরাও জঙ্গলরাজের এই নেতাদের সঙ্গে যাবে না। লন্ঠন যুগের এই মানুষজন জনসাধারণকে আধুনিক যুগে যেতে দেবে না।”

Releated Posts

নাড্ডার কনভয়ে হামলার ৬ বছর পর দুই প্রভাবশালী তৃণমূল নেতা গ্রেফতার, উদ্ধার আগ্নেয়াস্ত্র

কলকাতা, ২১ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২০ সালের ডিসেম্বর মাসে তৎকালীন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার কনভয়ে হামলার ঘটনায় জড়িত…

ByByNews Desk Sep 21, 2026

রেজিনগর উপনির্বাচন ঘিরে পুলিশের বিরুদ্ধে হয়রানির অভিযোগ, প্রচার থেকে বিরত থাকার ঘোষণা কবীরের

কলকাতা, ২১ সেপ্টেম্বর (আইএএনএস): মুর্শিদাবাদের রেজিনগর বিধানসভা উপনির্বাচনের আগে পশ্চিমবঙ্গ পুলিশের বিরুদ্ধে দলের নেতা-কর্মীদের বেছে বেছে হয়রানি ও…

ByByNews Desk Sep 21, 2026

এপিকে-ভিত্তিক সাইবার প্রতারণা চক্রের হদিশ, আমদাবাদ থেকে তিনজন গ্রেফতার দিল্লি পুলিশের

নয়াদিল্লি, ২১ সেপ্টেম্বর (আইএএনএস): এপিকে-ভিত্তিক সাইবার প্রতারণা এবং একাধিক ক্রেডিট কার্ডের মাধ্যমে প্রতারণার টাকা ঘোরানোর অভিযোগে একটি সংগঠিত…

ByByNews Desk Sep 21, 2026

সাংগ্রুরে মাদক-সংকট নিয়ে পঞ্জাব সরকারকে নিশানা মাজিথিয়ার, ‘মানুষ হতাশায় ভুগছেন’

নয়াদিল্লি, ২১ সেপ্টেম্বর (আইএএনএস): পঞ্জাবে মাদক-সংকট নিয়ে রাজ্য সরকারের বিরুদ্ধে ফের সরব হলেন শিরোমণি আকালি দল (এসএডি)-র সাধারণ…

ByByNews Desk Sep 21, 2026
Scroll to Top